বোধোদয় হবে, হয়তো ফিরে আসবে বিশ্বাসের বেহেশতী বাগানে । কিন্তু না, অসত্যকে আশ্রয় করে সে সময়াতিপাত করতে লাগলো । দীর্ঘ বিশবছর কেটে গেলো এভাবে । তার ধ্বংসের সময় সন্নিকটব্তী হলো । আল্লাহপাকের পক্ষ থেকে হজরত মুসার প্রতি নির্দেশ নেমে এলো-_ বনী ইসরাইলদেরকে নিয়ে মিসর ছেড়ে অন্যত্র চলে যাও । হজরত মুসা বনী ইসরাইলদের ঘরে ঘরে অতিসঙ্গোপনে এই নির্দেশ পৌছে দিলেন । জানিয়ে দিলেন, গোপন প্রস্তুতি গ্রহণ করতে হবে । ঘোড়ার গদিও গৃহাত্যন্তরে বেঁধে নিতে হবে । কিবতীরা যেনো কিছুতেই টের না পায়। কিবতীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যে বনী ইসরাইল সন্তানেরা জড়িত ছিলো, আল্লাহপাক তাদেরকে স্বসম্প্রদায়ের সঙ্গে একত্রিত করে দিলেন। আর বনী এরপর শুরু হলো মহামারী । অসংখ্য কিবতী মৃত্যুবরণ করলো সেই মহামারীতে । দিনরাত তারা তাদের মৃত আত্মীয়স্বজনদের কাফনদাফনে ব্যতিব্যস্ত রইলো। ইত্যবসরে হজরত মুসা ছয় লক্ষাধিক বনী ইসরাইল সমভিব্যাহারে মিসর ত্যাগ করলেন। চারশ' বছর আগে হজরত ইউসুফের রাজত্বের সময়ে হজরত ইয়াকুব (ইসরাইল) কেনান থেকে মিসরে এসে বসবাস শুরু করেছিলেন। তখন তার সঙ্গী ছিলেন মাত্র বাহাত্তর জন। মিসর পরিত্যাগকারী ছয় লক্ষাধিক বনীইসরাইল তাদেরই অধস্তন বংশধর । বনীইসরাইল বাহিনী এগিয়ে চললো সম্মুখের দিকে। একন্থানে এসে থেমে গেলো পুরো বাহিনী । সামনে সীমাহীন প্রান্তর । পথচিহ নেই। গন্তব্য নির্ণয় দুঃসাধ্য । হজরত মুসা ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। তিনি ঠাহর করতে পারলেন না, কীভাবে পথ চলবেন এখন । প্রবীণদের সঙ্গে পরামর্শ বিনিময় করলেন তিনি। প্রবীণগণ বললেন, হজরত ইউসুফ অন্তিমকালে তার ভ্রাতাদের ডেকে এই মর্মে অসিয়ত করেছিলেন যে, যখন তোমরা মিসর থেকে চলে যাবে, তখন আমাকেও সঙ্গে নিয়ে যেও। মনে হয় সেই অসিয়ত প্রতিপালিত হয়নি বলেই এখনো আমরা পথহারা । তার পবিত্র মরদেহ সঙ্গে না নিলে মনে হয় আমরা কিছুতেই আর পথ খুঁজে পাবো না। হজরত মুসা জানতে চাইলেন, তার কবর কোথায়? তারা বললেন, আমরা জানি না। হজরত মুসা উচ্চস্বরে ঘোষণা করলেন, হজরত ইউসুফের কবর কোথায়? যে জানো শীঘ্ব বলে দাও । আমার এই আহবান কেবল সেই যেনো শুনতে পায়, যে জানে । সেরকমই হলো । এক বৃদ্ধা কেবল শুনতে পেলেন তার ঘোষণা । বৃদ্ধা বললেন, আমি যা চাই তাই যদি মুসা বললেন, যদি আল্লাহ আমাকে অনুমতি দেন, তবে আমি তোমার দাবী পূরণের ব্যাপারে অঙ্গীকার করতে পারি। আল্লাহ্পাকের এরশাদ ধ্বনিত হলো, হে মুসা! ওই প্রবীণাকে বলো, সে যা চাইবে তাই তাকে দেয়া হবে। হজরত মুসা বললেন, কী চাও তুমি? বৃদ্ধা বললেনদু"টি জিনিস আমি চাই । একটি পৃথিবীতে । আরেকটি পরবর্তী পৃথিবীতে । পৃথিবীতে আমি তোমাদের সঙ্গে থাকতে চাই । তাফনীরে মাযহারী/১৩৫ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।