Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

তখন আমি অবতীর্ণ করবো তওরাত 1 হজরত মুসা তার সম্প্রদায়কে জানালেন. আমি তুর পাহাড়ে ধ্যানমগ্ন হতে যাচ্ছি। হারুন থাকবে তোমাদের সাথে । সে হবে আমার স্থলাভিষিক্ত, প্রতিনিধি । হজরত জিব্রাইল অশ্বারোহী হয়ে হজরত মুসাকে অভ্যর্থনা জানাতে এলেন । তার ঘোড়ার পা যে মাটিতে স্পর্শ করছিলো, সেখানে জন্ম নিচিছিলো শ্যামল উত্ভিদ ৷ সামেরী নামের একজন এই আশ্চর্যজনক ব্যাপারটি লক্ষ্য করে যাচ্ছিলো । সে পেশায় ছিলো স্বর্ণকার। বাজরখ অথবা কিরমানের অধিবাসী ছিলো সামেরী। সে আসলে ছিলো গো-পূজক সম্প্রদায়ের লোক । বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করলেও, প্রকৃতপক্ষে সে ছিলো মুনাফিক। সে হজরত জিব্রাইলের ঘোড়ার পদস্পর্শিত মাটি উঠিয়ে গোপনে নিজের কাছে রেখে দিলো । হজরত মুসার তুর পর্বতে গমনের পর, সেই চরম গর্হিত অপকর্মটি করে ফেললো সে। বনী ইসরাইলদের নিকটে ছিলো কিবতীদের নিকট থেকে ধার নেয়া অনেক স্বর্ণালংকার। সে বনী ইসরাইলদেরকে বললো, তোমাদের কাছে যে স্বর্ণালংকারগুলো রয়েছে, ওগুলো আসলে গনিমতের মাল। ওগুলো ভোগ করার অধিকার তোমাদের নেই। তোমরা বরং গর্ত খুঁড়ে অলংকারগুলো পুতে রাখো । হজরত মুসা ফিরে এলে তিনি যেমন নির্দেশ দেন, সেরকম ব্যবস্থা নেয়া যাবে। আল্লামা সুদ্দী বলেছেন, বনী ইসরাইলদেরকে এরকম পরামর্শ দিয়েছিলেন হজরত হারুন । যার পরামর্শেই হোকনা কেনো, বনী ইসরাইলেরা পরামর্শটি গ্রহণ করলো। সমূদয় স্বর্ণালংকার মাটিতে পুতে রাখলো তারা । সামেরী তৈরী করলো একটি গো-বৎসমূর্তি। তারপর প্রোথিত অলংকারগুলো তুলে এনে সে গো- বৎসমূর্তিটিকে স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিলো । মাত্র তিনদিনে কর্মটি সম্পন্ন করলো সে। এরপর হজরত জিব্রাইলের ঘোড়ার ক্ষুর স্পর্শিত মাটি মূর্তিটির মুখে প্রবিষ্ট করিয়ে দিলো। এই মাটিতে ছিলো সঞ্জীবনী শক্তি। ওই শক্তির প্রভাবে বাছুরের মূর্তিটি জীবিত বাছুরের মতো হাম্বা হাম্বা রব শুরু করে দিলো। ইতস্ততঃ বিক্ষিপ্তরূপে দৌড়াদৌড়িও শুরু করে দিলো বাছুরটি। সামেরী বললো, এটি হচ্ছে তোমাদের ও মুসার মাবুদ (উপাস্য)। মুসা এর কথা বিস্মৃত হয়েছে। তাই তুর পাহাড়ে চলে গিয়েছে । বনী ইসরাইশেরা একদিন ও একরাত্রিকে দুইদিন গণনা করতো । বিশ দিন বিশ রাত্রি অতিবাহিত হলে তারা ধরলো চল্লিশ দিন অতিবাহিত হয়েছে । চল্িশদিন পর হজরত মুসার ফিরে আসার কথা । কিন্তু তিনি এলেন না। তারা ধারণা করলো, তিনি ইন্তেকাল করেছেন। সামেরী ক্রমাগত বাছুর পূজার জন্য সকলকে উৎসাহিত করে যাচ্ছিলো । শেষে সামেরীর ধোকায় পড়ে গেলো সকলে । কোনো কোনো তাফসীরকার বলেছেন, আল্লাহপাক এবং হজরত মুসার সঙ্গে তুর পাহাড়ে তিরিশদিন অবস্থানের অঙ্গীকারনামা ছিলো। পরবর্তী এই তিরিশ দিনের সঙ্গে দশদিন বাড়ানো হয়েছিলো । হজরত মুসা যথাসময়ে ফিরে না আসায় বনী ইসরাইলেরা অধিকাংশই সামেরীর ঘড়যন্ত্রের শিকার হলো। বিপক্ষে দাড়িয়ে ছিলেন হজরত হারুন। বারো হাজার লোক তার কথা মান্য করলো । অবশিষ্টরা হয়ে গেলো পথভ্রষ্ট । এই পথত্রষ্টঈদেরকে লক্ষ্য করে আয়াতে বলা হয়েছে তোমরা তাফসীরে মাযহারী/১৩৮ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।