ফরমান জারি করলো যে, বনী ইসরাইলদের পুত্রসন্তান জন্গগ্রহণ করামাত্র হত্যা করা হবে । কেবল কন্যা সন্তানদেরকে রেহাই দেয়া হবে। ধাত্রীদেরকে নির্দেশ দেয়া হলো, বনী ইসরাইলদের সন্তান জন্মলাভের সংবাদ তীক্ষভাবে পর্য্যবেক্ষণ করতে হবে। ফেরাউনের এই ফরমান জারির পর বনী ইসরাইলদের বারো হাজার নবজাতককে হত্যা করা হয়েছিলো । হজরত ওয়াহাব বলেছেন, ফেরাউন ইসরাইল বংশের নব্বই হাজার সদ্যজাতককে হত্যা করেছিলো । প্রবীণরাও মৃত্যুবরণ করেছিলো স্বাভাবিক নিয়মে । অবস্থা যখন এরকম শোচনীয় তখন কিবতীদের অভিজাত সম্প্রদায়ের লোকেরা ফেরাউন সমীপে নিবেদন করলো, বনী ইসরাইলের শিশুপুত্ররা নিহত হচ্ছে। বড়রাও ক্রমাগত মৃত্যুবরণ করছে । এভাবে তাদের বংশ উজাড় হয়ে গেলে, আমরা আমাদের কাজ কারবারের জন্য শ্রমিক পাবো কোথা থেকে? ফেরাউন তখন পুনঃ নির্দেশ জারী করলো, এখন থেকে এক বৎসর হত্যাকান্ড চলবে, পরের বছর বন্ধ থাকবে । এই নিয়ম বলবৎ করা হলো । তখন হত্যাকান্ড বন্ধের বছরে জনাগ্হণ করলেন হজরত হারুন আ. এবং হত্যাকান্ডের বছরে জন্ম নিলেন হজরত মুসা আ.। আয়াতের শেষে বলা হয়েছে, এটা ছিলো তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা- পরীক্ষা কার্যকর হয় সুখ দুঃখ উভয় অবস্থাতেই । দুঃখের অবস্থায় নেয়া হয় ধৈর্যের পরীক্ষা । এবং সুখের অবস্থায় নেয়া হয় কৃতজ্ঞতার পরীক্ষা । যেমন আল্লাহপাক অন্যত্র বলেছেন, 'আমি তোমাদেরকে ভালোমন্দ দিয়ে পরীক্ষা করি ।' ফেরাউনী সম্প্রদায় থেকে নিছ্ৃৃতিদানকে যদি পরীক্ষা হিসেবে মেনে নেয়া হয়, তবে তা হবে কৃতজ্ঞতা প্রকাশের পরীক্ষা। আর ফেরাউনের অত্যাচারকে যদি পরীক্ষা হিসেবে ধরা হয়, তবে তা হবে ধৈর্য ধারণের পরীক্ষা। বস্তুতঃ উভয় প্রকার পরীক্ষাই আপতিত হয়েছিলো বনী ইসরাইলদের প্রতি । অত্যাচারের সময় ধের্য ধারণ এবং নি্কৃতির সময় কৃতজ্ঞতা প্রকাশ উভয়টিই ছিলো তাদের কর্তব্যকর্ম। হজরত মুসার মাধ্যমে আল্লাহপাক তাদের নিষ্কৃতির ব্যবস্থা করেছিলেন। সুরা বাকারা আয়াত ৫০ জা ৫ পা পা ৯৩ স্পাই পাক গপাচরত৯০1 পাপ 2 93৫4 995016241560458 0] যখন তোমাদের জন্য সাগরকে ছ্বিধাবিতক্ত করিয়াছিলাম এবং তোমাদিগকে উদ্ধার করিয়াছিলাম ও ফেরাউনী সম্প্রদায়কে জলমগ্ন করিয়াছিলাম আর তোমরা সাগর দ্বিধাবিভক্তির ঘটনাটি এরকম- হজরত মুসার আহবানে ফেরাউন সাড়া দেয়নি। তবুও দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়েছে মুসাকে। হয়তো তার তাফসীরে মাযহারী/১৩৪ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।