মুজাহিদ বলেছেন, অঙ্গীকারের মর্ম বিবৃত হয়েছে সুরা মায়িদার ওই আয়াতে যেখানে বলা হয়েছে, “আল্লাহপাক বনীইসরাইলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলেন এবং আমি তাদের মধ্য থেকে বারোজন নেতা মনোনীত করলাম 1" আল্লাহপাক বললেন, আমি তোমাদের সাথে আছি_ যদি তোমরা নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো, আমার নবীর উপর ইমান আনো, তাকে সাহায্য করো এবং আল্লাহ্পাককে করজে হাসানা দাও। এ রকম করলে আমি অবশ্যই তোমাদের গোনাহ সমূহ মাফ করে দেবো । তোমাদেরকে জান্রাতে প্রবেশ করাবো, যার নিম্নদেশে রয়েছে প্রবহমান নদী । অতঃপর তোমাদের মধ্য থেকে কেউ যদি সত্যবিমুখ হয়, তবে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হবে। হাসান বলেছেন, সুরা বাকারার এই আয়াতটি হচ্ছে অঙ্গীকারের আয়াত-_'আর আমি যখন তোমাদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম । আর তোমাদের উপর উত্তোলন করলাম পাহাড়, (বললাম) তোমাদেরকে আমি যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো, আর তাতে যা কিছু আছে তা স্মরণে রেখো_ এ রকম করলে তোমরা নি্ৃতি পাবে। হাসানের অভিমতানুসারে বুঝা যায়, বনী ইসরাইলকে যে নেয়ামত দেয়া হয়েছিলো, তা হচ্ছে হজরত মুসা আ. এর শরিয়ত । আমি বলি, উল্লেখিত মতামত সমূহ প্রকৃত পক্ষে এক। এ প্রসঙ্গে হাসান, কাতাদা, কালাবী এবং হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের উক্তি সমপ্রকৃতির। কাতাদা ও মুজাহিদের বক্তব্যে বলা হয়েছে, আমার নবীগণের উপরে ইমান আনয়ন করো। এ কথার মধ্যে রয়েছে হজরত মোহাম্মদ স. এর প্রতি ইমান আনার প্রসঙ্গটিও। কারণ, তিনিও নবীগণের মধ্যে একজন। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের অভিমতও এ রকমই । হাসানের বক্তব্য হচ্ছে, অঙ্গীকারের অর্থ তওরাতের বিধান (হজরত মুসার শরিয়ত)। সুতরাং এ কথা স্পষ্ট যে, তওরাতের বিধানেও হজরত মোহাম্মদ স. এর প্রতি ইমান আনতে বলা হয়েছে। অতএব মতামতগুলির মধ্যে আর কোনো ভিন্নতাই রইলো না। আয়াতের শেষাংশে বলা হয়েছে, “তোমরা শুধু আমাকেই ভয় করো'। এখানে “ফারহাবুন' শব্দের মাধ্যমে বুঝানো হয়েছে, আমার সঙ্গে কৃতপ্রতিশ্রুতি ভঙ্গের পরিণাম এবং আমার সকল আদেশ নিষেধ সম্পর্কে ভয় করো। যেখানে বিরত থাকা ও রক্ষা পাওয়ার কথা আছে, যেখানে ভয়কে প্রকাশ করা হয়_ সেখানেই এই শব্দটি ব্যবহৃত হয়। ভয়কে সুনির্দিষ্টকরণের জন্য এই শব্দটি উপযোগী । তাই অর্থ হয়েছে এ রকম- শুধু আমাকেই ভয় করো (অন্য কাউকে নয়)। 'ইয়্যাকা না'বুদু' (আমরা শুধু তোমারই ইবাদত করি) বাক্যটির চেয়েও এখানে ব্যবহৃত বাক্যটি অধিক সুর্নিদিষ্ট ! এই বাকভঙ্গির মাধ্যমে যেনো মূল বক্তব্যটি ছিলো এ রকম- “যদি তোমরা তয়ার্ত হও তবে শুধুমাত্র আমাকেই ভয় করো'- অতএব আমাকেই ভয় করো। এই বাক্যটি সুনির্দিষ্টকরণের কল্যাণবহ উেদ্েশ্য কমা সা্ার/৯২ [||| 81001] 8,0011
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।