Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

এবং মুখের কথায়। যেমন কালাম পাকে বলা হয়েছে, ওয়া খশায়াতিল আস্ওয়াতু লিরুরহমান' (রহমানের ভয়ে উচ্চস্বর নিল্নগামী হয়ে যাবে)। আরো বলা হয়েছে, 'ওয়া খশায়াতিল আবৃসার' (আর দৃষ্টি অবনমিত হবে)। "খুজু' শব্দের অর্থ এরকম- নম্র হওয়া, অবনত হওয়া অথবা অনুগত হওয়া । খুশু প্রকাশ পায় অঙ্গ-প্রত্যঙ্গের মাধ্যমে । আর খুজু সম্পূর্ণতই অন্তরসংশ্রি্ট । এই আয়াতে “খশিয়িন' (বিনীতগণ) বলতে ওই সকল বিশ্বাসীদেরকে বুঝানো হয়েছে, যাদের অন্তঃকরণ আল্লাহ্‌্পাকের অনুগত, শাস্ত বা প্রশান্ত । “তারাই বিনীত যারা বিশ্বাস করে'_ এখানে বিশ্বাস বুঝাতে “জন্' শব্দটি ব্যবহার করা হয়েছে। বাগবী বলেছেন, 'জন্ন' একটি দ্যর্থবোধক শব্দ। সন্দেহ কিংবা দৃঢ়বিশ্বাস উভয় ক্ষেত্রেই এই শব্দটির ব্যবহার লক্ষ্য করা যায়। এখানে 'জন্ন' বলে দৃঢ়বিশ্বাসকে বুঝানো হয়েছে । কেউ কেউ বলেছেন, শব্দটি ছ্যর্থবোধক নয়। এর প্রকৃত অর্থ দৃঢ় ধারণা । সে ধারণা সৎও হতে পারে । অসৎও হতে পারে । এখানে অবশ্য সদর্থেই শব্দটির প্রয়োগ ঘটেছে। আমি বলি, এই আয়াতে এলেম (জ্ঞান) বা একীন (বিশ্বাস) শব্দগুলো ব্যবহার না করে 'জন্ন' শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, যে এ বিষয়ে দৃঢ় ধারণা পোষণ করে- সৎ ও অসৎকর্মের প্রতিফলদাতা আল্লাহ্পাকের নিকট উপস্থিত হতেই হবে সে যদি সত্যিকার বিবেকধারী হয়, তবে স্বভাবতঃই পরিত্রাণ লাভার্থে আনুগত্যের উপর প্রতিষ্ঠিত থাকা হবে তার প্রতি সহজ । পাত্রের পানি বিষমিশ্রিত-এরকম দৃঢ় ধারণার অধিকারী কখনোই ওই পানি পান করবে না। যদি সে প্রবল তৃষ্ঠার্তও হয়_ তবুও না। আর পাত্রের পানি স্বাস্থ্যসম্মত জানলে, স্বাদহীন বা তিক্ত পানিও সে গলাধঃকরণ করবে সহজেই । এই যদি মানুষের সাধারণ আচরণ হয়, তবে আল্লাহ্‌ ও কিয়ামতের উপর বিশ্বাস স্থাপনকারীরা আল্লাহ্র সন্তোষ অর্জনার্থে তার নির্দেশাদি পালনের জন্য এগিয়ে আসবে না কেনো? নির্দেশাদি পালন যদিও কষ্টকর, তবুও এই নির্দেশ যেহেতু প্রিয়তম আল্লাহ্‌র পক্ষ থেকেই এসেছে, তাই তা কষ্টকর না হয়ে সুখকর হওয়াই সমীচীন। তাই রসুল স. এরশাদ করেছেন, নামাজকে আমার জন্য চক্ষুশীতলকারী করা হয়েছে । হাকেম, নাসাঈ । “তাদের প্রতিপালকের সঙ্গে নিশ্চিতভাবে তাদের সাক্ষাত ঘটবে'_একথার অর্থ তারা পরকালে আল্লাহ্‌র দীদার লাভে ধন্য হবেন। নামাজ হচ্ছে মুমিনদের মে'রাজ; আল্লাহ্পাকের দীদারের মাধ্যম । আল্লাহপাক বলেছেন, 'আর রাতের কিয়দংশে তাহাজ্জুদের নামাজে মগ্ন হও । এটা তোমার জন্য অতিরিক্ত ৷ অচিরেই আল্লাহপাক তোমাকে প্রশংসনীয় স্তরে উন্নীত করবেন । হজরত রবীয়া ইবনে কা"ব বলেছেন, আমি রসুল পাক স. এর পাশে শয়ন করতাম । এক রাতে আমি যখন তার অজুর পানি ও প্রয়োজনীয় দ্রব্যাদি উপস্থিত করলাম, তখন তিনি বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাও । আমি বললাম, হে আমার দয়ার নবী । আমি আপনার সঙ্গে জান্নাতে অবস্থান করতে চাই । তিনি বললেন, আর কিছুঃ আমি তাফসীরে মাযহারী/১৩০ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।