Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

“তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না'_ অর্থাৎ যারা সৎপথানুসারী তাদের আশংকা বিলুপ্ত করা হয়েছে। তাই তারা চিন্তাগ্রস্ত হবে না, সস্তপ্তও হবে না। এই অবস্থাটি ভবিষ্যতের কথা, বর্তমানের কথা নয়। তাই অর্থ হবে এ রকম- পারলৌকিক শাস্তির বিষয়ে তারা হবেন শংকাবিমুক্ত। অথবা প্রিয়বস্ত হারানোর ব্যাপারে তারা থাকবেন সম্তাপহীন। এভাবে সৎপথানুসারীদের সওয়াব প্রাপ্তি এবং শাস্তি থেকে অব্যাহতির কথাই এখানে বলা হয়েছে। সুরা বাকারা £ আয়াত ৩৯ রা 9% ০ 4 7 যাহারা সত্য প্রত্যাখ্যান করে ও আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাহারাই অগ্নিবাসী - সেখানে তাহারা স্থায়ী হইবে। “যারা সত্য প্রত্যাখ্যান করে'_ একথার অর্থ, যারা আমার হেদায়েত সম্পর্কে উদাসীন । অথবা হেদায়েতের অস্বীকারকারী । আর “নিদর্শনকে প্রত্যাখ্যান করে'_ অর্থ যারা আমার অবতীর্ণ আয়াত সমূহের প্রতি অসত্যারোপ করে। অর্থাৎ কোরআন এবং অন্যান্য আসমানী কিতাবকে অস্বীকার করে- তারা হবে জাহান্নামের অধিবাসী । তাদের এই অধিবাস হবে চিরস্থায়ী। সেখানে তাদের মৃত্যুও হবে না এবং সেখান থেকে বের হয়ে আসার ক্ষমতাও তাদের থাকবে না। এ পর্যন্ত আলোচনায় তিনটি বিষয় পরিষ্কারর্ূপে জানা গেলো । ১. বেহেশত সৃজন করা হয়েছে। ২. বেহেশতের অবস্থান উর্ধ্স্তরে। ৩. কাফের বা সত্যপ্রত্যাখ্যানকারিদের শাস্তি চিরস্থায়ী । কশ্মিনকালেও তাদের কোনো নিষ্কৃতি নেই । এ আলোচনা থেকে হশিভিয়া সম্প্রদায় সিদ্ধান্ত নিয়ে বসে আছে যে, নবীগণ নিষ্পাপ নয়। তাদের যুক্তি হচ্ছে_হজরত আদম নবী হওয়া সত্ত্বেও নিষিদ্ধ কাজে লিপ্ত হয়েছিলেন । সুতরাং তিনি নিষ্পাপ থাকেন কি করে। আহলে সুন্নত ওয়াল জামাতের বিদ্বাগণ তাদের অসৎ অভিমতের মূল্যোৎপাটন করেছেন এভাবে_ ১. নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণের ঘটনাটি ঘটেছিলো বেহেশতে । তিনি তখন নবী ছিলেন না। নবী রসুলদের প্রয়োজন তো হয় পৃথিবীতে, বেহেশতে নয়। ২. নিষিদ্ধকর্মটি ছিলো তানযিহি (অনুত্তম), সম্পূর্ণ হারাম বা দৃঢ়নিষিদ্ধ নয়। কিন্ত বিনয় ও ভালোবাসা বশতঃ এই অনুত্তম কার্যটিকেই তিনি কবীরা গোনাহ্‌ হিসেবে গ্রহণ করেছিলেন। তাই নিজেকে তিনি জালিম (আত্মঅত্যাচারী) এবং খসির €ক্ষতিখস্ত) মনে করেছিলেন। ৩. নিষিদ্ধ বৃক্ষের ফল তিনি ভক্ষণ করেছিলেন ভুলবশতঃ, পূর্বসংকল্পবদ্ধ হয়ে বা ইচ্ছাকৃতভাবে নয়। যেমন আল্লাহপাক এরশাদ তাফসীরে মাযহারী/১১৬ ॥|111.0|1100119.0011

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।