মৌখিক বা আন্তরিক তওবা দ্বারা তোমাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না। সুতরাং আত্মসংহারের এ বিধানকে তোমরা মেনে নাও। *তোমাদের স্ষ্টার নিকট ইহাই শ্রেয়ঃ- একথার অর্থ, আত্মবিসর্জনের বিধান সংবলিত এই তওবাই তোমাদের জন্য কল্যাণকর । আর এই কল্যাণকর তওবাই আল্লাহতায়ালার নিকট গ্রহণীয় । এই হত্যা তোমাদেরকে শিরিকের মলিনতা থেকে মুক্ত করবে । তোমাদেরকে পবিশ্র করবে এবং পরবর্তী পৃথিবীর অনন্ত জীবনকে সফল করে তুলবে। গো-বৎস পূজারীরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো। বললো, আমরা আমাদের প্রতিপালকের নির্দেশ কায়মনোবাক্যে মেনে নিলাম । সবাই চাদরাবৃত হয়ে নিজেদের গৃহাঙ্গনে অবনত মস্তকে বসে রইলো। তাদের প্রতি হুকুম জারি করা হলো, কেউ যদি তার অবস্থান পরিবর্তনে উদ্যোগী হয়, কিংবা মস্তক উত্তোলন করে অথবা হস্তপদ দ্বারা আত্মরক্ষার চেষ্টা করে তবে সে অভিশপ্ত। তার তওবা গৃহীত হবে না। তওবাকামীরা নির্দেশ মেনে নিলো। অস্ত্রাঘাতকে স্বাগত জানানোর জন্য স্কন্ধদেশ উন্যক্ত করে দিলো। তাদের অপরাধমুক্ত আত্মীয় স্বজনরা তাদেরকে হত্যা করতে উদ্যত হুলো। কিন্তু স্বাভাবিক মানবিক বৃত্তি এই হত্যাকান্ডের বাধা হয়ে দীড়ালো। তরবারী উত্তোলিত হলো বটে, কিন্তু মায়ামমতার আতিশয্যে তা তাদের হাত থেকে খসে পড়লো । স্বজনহননের এই নির্দেশ তারা কার্যকর করতে পারলো না। শেষে হজরত মুসার নিকট আবেদন জানিয়ে বললো, হে আল্লাহ্র নবী। আমরা তো সম্প্রীতি ও সৌহার্দের প্রভাবে পরাস্ত । এখন উপায় কী? আল্লাহপাক তখন কুয়াশা ও কালোমেঘে সকলকে ঢেকে দিলেন। ফলে তারা একে অপরের দৃষ্টি আড়াল হয়ে গেলো । শুরু হয়ে গেলো হত্যাকান্ড । এই হত্যাকান্ড চললো কয়েকদিন ধরে। অধিকাংশ বনী ইসরাইল নিহত হলো । হজরত মুসা ও হজরত হারুন নিবেদন করলেন, আয় আল্লাহ্! বনী ইসরাইলের অধিকাংশ সদস্য নিহত হয়েছে। এবার কৃপাবর্ষণ করুন। আল্লাহপাক হত্যাকান্ড বন্ধের নির্দেশ দিলেন। সরে গেলো কৃষ্ণমেঘ ও কুয়াশা। দেখা গেলো, হাজার হাজার বনী ইসরাইলের মরদেহ পড়ে রয়েছে। হজরত আলী রা. থেকে বর্ণিত হয়েছে, নিহতদের সংখ্যা ছিলো সত্তর হাজার। হজরত মুসা মর্মাহত হলেন। আল্লাহপাক এরশাদ করলেন, হে মুসা! তুমি কি আমার এই সিদ্ধান্তে সন্তুষ্ট নও যে, আমি হন্তারক ও নিহতদেরকে যুগপৎ জান্নাতে দাখিল করবো । নিহতরা হবে শহীদ এবং অবশিষ্টরা হবে ক্ষমাকৃত। “ফাতাবা আলাইকুম" (তোমাদের প্রতি দৃষ্টিপাত করলেন)। অর্থাৎ তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হলেন। এ বাক্যটি হজরত মুসার হতে পারে, আল্লাহতায়ালারও হতে পারে । যদি এই উক্তি হজরত মুসার হয় তবে একথার অর্থ হবে, হত্যাকান্ডের নির্দেশ পালন করলে আল্লাহ্ তোমাদের তওবা গ্রহণ করবেন । তাফসীরে মাযহারী/১৪১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।