Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

সংবলিত)। 'ইয়্যাকা না'বুদু' বাক্যে এতোবেশী কর্মের সমাবেশ ঘটেনি। এখানে অঙ্গীকার, তিরষ্কার উভয়টি সম্মিলিত। যেনো বলা হয়েছে, আমি তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি পূর্ণ করবো । পূণ্য ও প্রতিদান দেবো- এটা হচ্ছে অঙ্গীকার । আর আমাকে ভয় করো-এটা হচ্ছে তিরস্কার। আরো রয়েছে কৃতজ্ঞতা প্রকাশের অপরিহার্যতা ও অঙ্গীকার পূরণের অনুপ্রেরণা । এ আয়াত ছারা একথা পরিষ্কাররূপে প্রতীয়মান হয় যে, মুমিনের কর্তব্যকর্ম হচ্ছে, সে আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো ভয়ে ভীত হবে না। যে সমস্ত্র শব্দে ইয়া' অক্ষরটি উহ্য থাকে সেগুলোকে কারী ইয়াকুব লেখার সময় স্পষ্ট করে দেখাতেন। কোরআন মজীদে এ ধরনের ইয়া রয়েছে একবস্রিটি । কারী ওয়ারশের বর্ণনায় রয়েছে- নাফে' বলেছেন, সাতচল্লিশটি । কালুনের মতে বিশটি । কালুনের বর্ণনার দু'টি স্থান মতানৈক্যমন্ডিত। সে দু'টি স্থান হচ্ছে আত্তালাক এবং আত্তানাদ । আল্লামা ইবনে কাসীর ওয়াসল (মিলিতাবস্থায়) হোক অথবা ওয়াক্ফ (থেমে যাওয়া অবস্থায়) হোক, উভয় অবস্থায়_ এ রকম স্থান নির্ধারণ করেছেন একুশটি । ছয়টি স্থানে অবশ্য পার্থক্য পরিলক্ষিত হয়। সে ছয়টি স্থান হচ্ছে_ ১. সুরা ইব্রাহিমের তাকাব্বাল দোয়ায়ি ২. সুরা কুমারের “ইয়াদ্‌দায়ি'- এখানে তিনি ইয়াদউ এর ওয়াওকেও বহাল রাখেন ৩. সুরা ফজরের “আকরামানী' ৪.আহানানী ৫. সুরা ইউসুফের 'ইন্নাহু মাই ইয়াত্তাকি' ৬. সুরা ফজরের ইউস্রি। কারী বাজা প্রথম পাচটি ক্ষেত্রে মিলিতাবস্থায় এবং থেমে গেলে লেখার সময় “ইয়া' উল্লেখ করেছেন। কারী কানাবাল “মাইইয়াত্তাকি' শব্দে মিলানো ও থেমে যাওয়া উভয়াবস্থায় “ইয়া'কে উল্লেখ করেছেন। আর “ইউস্রি' শব্দটিতে উল্লেখ করেছেন মিলিতাবস্থায়। এ সম্পর্কে তার বিপরীত মতও দেখা যায়। চৌত্রিশটি স্থলে কারী আবু আমর মিলিতবস্থায় “ইয়া' উল্লেখ করেছেন। “আকরামানি' এবং “আহানানী' শব্দ দু"টিতে “ইয়া' উল্লেখ করা না করা উভয় প্রকারের সুযোগ রয়েছে। কৃারী কাসায়ী সুরা হুদের “ইয়ামা ইয়া'তি' এবং সুরা কাহাফের “মা কুন্না নাবগি' এর মধ্যে ইয়া উল্লেখ করেছেন। এদু'টি ভিন্ন অন্য স্থানে তিনি "ইয়া" উল্লেখ করেননি । কারী হামজা “তাকাব্বাল দোয়ায়ি'তে কেবল মিলিতাবস্থায় এবং সুরা নমলের “আতুমিদ্দুনানি'তে সম্মিলিত এবং যতি, দুই অবস্থাতেই “ইয়া' ব্যবহার করেছেন। বারী আসেম সকল ক্ষেত্রেই ইয়া'কে লুপ্ত করেছেন। দু'টি ক্ষেত্রে অবশ্য তার সম্পর্কে ভিন্রতর বর্ণনা পাওয়া যায়। ১. “ফামা আতানিয়াল্লাহ'তে সংযুক্তাবস্থায় (কারী হাফৃস এই “ইয়া'কে জবরযুক্ত করেছেন এবং যতিপাতের সময় করেছেন সাকিনযুক্ত)। ২. সুরা জুখরুফের “ইয়া ইবাদি'তে সম্মিলিত অবস্থায় । কারী আবু বকর এই “ইয়া'কে জবরযুক্ত অবস্থায় পাঠ করতেন এবং সাকিনযুক্ত অবস্থায় পাঠ করতেন থেমে পড়লে । কারী শোবা প্রথমস্থলে অর্থাৎ “ফামা আতানিয়াল্লাহু'তে “ইয়া' উল্লেখ করেন। কৃারী হাফ্স “ইয়া- ইবাদি'তে “ইয়াকে' উল্লেখহীন রাখেন। ইবনে আমের হিসামের বর্ণনানুযারী সুরা তাফসীরে মাযহারী/১২১ ॥1111.0|1100119.0011

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।