Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যে তাদের উদ্দেশ্য সিদ্ধির বিপরীত নয়, এরকম কিছু গুণকে তারা স্বীকার করেছে; যাতে করে আল্লাহতায়ালার দরবারে সম্পূর্ণ মিথ্যাবাদী প্রতিপন্ন হতে না হয়। অন্য বিবরণগুলোকে তারা গোপন করেছে, যাতে করে তাদের পার্থিব স্বার্থ বহাল থাকে । “ওয়ালা তালবিসূল হ'কা বিল বাতিল" এ কথা বলে তাদের এই অসৎ উদ্যোগকে নিষিদ্ধ করা হয়েছে। আরো বলা হয়েছে, জেনে শুনে সত্য গোপন কোরো না। ওয়া তাকতুমুল হাক্‌ (সত্য গোপন কোরো না) _ এ কথায় 'লাম' প্রবিষ্ট হওয়াতে জযমযুক্ত হয়েছে। অথবা “ওয়াও' এর পরে “আন' উহ্য থাকার কারণে জবর সংযুক্ত হয়েছে। শেষোক্ত নিয়মে অর্থ দাড়াবে এরকম- সত্য ও মিথ্যার মিশ্রণ এবং সত্য গোপন, এ দু'টোকে তোমরা একত্র কোরো না। 'জেনে শুনে'_ একথার অর্থ, তোমরা এটা ভালো করেই জানো যে, মোহাম্মদ স. সত্য নবী। তবুও সত্য গোপন করছো । এবং বিষয়টিকে উত্তম মনে করছো । অথচ বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য । তোমরা যদি অজ্ঞ হতে, তবে একটা কথা ছিলো । বলতে পারতে, আমাদের নিকট সত্য মিথ্যা নির্দেশক কোনো সংবাদ পৌছেনি। কিন্ত এ রকম কোনো ওজরাপত্তি পেশ করার সুযোগও তোমাদের নেই। সুতরাং দুঃসাহসিকতা পরিত্যাগ করো। “সালাত কায়েম করো ও জাকাত দাও'_ একথার অর্থ, মুসলমানেরা যেভাবে নামাজ পড়ে ও জাকাত দেয়, তোমরাও সেই নিয়মে নামাজ আদায় করো ও জাকাত দাও। একথার মাধ্যমে বুঝা যায়, অবিশ্বাসীদেরকে যেমন তাওহীদ, রেসালত ও অন্যান্য বিশ্বাস্য বিষয়সমূহ নির্ধিধায় মেনে নিতে হবে; তেমনি বিশ্বাসের শাখাগত নির্দেশসমূহও প্রতিপালন করতে হবে । যেমন, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি । জাকাত অর্থ বর্ধনশীল সম্পদ । আরেকটি অর্থ পবিত্রকরণ। জাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় এবং সম্পদের পবিত্রতাও অর্জিত হয়। আল্লাহপাক অন্যত্র এরশাদ করেছেন, “আল্লাহতায়ালা সুদকে ক্ষয় করেন এবং জাকাতকে বাড়িয়ে দেন।' যারা অবনত হয় তাদের সঙ্গে অবনত হও-- একথার অর্থ নবী মোস্তফা স.এর সহচরবৃন্দের সঙ্গে মিলিত হয়ে নামাজ আদায় করো । তারা যেভাবে রুকু করেন (অবনত হন), তোমরাও সে রকমভাবে রুকু করো । রুকু নামাজের একটি অংশ (্তগ্ত)। এখানে নামাজ বুঝাতে রুকুর কথা উল্লেখ করা হয়েছে একারণে যে, ইহুদীদের নামাজে রুকু নেই। এই নির্দেশটিতে জামাতের সাথে নামাজ আদায় করতে উৎসাহিত করা হয়েছে। মাসআলাঃ ইমাম দাউদ জাহেরী বলেছেন, জামাত নামাজের স্তম্ভ । ইমাম আহমদ বলেছেন, স্তম্ত নয় বরং ফরজ । অধিকাংশ আলেমগণের মতে জামাত সুন্নতে মোয়াকাদা যা ওয়াজিবের নিকটবর্তী । সুন্নতে মোয়াকাদার মধ্যে সবচেয়ে গুরুতুপূর্ণ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত। তবে জামাত নষ্ট হওয়ার আশংকা থাকলে এই সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হতে হবে। প্রকৃত কথা হচ্ছে, |. ]11001 8.0] শক্পীল মাযরী/১২৫

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।