নী শা রে 19505755-5 1৮212, ৬০0১৬ ৯৪ “9215০০* পর্ব 2০1 রর 0৮8/2444৩281 [2 তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন- [2 তাহারাই বিনীত যাহারা বিশ্বাস করে যে তাহাদের প্রতিপালকের সহিত নিশ্চিতভাবে তাহাদের সাক্ষাৎকার ঘটিবে এবং তাহারই দিকে তাহারা ফিরিয়া যাইবে। আয়াতের শুরুতে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে নির্দেশ দেয়া হয়েছে। এর অর্থ, তোমাদের প্রতি আপতিত বিপদাপদ অপসারণ করতে যদি চাও, তবে সাহায্য প্রার্থনার অবলম্বন হিসেবে ধৈর্যধারণ করো ও নামাজ প্রতিপালন করো । সবর বা ধৈর্য শব্দটি ব্যাপক অর্থবহ । যেমন, ১. আল্লাহ্পাকের প্রতি পূর্ণ নির্ভরশীল হয়ে দুঃখমোচন ও মনোবাঞ্কণ পূরণের অপেক্ষায় থাকা। ২. কারো নিকট থেকে কিছু যাঞ্চা করা এবং পেরেশান হয়ে কান্না-কাটি করা থেকে ্রবৃত্তিকে মুক্ত রাখা। অর্থাৎ এই ধারনায় অটল থাকা যে, ভাগ্যে যা আছে তাই হবে, কেদেকেটে কোনো লাভ নেই। ৩. অবাধ্যতা থেকে আত্মরক্ষা করা এবং আনুগত্যে মগ্র থাকা । এ রকম করলে বিপদাপদ কেটে যায়। আল্লাহপাক এরশাদ করেন, “তোমাদের প্রতি আপতিত মুসিবত তোমাদেরই কৃতকর্মের পরিণতি ।' মুজাহিদ বলেছেন, সবর অর্থ রোজা । তাই রমজান মাসকে সবরের মাস বলা হয়। নামাজ ও রোজা সম্পদগ্রীতির ব্যাধি নিরাময়কারী | নামাজ মানুষকে পরকালমুখী করে এবং রোজা পার্থিব সম্পদের লোভ নিবারণ করে। কোনো কোনো তাফসীরকার বলেছেন, “ওয়াস্সালাত' শব্দের 'ওয়াও' অব্যয়টির অর্থ হবে “আলা' (উপরে)। এভাবে অর্থ দাড়াবে নামাজের উপরে ধৈর্যধারণ করে সাহায্য কামনা করো। যেমন অন্যস্থলে আল্লাহপাক এরশাদ করেছেন, “হে মোহাম্মদ! তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো এবং নিজেও তার উপর প্রতিষ্ঠিত থাকো ।' কামনা বাসনা, ব্যতিব্যস্ততা অপসারণ করতে এবং ছ্বীন-দুনিয়ার সকল প্রয়োজন পূরণ করতে নামাজই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ । হজরত হুজায়ফার ভ্রাতা হজরত আবদুল আজীজ থেকে আহমদ, আবু দাউদ ও ইবনে জারীর বর্ণনা করেছেন, রসুল স. সমস্যার সম্মুখীন হওয়া মাত্র নামাজের প্রতি মনোযোগী হয়ে যেতেন। এই আয়াতে উল্লেখিত সালাত শব্দটির অর্থ দোয়া বা প্রার্থনাও হতে পারে। এটাই সালাতের আভিধানিক অর্থ । দোয়া বা প্রার্থনার মাধ্যমেও জাগতিক উদ্বেগ দূর হয়। দুনিয়া ও আখেরাতের সকল সংকট মোচন তাফনীরে মাযহারী/১২৮ , ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।