Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

আরাফের “ছুম্মা কিদুনি' শব্দে *ইয়া' উল্লেখ করেন। ইবনে জাকওয়ানের বর্ণনা সুরা বাকারা $ আয়াত ৪১ ০৫০৮ গলা ঠপার্প ৫০৮28595745 4548-% 9558409355500205 [0 তোমাদের কাছে যাহা আছে তাহার সমর্থকরূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি, তাহা বিশ্বাস কর। আর তোমরাই উহার প্রথম প্রত্যাখ্যানকারী হইও না এবং আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করিওনা। তোমরা শুধু আমাকেই ভয় কর। তোমাদের কাছে যা আছে_ এ কথার অর্থ তওরাত ইত্যাদি আসমানী কিতাবসমূহ। পূর্ববর্তী কিতাবসমূহের অনুসারী যদি কেউ হয়, তবে সে কোরআন মজীদেরও অনুসারী হবে। তাই আল্লাহপাক কোরআনকে পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক বলে উল্লেখ করেছেন। বলেছেন, “তার সমর্থকরূপে আমি যা অবতীর্ণ করেছি তা বিশ্বাস করো ।' পূর্বের আয়াতে বর্ণিত অঙ্গীকার পূর্ণ করার আহ্বানের সঙ্গে এই আহবানের সংযোগ রয়েছে। পূর্বের আয়াতে সাধারণভাবে ইমানের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছিলো। আর এই আয়াতে বিশেষভাবে স্পষ্ট করে কেবল কোরআনের প্রতি ইমান আনতে বলা হয়েছে। তওরাত, ইঞ্জিল ইত্যাদি গ্রহথসমূহে যে সমস্ত বিষয় বর্ণিত হয়েছে, সেগুলো সত্য । কোরআনে বর্ণিত বিষয়সমূহও সত্য । তওরাত ও ইহঞ্ত্রিলে ছিলো বিভিন্ন সত্য কাহিনী । হজরত মোহাম্মদ স. এর আগমনের সংবাদ, তার বৈশিষ্ট্যাবলীর বিবরণ, পুনরুণথান দিবস প্রসঙ্গ, কল্যাণের প্রতি আহবান, অবাধ্যতার শাস্তি সম্পর্কিত সংবাদ, তাওহীদ বিষয়ক আলোচনা, সকল নবীর প্রতি বিশ্বাস স্থাপনের নির্দেশ ইত্যাদি। কোরআন মজীদ সাক্ষ্য দিচ্ছে, তওরাত ও ইঞ্জিলে বর্ণিত বিষয়াবলী আল্লাহ্‌র পক্ষ থেকেই অবতীর্ণ হয়েছে। তাই এখানে নির্দেশ করা হয়েছে, যেহেতু পূর্ববর্তী গ্রন্থসমূহ এবং বর্তমানের কোরআন আল্লাহই অবতীর্ণ করেছেন, তাই তোমরা বিশ্বাস স্থাপন করো। আসমানী কিতাবসমূহের মধ্যে পার্থক্য সৃষ্টি কোরো না_ তোমরা এর প্রথম প্রত্যাধ্যানকারী হয়ো না। বরং প্রথম বিশ্বাস স্থাপনকারী হও । যেমন হয়েছিলেন মক্কার ইহুদী আলেম ওরাকা বিন নাওফেল । তিনি প্রথম অহী (প্রত্যাদেশ) অবতীর্ণ হওয়ার সাথে সাথেই বিশ্বাস স্থাপন করেছিলেন। এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে যে, মক্কার কাফেররাই তো প্রথমে কোরআন শরীফকে অস্বীকার আকসীর সর ||| 81001 8.0

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।