Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তখন গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল; ইহাতে তোমরা ঘোর অত্যাচার করিয়াছিলে।' এরপরের আয়াতে বলা হয়েছে এরপরও আমি তোমদেরকে ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো । এর অর্থ, যখনই তোমরা এই অপকর্মের দায় স্বীকার করে প্রত্যাবর্তন করেছিলে (তওবা করেছিলে) তখনই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম । কৃতজ্ঞতা বলতে এখানে 'শোকর' শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে 'শোকর' অর্থ আনুগত্য । মন, মুখ ও অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে শোকরের পূর্ণরূপ প্রকাশিত হয়। হাসান বলেছেন, প্রাপ্ত নেয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ আল্লাহ্‌্পাকের স্মরণলিপ্ত হওয়া (জিকির করা)। হজরত জুনায়েদ বাগদাদী বলেন, নেয়ামত দাতার প্রসন্নতার অনুকূলে নেয়ামতের সদ্যবহার করাকে শুকরিয়া (কৃতজ্ঞতা) বলে। কেউ কেউ বলেছেন, কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে অক্ষমতা বোধই কৃতজ্ঞতা । বাগবী বলেছেন, এই মর্মে বর্ণনা এসেছে যে, হজরত মুসা আল্লাহ্‌্পাকের সকাশে নিবেদন করলেন, ইয়া এলাহি! তুমি আমাকে অসংখ্য নেয়ামত দান করেছো । নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশেরও নির্দেশ দান করেছো। ইয়া বারে এলাহি! তোমার নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগও তো একটি নেয়ামত । এরশাদ ধ্বনিত হলো, হে মুসা! তুমি জ্ঞানী। তোমার সমকালে তোমার চেয়ে অধিক জ্ঞানী আর কেউ নেই। স্মরণে রেখো. আমার বান্দার জন্য এই বিশ্বাস রাখা কর্তব্য যে, যা কিছু সে ল'ভ করেছে, তা আল্লাহতায়ালার পক্ষ থেকেই লাভ করেছে। হজরত দাউদ তার প্রার্থনায় বলতেন, ওই পরম সত্তার জন্যই যাবতীয় পবিভ্রতা- যিনি বান্দা কৃতজ্ঞতা প্রকাশের অক্ষমতাকে দয়া করে কৃতজ্ঞতা হিসেবে গ্রহণ করেছেন। যেমন মারেফাতের (আল্লাহ্‌ পরিচিতির) পথে অক্ষমতার স্বীকৃতিকেই মারেফাত বলে স্বীকৃতি দিয়েছেন । এর পরের আয়াতে বলা হয়েছে_যখন আমি মুসাকে "কিতাব" ও “ফুরকান' দান করেছিলাম যাতে তোমরা সৎপথে পরিচালিত হও । তওরাতকেই এখানে কিতাব ও ফুরকান নামে অভিহিত করা হয়েছে। কারী কাসায়ী বলেছেন, “ফুরকান' শব্দটি কিতাব শব্দটির মর্মমূল। এই দুই শব্দের মাঝখানের 'ওয়াও' অব্যয়টি অতিরিক্ত । “ফুরকান' শব্দটি এসেছে “ফারকৃ' থেকে_ যার অর্থ বিভক্ত বা দ্বিখন্ডিত করা । সত্য ও মিথ্যার পার্থক্যসূচক হিসেবে এখানে ফুরকান শব্দটি ব্যবহৃত হয়েছে। মোজেজা বা অলৌকিক ঘটনাবলীকেও ফুরকান বলে। কারণ, মোজেজা সত্যপন্থী ও অসত্যপন্থীদেরকে চিহিত করে দেয়। কেউ কেউ বলেছেন, হজরত মুসার শরিয়তকে ফুরকান বলে । তীর শরিয়তের মাধ্যমে হালাল ও হারাম সুস্পষ্ট হয়ে পড়েছিলো । সংপথে পরিচালিত হওয়ার জন্য এরকম পার্থক্য নির্ণায়ক প্রয়োজন | এই উদ্দেশ্যের কথাই আয়াত শেষে এভাবে বলা হয়েছে, “যাহাতে তোমরা সৎপথে পরিচালিত হও ।' ভফলীরে মাযহারী/১৩৯ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।