হওয়ার প্রধানতম কারণ হতে পারে। বনী ইসরাইলকে কি কি নেয়ামত দেয়া হয়েছিলো, সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে । হজরত কাতাদা বলেছেন, তাদেরকে ফেরাউনের দলকে সলিল সমাধি দান । সাগরের মধ্য দিয়ে পথযাত্রার সুযোগ করে দেয়া। মরুভূমিতে মেঘের ছায়া প্রদান ইত্যাদি । অন্য তাফসীরকারক বলেছেন, এখানে সকল নেয়ামতের কথা বলা হয়েছে_ যা তারা ও অন্য সকল সম্প্রদায় লাভ করেছে। আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো-_ এখানে অঙ্গীকার পূর্ণ করো অর্থ ইমান গ্রহণ করো ও অনুগত হও। “আর আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার পূর্ণ করবো' একথার অর্থ ইমান ও আনুগত্যের বিনিময়ে আমিও তোমাদেরকে অধিক অনুগ্রহ দানে ধন্য করবো। অঙ্গীকার শব্দটির সঙ্গে যুক্ত রয়েছে অঙ্গীকারগ্রহণকারী এবং অঙ্গীকারগ্রহীতা দু'জনেই । এখানে অঙ্গীকার গ্রহণকারী স্বয়ং আল্লাহ্পাক। তিনি বনী ইসরাইলের অঙ্গীকার নিয়েছিলেন, সেই সঙ্গে প্রতিদান প্রদানের অঙ্গীকার করেছিলেন। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাসের উক্তি হিসেবে ইবনে জারীর বিশুদ্ধ সনদে উল্লেখ করেছেন_ এই আয়াতের মর্ম হচ্ছে, আমার সঙ্গে কৃত অঙ্গীকার পূর্ণ করো। অর্থাৎ হজরত মোহাম্মাদুর রসুলুল্লাহ স. এর প্রতি ইমান আনো। যদি এ রকম করো, তবে আমিও আমার অঙ্গীকার পূর্ণ করবো। তোমাদের প্রতি আরোপিত কঠিন বিধানগুলো সহজ করে দেবো। বনী ইসরাইলদের প্রতি আরোপিত বিধানসমূহ ছিলো অত্যন্ত কঠিন। যেমন-_ শরীরে বা কাপড়ের যে স্থানে নাজাসাত (অপবিত্রতা) লাগবে, সে স্থান কেটে ফেলে দিতে হবে। বাগবী উল্লেখ করেছেন, কালাবী বলেছেন, আল্লাহপাক হজরত মুসা আ. এর মাধ্যমে বনী ইসরাইলের নিকট থেকে এই মর্মে অঙ্গীকার নিয়েছিলেন যে, আমি ইসমাইলের বংশে একজন উম্মী (অক্ষরের অমুখাপেক্ষী) নবী প্রেরণ করবো। তোমাদের মধ্যে যে তার অনুগামী হবে, তার আনীত জ্যোতিকে স্বীকার করবে, আমি তার সকল গোনাহ ক্ষমা করে দেবো । তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দ্িগুণ প্রতিদান দানে ধন্য করবো। আল্লাহ্পাকের কালামের কোন্ কোন্ স্থানে এই অঙ্গীকারকে উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে মতভেদ রয়েছে । আল্লামা কালাবী আরো বলেছেন, অঙ্গীকার সম্পর্কিত একটি আয়াত হচ্ছে এই- “ওয়া ইজ আখজাল্লাহু মিছাকৃল্লাজিনা উত্ুল কিতাব' (সে সময়ের কথা স্মরণ করো, যখন আল্লাহপাক আহলে কিতাবদের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেন)। আমি বলি, ওই আয়াতটি ছিলো অঙ্গীকার সম্পর্কিত, যা হজরত মুসার জবাবের প্রেক্ষিতে আল্লাহপাক বলেছিলেন। সেটি হচ্ছে-'রব্বি লাও শি'তা আহলাকতাহুম মিন কৃবলু' থেকে “ইনদাহুম ফিত্তাওরাতি ওয়াল ইনজিল..' পর্যন্ত । তাফসীরে মাযহারী/১১৯ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।