সুরা বাকারা £ আয়াত ৫8 ৃ 04৫১৬ ৫১ ১8545551-06815 গিনি 94552 14914806455 [7] _যখন মুসা আপন সম্প্রদায়ের লোককে বলিল, 'হে আমার সম্প্রদায়! গো- বসকে উপাস্যরূপে গ্রহণ করিয়া তোমরা নিজেদের প্রতি ঘোর অনাচার করিয়াছ। সুতরাং তোমরা তোমাদের শ্রষ্টার পানে ফিরিয়া যাও এবং তোমরা নিজদিগকে সংযত কর। তোমাদের স্রষ্টার নিকট ইহাই শ্রেয়ঃ। তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হইবেন। তিনি অত্যন্ত ক্ষমাপরবশ, পরম দয়ালু ।' “কওম' অর্থ সম্প্রদায় । "হজরত মুসা তার সম্প্রদায়কে বললেন'_ একথার অর্থ, তার সম্প্রদায়ের মধ্যে যারা গরুপূজায় লিপ্ত হয়েছিলো তাদেরকে বললেন, 'জ্বলামতুম আনফুসাকুম ।' অর্থাৎ গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করেছো । একথা বলে তিনি আত্মঅত্যাচারীদেরকে তওবার আহবান জানিয়ে বলছেন, “ইলা বারিই'কুম।' অর্থাৎ সেই সত্তার প্রতি প্রত্যাবর্তনমুখী হও, যিনি তোমাদেরকে মধ্যপন্থায় সৃষ্টি করেছেন। তোমাদের সৃষ্টিতে কোনো ত্রটি রাখেননি। পারস্পরিক পরিচিতি চিহিত করার জন্য তোমাদের আকৃতি ও প্রকৃতিকে বৈচিত্র্যমন্ডিত করেছেন। "বারিই' শব্দটি তিনটি হরফের সমন্বয়ে গঠিত । এর অর্থ হচ্ছে, এক বস্তু থেকে অপর বস্তুকে ছাটাই বা পৃথক করে গ্রহণ করা- এভাবে পৃথককৃত বস্তুকে সুনির্দিষ্ট করে দেয়া। আরবীভাষীগণ বিষয়টিকে এভাবে প্রকাশ করে থাকেন। যেমন, বারিআল মারিদু ওয়াল মারিউন (খণগ্রস্ত ও রোগী পৃথক হয়েছে)। অর্থাৎ খণগ্রস্ত ঝণ থেকে এবং রোগী রোগ থেকে মুক্ত হয়েছে। এক বস্তু থেকে দ্বিতীয় বস্তুর আবিষ্কার অথবা সৃষ্টিকেও এই শব্দের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন, বারিআল্লাহু আদামা মিন তীন (আল্লাহপাক মাটি থেকে হজরত আদমকে সৃষ্টি করেছেন)। অর্থাৎ লবণাক্ত মাটি থেকে তাকে পৃথক করে দিয়েছেন । কারী আবু আমর এই আয়াতের দু'টি স্থানে উল্লেখিত বারিই'কুম শব্দটির হরকতকে হালকা করে পাঠ করেছেন। আবার কেউ বলেছেন, তিনি 'বারিই'কুম' এর হামজাকে পাঠ করেছেন সাকিন করে। তিনি ছাড়া অন্য কারীগণ হামজার হরকতকে পুরোপুরি আদায় করেছেন। *ফাকতুলু আনফুসাকুম' অর্থ আত্মবিসর্জন দাও (আত্মবিসর্জনের মাধ্যমে নিজেদেরকে সংযত করো) । হজরত মুসার একথার প্রকৃত অর্থ হচ্ছে, তোমাদের মধ্যে যারা অপরাধমুক্ত, তারা গো-বৎস পূজার অপরাধে অপরাধীদেরকে হত্যা করো। এভাবে তোমরা তোমাদের তওবাকে পূর্ণ ও পরিণত করো । কেবল তাফসীরে মাযহারী/১৪০ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।