আর উক্তিটি যদি আল্লাহৃতায়ালার হয় তবে বুঝতে হবে, এর মাধ্যমে তওবাকারীদেরকে আল্লাহতায়ালার ক্ষমা লাভের প্রতি উৎসাহিত করা হয়েছে। “ইন্না হুয়া ত্তাউয়াবুর রহীম" (নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাপরবশ, পরম দয়ালু) । অর্থাৎ তিনি যেমন তওবা কবুলকারী তেমনি তওবার সুযোগ দাতাও । তওবার এই মর্মবিদারক অধ্যায় শেষ হওয়ার পর আল্লাহ্পাক নির্দেশ করলেন, হে মুসা! তুমি বনী ইসরাইলের কতিপয় ব্যক্তিসহ তুর পর্বতে এসো । তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে পাপের প্রায়শ্চিন্তের আবেদন জানাও । নির্দেশ মোতাবেক হজরত মুসা সত্তরজন লোক নির্বাচন করলেন । তাদেরকে বললেন, রোজা রাখো । পবিত্র পোশাকে সঙ্জিত হও। তারা হজরত মুসার নির্দেশ প্রতিপালন করলো । তাঃপর আবেদন জানালো, হে নবী মুসা! আপনি আল্লাহ্র দরবারে আমাদের জন্য প্রাথনা করুন। যেনো আমরা তার বাণী শুনতে পারি। যখন হজরত মুসা তার সত্তরজন সঙ্গীসহ তুর পাহাড়ের পাদদেশে পৌছলেন, তখন দেখলেন সামনে দীড়িয়ে আছে পুজীভূত মেঘ। সে অলৌকিক মেঘমালায় আবৃত হয়ে আছে সম্পূর্ণ তুর পর্বত। মেঘপুঞ্জের দিকে এগিয়ে গেলেন হজরত মুসা । সঙ্গীদেরকে বললেন, মেঘমালার সন্নিকটবর্তী হওয়ামাত্র তোমরা সেজদাবনত হয়ো। মেঘের মধ্যে প্রবেশ করলেন হজরত মুসা। শুরু হলো আল্লাহ্পাকের সঙ্গে তার কথোপকথন । তার অবয়ব আচ্ছাদিত হলো আল্লাহ্পাকের জ্যোতিচ্ছটায়। তার জ্যোতিদীপ্ত চেহারার দিকে দৃষ্টিপাত করার সাধ্য কারো ছিলো না । তবু রয়ে গেলো অন্তরাল। অন্তরালের ওপার থেকে ধ্বনিত হতে লাগলো আল্লাহ্র পবিত্র বাণী। সঙ্গীরা শুনতে পাচ্ছিলো, আল্লাহপাক হজরত মুসাকে তার আদেশ নিষেধাবলী বিবৃত করছেন। তারা শুনতে পেলো আল্লাহপাক বলছেন, নিঃসন্দেহে আমিই আল্লাহ্ । আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি পরম পরাক্রমশীল । আমিই আপন ক্ষমতাবলে তোমাদেরকে মিসর থেকে এখানে এনেছি। তোমরা আমারই ইবাদত করো । আমি ব্যতীত অন্য কাউকে উপাস্য নির্বাচন কোরো না। কথোপকথন শেষ হলো। অপসারিত হলো অলৌকিক মেঘের বিস্তার। এরপর শুরু হলো হজরত মুসার সঙ্গীদের আলাপচারিতা_ সুরা বাকারা $ আয়াত ৫৫, ৫৬ 5৫৯৬৩এ৬এ ০৮2৮, ১1; 2 85 গর্ত গা ধেএড:5০95455। চির পা ০৩%৫-৪ ভাফসীরে মাযহারী/১৪২ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।