মেরাজ রজনীতে আমি কতিপয় মানুষকে অতিক্রম করছিলাম। তাদের জিহ্বা ও ঠোট আগুনের কাচি দিয়ে কাটা হচ্ছিলো । আমি হজরত জিব্রাইলকে বললাম, এরা কারা? তিনি বললেন, এরা আপনার উম্মতের ওয়ায়েজীন। তারা মানুষকে সৎকাজের উপদেশ দেয়, আর নিজেরা থাকে বে খবর। আর তারা আল্লাহ্র কালামও পাঠ করে। হজরত উসামা বিন জায়েদ থেকে বর্ণিত হয়েছে আমি রসুল পাক স.কে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক লোককে হাজির করে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের তাপে তার নাড়িভূঁড়ি বের হয়ে আসবে । ওই নাড়ীভুঁড়িকে কেন্দ্র করে সে এমনভাবে ঘুরপাক খেতে থাকবে, যেমন করে কলুর বলদ ঘানির চতুর্দিকে ঘোরে। তার ওই অবস্থা দেখে দোজখবাসীরা একত্রিত হয়ে তাকে জিজ্ঞেস করবে, তোমার ব্যাপার কী? তুমি তো আমাদেরকে উত্তম কথা শুনিয়েছিলে । কিন্ত নিজে ছিলে বেআমল। সে জবাব দিবে, আমি তোমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলতাম, কিন্তু নিজে লিগ্ড থাকতাম অশ্লীলতায় । বায়যাবী বলেছেন, এই আয়াতে আলেম ও বক্তাদের আত্মশুদ্ধির নির্দেশনা রয়েছে। ওয়াজ নিষিদ্ধ করা হয়নি। কেননা মানুষকে সদুপদেশ দান করাও আল্লাহ্র নির্দেশ। আত্মশুদ্ধি অর্জন ও অবাধ্যতা পরিত্যাগ করাও জরুরী । প্রকৃতাবস্থা এ রকম নয় যে, এক নির্দেশ পালন করতে না পারলে অন্য নির্দেশকে পরিত্যাগ করতে হবে। ব্যাপারটা এ রকম-_ যেমন কেউ বললো, আমি পরনিন্দা করি, পরের হক নষ্ট করি, তবে নামাজ পড়ে আর কি হবে? আমি বলি, অন্যন্র আল্লাহপাক এরশাদ করেছেন, আল্লাহ্পাকের নিকট জঘন্যতম বিষয় হলো, কেনো ওই কথা বলো, যা করো না। একথায় প্রমাণিত হয় যে, যে অসৎ সে সৎকাজের নির্দেশ দিতে পারে না। কেনোনা আল্লাহ্পাকের নিকট বিষয়টি জঘন্যতম বলে বিবেচিত। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটি এ রকম নয়। মূল তাৎপর্য হচ্ছে, আলেমের অপরাধ জাহেলের অপরাধের তুলনায় আল্লাহ্পাকের নিকট অধিক অপছন্দনীয়। তাদের সৎকাজের আদেশ দান কিন্তু অপছন্দনীয় নয়। আল্লাহ্পাকই সমধিক জ্ঞাত। আল্লাহ্্পাকের নির্দেশের কারণে ইহুদীদের পার্থিব ক্ষতি হতে লাগলো । অর্থাগমে মন্দা দেখা দিলো । তাদের অবস্থা উঠলো চরমে । ইসলামকে সত্যধর্ম জেনেও নেতৃত্বাকাঙ্খা ও সম্পদবিনষ্টির ভয় তাদের সত্য গ্রহণে বাধা হয়ে দীড়ালো। ইসলাম হলো তাদের নিকট পর্বত সদৃশ বোঝা । পরবর্তী আয়াতে আল্লাহপাক করুনা করে এমন এক পদ্ধতিতে পথপ্রদর্শন করেছেন, যাতে করে সত্যগ্রহণ আরো সহজতর হয়। এরশাদ হয়েছে_ তাফসীরে মাযহারী/১২৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।