করেছে, তবু মদীনার ইহুদীদেরকে প্রথম প্রত্যাখ্যানকারী না হওয়ার কথা বলা হচ্ছে কেনো? জবাবে বলা যায়, মক্কার প্রত্যাখ্যানকারীরা ছিলো মুশরিক। তারা গ্রন্থধারী (আহলে কিতাব) ছিলো না। তাই এখানে বলা হয়েছে, তোমরা তো আহলে কিতাব (প্রন্থধারী)। তোমরা যদি প্রত্যাখ্যান করো, তবে গ্রন্থধারীদের মধ্যে প্রথম প্রত্যাখ্যানকারী হবে। আমি বলি, প্রথম প্রত্যাখ্যানকারী'- এ কথার মর্ম হচ্ছে, তোমরাই প্রত্যাখ্যানের প্রাথমিক ভিত্তি নির্মাণ কোরো না। তোমরা গ্রহ্থধারী, নেতৃস্থানীয় । সাধারণ জনেরা তোমাদের দৃষ্টান্ত দেখিয়ে সত্য থেকে দূরে সরে পড়বে । সুতরাং তোমরা অন্যদের অথবা পরবর্তীদের সত্য প্রত্যাখ্যানের প্রথম কারণ হয়ো না। জনতা সাধারণত নেতার অনুগামী হয়ে থাকে। সুতরাং সত্যানুসরণে প্রথমে তাদেরই এগিয়ে আসা উচিত। আলেমগণ দ্বীনের নেতা, কাজেই প্রথমে তাদেরকেই হতে হবে সতকর্মপরায়ণ। এ প্রসঙ্গে রসুলপাক স. এরশাদ করেছেন, সাবধান! আমলহীন আলেম নিকৃষ্টতম । হাদিসটি ইমাম দারেমী আহ্ওয়াস বিন হাকিম থেকে বর্ণনা করেছেন এবং আহ্ওয়াস বর্ণনা করেছেন তার পিতার নিকট থেকে । এই হাদিসের প্রেক্ষিতে আয়াতের অর্থ দাড়াবে এ রকম-_ তোমরা তোমাদের অনুসারীদের কৃফরীর কারণ হয়ো না। অন্যথায় তাদের পুণ্ভীভূত পাপ তোমাদেরই স্কন্ধে এসে পড়বে। “আউয়ালা কাফিরিন' (প্রথম প্রত্যাখ্যানকারী) - এ কথায় বহুবচনবোধক সর্বনাম ব্যবহার করা হয়েছে। বিশ্লেষণ করলে অর্থ দীড়াবে, প্রথম প্রত্যাখ্যানকারীদের দল । তখন কথাটির উদ্দেশ্য হবে, তোমাদের মধ্য থেকে কেউ প্রথম কাফের (সত্য প্রত্যাখ্যানকারী) হয়ো না। যেমন বলা হয়, অমুক ব্যক্তি আমাদেরকে অলংকৃত করেছে। এ কথার ব্যাখ্যা হবে এই যে, আমাদের প্রত্যেককে একেকটি অলংকার বা ভূষণ দ্বারা সজ্জিত করেছে। “আউয়াল' শব্দটি এমন একটি বিশেষ্য যার ক্রিয়া হয় না। কেউ কেউ বলেন, “আউয়াল' শব্দটি মূলতঃ আউআলা। “ওয়াআলা' শব্দটি “দাআলা' এর ওজনে গঠিত। দ্বিতীয় হামজাটি এখানে রীতিবিরুদ্ধভাবে “ওয়াও' করা হয়েছে। অথবা মূল শব্দটি ছিলো- আ আউয়ালা। এরপর ওয়াও স্থাপন করে ইদ্গম করা হয়েছে। বাগবী বলেছেন, আয়াতটি কা'ব বিন আশ্রাফ ও অন্যান্য ইহুদী আলেমদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। আমার আয়াতের বিনিময়ে স্বপ্ল মূল্য গ্রহণ কোরো না- এ কথার অর্থ আমার আয়াতের প্রতি ইমানের বিনিময়ে পার্থিব সম্পদ গ্রহণ কোরো না। অথবা অর্থ হবে এরকম- তওরাতের ওই সকল আয়াতের বিনিময়ে পার্থিব বৈভব গ্রহণ কোরো না, যেগুলোতে রসুল পাক স. এর গুণাবলীর বিবরণ রয়েছে। স্বল্পমূল্য অর্থ পার্থিব সম্পদ । পরিমাণে যতোবেশী হোক না কেনো, আখেরাতের অফুরন্ত বৈভবের তুলনায় পৃথিবীর বৈভবরাশি একেবারেই তুচ্ছ। ||. ]1100118.00] শসার সবর
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।