করেছেন, “অতঃপর আদম ভুলে গিয়েছে । আমি তার ইচ্ছাশক্তিকে কার্যকর পাইনি ।' তার এই ভুলে যাওয়ার পরিপ্রেক্ষিতটি ছিলো এই-আল্লাহ্র নামে কসম দেয়াতে তিনি ইবলিসকে অবিশ্বাস করতে পারেননি । যদিও এটা দুর্বলতা, কিন্ত আল্লাহর কসমের কারণেই এই দুর্বলতাটি প্রশ্রয় পেয়েছিলো। তাই ঘটনা সংঘটনের পরমুহূর্তেই তিনি ক্ষমা প্রার্থী হতে পেরেছিলেন। শরাব পানের ব্যাপারটিও আরেকটি কারণ । শরাবের প্রতিক্রিয়া জ্ঞানকে আচ্ছন্ন করে ফেলে, তাই তিনি তখন সচেতন ছিলেন না। অবশ্য এখানে আরেকটি জটিলতা দেখা দিতে পারে। সেটি হচ্ছে - ভুলবশতঃ যদি এরকম হয়ে থাকে, তবে তিনি আল্লাহ্ কর্তৃক ভর্থসিত হলেন কেনো? জবাবে বলা যায়, ভুলও তার মর্যাদার পক্ষে শোভনীয় ছিলো না। তাই সতর্ক না থাকার কারণে ভসনা করা হয়েছে। ভুলে যাওয়ার বিষয়টি সাধারণ মানুষের জন্য ক্ষমার । কিন্ত নবীগণের পক্ষে তা শোভনীয় নয়, যেহেতু তারা আল্লাহতায়ালার নৈকট্যভাজন। এমনও হতে পারে যে, ভুলের জন্য অভিযুক্ত না হওয়া কেবল হজরত মোহাম্মদ স. এর উম্মতগণের বৈশিষ্ট্য । বিষয়টি এই সুরার শেষে সবিস্তারে আলোচিত হবে ইনশাল্লাহ্তায়ালা । 8. হজরত আদমের ভুলটি ছিলো ইজতিহাদি (বুদ্ধিবৃত্তিক) ভুল, ইমানি বা বিশ্বাসগত ভূল নয়। তিনি হয়তো তাহরিমীকে তানযিহি ভেবে থাকবেন। উঠ ৬৮47475 ফল তিনি খাননি। ওই প্রকৃতির অন্য একটি গাছের ফল ভক্ষণ করেছিলেন । তিনি একথা বুঝতে পরেননি যে, ওই জাতীয় সকল গাছই এই নিষেধাজ্ঞার অর্তভুক্ত। হজরত আদমকে অপরাধী হিসেবে তিরস্কার করা হয়নি। তিনি নিজেকে অপরাধের কারণ হতে দিয়েছিলেন বলেই তিরস্কার করা হয়েছিলো । যেমন ইচ্ছাকৃত অথবা ভুলবশতঃ যে কোনো উদ্দেশ্যে বিষ পান করা হোক না কেনো, জীবনহানীই হবে তার সাধারণ পরিণতি । এই সুরার প্রথম থেকে এ পর্যন্ত আল্লাহপাক তাওহীদ ও রেসালতের প্রমাণপঞ্জি বর্ণনা করেছেন। মানুষের বিশেষ কোনো সম্প্রদায়ের প্রতি সম্বোধন করে কিছু বলা হয়নি। সকল মানুষই এ পর্যস্ত ছিলেন তার সমোধনস্থল। মানুষকে সাধারণভাবে যে সকল নেয়ামত দেয়া হয়েছে- এ যাবত সে সম্পর্কে আলোচনা চলে এসেছে। এখন সম্বোধন করা হচ্ছে একটি বিশেষ সম্প্রদায়কে, যারা আল্লাহ্তায়ালার বহু নেয়ামত লাভ করেছে। তাদেরকে সম্বোধন করার একটি কারণ হচ্ছে এই যে, সুরাটি মাদানী (মদীনায় অবতীর৭ণ)। ওই সম্প্রদায়ের অনেকেই মদীনাবাসী ছিলো। অনেক বিদ্বানও ছিলো তাদের মধ্যে । মদীনার অন্যান্য সম্প্রদায় তাদের মতো প্রাধান্যের অধিকারী ছিলোনা । তাদের না ছিলো শিক্ষা । না ছিলো বুদ্ধির দীপ্তি। তাই তাদেরকে লক্ষ্য করা হয়েছে একারণে যে, তারা সম্বোধিত হলে অন্য সম্প্রদায়গুলোও স্বভাবতঃই উৎকর্ণ হয়ে পড়বে । সেই তাফসীরে মাযহারী/১১৭ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।