Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

যেখানেই তোমরা যাওনা কেনো আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে । আর হে নবী মুসা! বেহেশতের যে প্রাসাদ আপনার আবাসস্থলরূপে নির্ধারিত হবে. আমি তার পাশে অবস্থান করতে চাই । হজরত মুসা বললেন, তথাস্ত। বৃদ্ধা বললেন, হজরত ইউসুফের কবর শরীফ রয়েছে নীল নদের মধ্যস্থলে । হজরত মুসা আল্লাহতায়ালার সাহায্য কামনা করলেন। নীল নদের পানি সরে গিয়ে দৃষ্টিগোচর হলো হজরত ইউসুফের কবর শরীফ | সেখান থেকে কফিন বের করে পুনরায় যাত্রা শুরু করলো বনী ইসরাইল বাহিনী । বাহিনীর অগ্রভাগে ছিলেন হজরত হারুন এবং পশ্চান্তাগে ছিলেন হজরত মুসা । মিসর পরিত্যাগের সংবাদ একসময় পৌছে গেলো ফেরাউনের কানে । সে ফরমান জারী করলো, অতিপ্রত্যষে মোরগ ডাকার পূর্বেই বনী ইসরাইলদের পশ্চান্ধাবন করতে হবে । আল্লাহ্‌্পাকের কি অপার অনুগ্রহ! সে রাতে কোনো মোরগ ডাকলো না। দিবসের সূর্যকিরণ প্রখর হলে জেগে উঠলো তারা । ফেরাউন ও হামান এক কোটি সাত লক্ষ লশকর নিয়ে বনী ইসরাইলদের সন্ধানে বের হলো। তাদের সঙ্গে ছিলো সত্তর হাজার দ্রুতগামী কালো ঘোড়া । ওদিকে বনী ইসরাইলেরা তখন সমুদ্রতীরে গিয়ে দীড়িয়েছে। তরঙ্গবিক্ষুব্ধতার সামনে কিংকর্তব্যবিমূঢ় তারা । পিছনে বহুদূর থেকে ভেসে আসছে শোরগোল । এগিয়ে আসছে ফেরাউনের দুর্ধর্ষ লশকরেরা। উভয় দল পরস্পরের দৃষ্টিসীমানায় এসে পড়লো! শংকিত বনি ইসরাইলেরা বলাবলি করতে শুরু করলো, আমরা যে পাকড়াও হতে চলেছি। হজরত মুসা বললেন, কখনোই নয়। আল্লাহপাক আমার সঙ্গে আছেন। তিনি আমাকে পথপ্রদর্শন করবেন। আল্লাহতায়ালা হজরত মুসাকে নির্দেশ দিলেন, হে মুসা। তুমি তোমার লাঠি দ্বারা সাগরতীরে আঘাত করো। হজরত মুসা তাই করলেন। সাগর দ্বিধাবিভক্ত হলো । দু'পাশে দীড়িয়ে রইলো পাহাড় সদৃশ বিশাল পানির দেয়াল। এরকম পথ বের হলো মোট বারোটি। বনী ইসরাইলেরা ছিলো বারোটি সম্প্রদায়ভূত। প্রত্যেক সম্প্রদায় একেকটি পথ ধরে এগিয়ে চললো । প্রখর সূর্যতাপের মাধ্যমে প্রতিটি পথকে আল্লাহপাক এমতো শুষ্ক করে দিলেন যে, পথ চলতে তাদের কোনোই অসুবিধা হচ্ছিলো না। আল্লাহ্তায়ালা প্রতিটি পানির দেয়ালে জানালা করে দিয়েছিলেন, যার মাধ্যমে তারা একদল অন্যদলকে দেখে নিয়ে নিঃশঙ্কচিত্তে এগিয়ে চলছিলেন। বাক্য বিনিময় হচ্ছিলো পরস্পরের মধ্যে । জলমগ্র করেছিলাম এবং তোমরা তা প্রত্যক্ষ করছিলে ।' ঘটনার বিবরণ এরকম- সাগরতীরে উপস্থিত হলো ফেরাউন বাহিনী । ফেরাউন দর্পভরে তার লোকদেরকে বললো, দেখো আমার ভয়ে ভীত হয়ে সমুদ্রসলিলও বিভক্ত হয়ে পড়েছে । অগ্রসর হও । পলায়নপর ক্রীতদাসদেরকে বন্দী করো । একটি কালে অশ্বোপরি আরোহণ করেছিলো ফেরাউন । তার সঙ্গীরাও ছিলো অশ্বারোহী । তাদের সকল ঘোড়াই ছিলো পুরুষ । হজরত জিবাইল তখন একটি মাদী ঘোড়ার উপরে সওয়ার হয়ে তাফসীরে মাযহারী/১৩৬ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।