Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়। রসুল মোহাম্মদ স. এরশাদ করেছেন, যদি কেউ চায়, তার অপরিহার্য কোনো প্রয়োজন পূর্ণ হোক_ তবে সে যেনে৷ ভালোভাবে অজু করে, দু'রাকাত নামাজ পড়ে আল্লাহ্তায়ালার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে। তারপর রসুলুল্লাহ স. _-এর উপর আত্তরিকতাপূর্ণ দরূদ পাঠ করে এই প্রার্থনা জানায়_ লা-ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম। সুব্হানাল্লাহি রব্বিল আরশিল আজীম। আলহামদু লিল্লাহি রব্বিল আলামীন আসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযায়িমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতি মিন কুল্লি বিররিউ ওয়াস্সালামাতি মিন কুল্লি ইসমিন লা-তাদ্উলি জাম্বান ইল্লা-গফার্তাহু ওয়ালা_ হাম্মান্‌ ইল্লা ফার্রজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান্‌ ইল্লা কাদ্বায়তাহা ইয়া আরহামার রহিমীন। হজরত আবদুল্লাহ ইবনে আবু আউফা থেকে তিরমিজি এই হাদিসটি বর্ণনা করেছেন। আল্লামা হাকেমও তার মুস্তাদরাক গ্রন্থে এরকম লিখেছেন। “ওয়া ইন্নাহা লা কাবিরাতুন' (ইহা নিশ্চিতভাবে কঠিন) - এখানে ইন্্রাহা শব্দের “হা" সর্বনামটি সম্ভবত “ইস্তায়িনু' (সাহায্য প্রার্থনা করো) এর সঙ্গে সন্বন্ধিত। এ রকম হলে অর্থ দীড়াবে- নামাজ রোজা দ্বারা সাহায্য কামনা বড়ই কঠিন। সর্বনামটি সকল আদেশ নিষেধের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। অথবা সবর (ধৈর্য) ও সালাত (নামাজ) এর সঙ্গেও সর্বনামটির সম্পর্ক থাকা সিদ্ধ হবে । যদিও সর্বনামটি একবচন বোধক। এমতাবস্থায় “ইন্ন হা' (নিশ্চয়ই ইহা) প্রতিটি আদেশের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। কিন্তু এখানে দু"টি আদেশের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, নামাজ ও রোজা দু'টোই অত্যন্ত কঠিন কাজ। আর 'ওয়াও'কে যদি “আলা' অর্থে ব্যবহার করা যায়, তবে "হা" সর্বনামটি কেবল নামাজের প্রতি প্রযোজ্য হবে। এই রীতি মেনে নিলে অর্থ দাড়াবে, ধৈর্যসহ নামাজের দ্বারা সাহায্য কামনা করো (সম্পদাকর্ষণ থেকে আত্মরক্ষা যদি করো, তবেই কেবল নামাজ সহজতর হবে)। কোনো কোনো তাফসীরকার বলেছেন, “হা" সর্বনামটি বিশেষভাবে নামাজের সাথে সম্বন্ধিত। কেনোনা, নামাজের গুরুত্ব অপরিসীম । তাছাড়া নামাজের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার সংযম । এর প্রেক্ষিতে কোরআন মজীদের ওই আয়াতটি উল্লেখ করা যায় যেখানে বলা হয়েছে, 'প্রকৃতপক্ষে আল্লাহ্‌ ও তার রসুল অধিক হকদার, যে তাকে সন্তষ্ট রাখে ।' আল্লাহ্পাককে সন্তুষ্ট রাখাই তার রসুলকে সন্তুষ্ট রাখা । তাই এখানে একবচনবোধক সর্বনাম ব্যবহার করা হয়েছে। কেউ কেউ বলেছেন, আয়াতের অর্থ হবে, ধৈর্য সহকারে সাহায্য কামনা করো। তবে সেটা নিশ্চিতরূপে কঠিন। আর নামাজের মাধ্যমে সাহায্যপ্রার্থী হও। নিঃসন্দেহে সেটাও খুব কষ্টকর । এই বর্ণনাটিকে সংক্ষিপ্ত করার উদ্দেশ্যে আয়াতে এইভাবে বলা হয়েছে। “ইল্লা আ'লাল খশিয়িন' (বিনীতগণ ব্যতীত) _ “খশিয়িন' অর্থ ধারা খুশড অবলম্বন করেছেন। 'খুশু' অর্থ নম্রতা বা বিনয়। *খুশু' থেকে গঠিত হয়েছে “খশিয়া'- যার অর্থ বালুময় নরম ভূমি । বিনয় প্রকাশ পায় চোখের দৃষ্টিতে তাফসীরে মাযহারী/১২৯ - ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।