থাকে । এ সব কথা উল্লেখ করে আল্লাহপাক আহবান জানাচ্ছেন, তোমরা তোমাদের পিতৃপুরুষদের মতোই সত্যানুসারী হও। আল্লাহ্ প্রদত্ত সম্মানের প্রবহমানতাকে অক্ষুণ রাখো । এ রকম করতে হলে বর্তমানের নবী হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স.কে মান্য করতে হবে এবং তাকে প্রদত্ত কিতাব কোরআন মজীদের অনুসারী হতে হবে। যদি এরূপ করো, তবেই কেবল তোমরা হতে পারবে হজরত মুসা ও তার তওরাতের প্রকৃত অনুসারী । ওহী (প্রত্যাদেশ), নবী- রসুল এবং কিতাবের অনুসরণই তোমাদের পূর্ব পুরুষদেরকে মর্যাদামন্ডিত করেছিলো । তোমরাও তাদের মতো হও । বিশ্বে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি- একথার অর্থ, তৎকালীন বিশ্বে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। হজরত মোহাম্মদ স. এর আবির্ভাবের পর ওই শ্রেষ্ঠত্ব আর বলবৎ নেই। হজরত কাতাদা থেকে ইবনে জারীর, মুজাহিদ ও আবুল আলীয়া এ রকম বর্ণনা করেছেন। 'তোমরা সেইদিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না'- একথার অর্থ, তোমরা কিয়ামতের দিনের ভয়াবহতা ও শাস্তির কথা মনে করো, যেদিন অবিশ্বাসীদের উপকার করতে কেউই এগিয়ে আসবে না। বিশ্বাসীদের কথা স্বত্ত্র। বিভিন্ন আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে, নবী রসুলগণ ও আল্লাহ্পাকের অন্য প্রিয়বান্দাগণ পাপী বিশ্বাসীদের পক্ষে সুপারিশ (শাফায়াত) করবেন । সত্যানুসারীগণ এ বিষয়টিতে একমত । সেদিন কেউ কারো অধিকার স্বীকার করবে না. কোনো বিনিময় দিতে স্বীকৃত হবে না। কিয়ামতের ভয়াবহতা ও শাস্তি দূর করার ব্যাপারে কেউ কারো জন্য যথেষ্ট হবে না। অতএব, কেউ কারো কোনো কাজেই আসবে না। কারো নিকট থেকে ক্ষতিপূরণও গৃহীত হবে না। শেষে বলা হয়েছে, তারা কোনো প্রকার সাহায্য পাবে না। একথার অর্থ তারা আল্লাহ্পাকের শাস্তি থেকে আত্মরক্ষা করতে পারবে না। অর্থাৎ অবিশ্বাসীদের প্রাপ্য শাস্তি রহিত করার শক্তি কারো হবে না। কেনোনা, কারো উপর আপতিত শাস্তি দূর করতে হলে কয়েকটি পন্থা অবলম্বন করতে হয়। ১. অপরাধীকে শাস্তিদাতার নিকট থেকে ছিনিয়ে নিতে হয়। একে বলে নুসরত বা সাহায্য । ২. বল প্রয়োগ সম্ভব না হলে সুপারিশ (শাফায়াত) করে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়া যেতে পারে। অথবা ৩. ক্ষতিপূরণ বা জামানতের মাধ্যমে অপরাধীকে দায়মুক্ত করা যেতে পারে । একে বলে প্রতিদান। এই আয়াতে সাহায্য, বিনিময়, প্রতিদান বা ক্ষতিপূরণ- সবগুলো পন্থাকেই নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, যে পন্থাই অবলম্বন করা হোক না কেনো, সকল পন্থাই সেখানে ব্যর্থতায় পর্যবসিত হবে । এই আয়াত অবতীর্ণ হওয়ার কারণ এই-বনীইসরাইলেরা (ইহুদীরা) দাবী করতো, তাদের পিতৃপুরুষগণ তাদের পক্ষে শাফায়াত করবেন। তাদের মিথ্যা দাবীর বিরুদ্ধেই এই আয়াত অবতীর্ণ হয়েছে । তাফসীরে মাযহারী/১৩২ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।