[০ আমি বলিলাম, “তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোন নির্দেশ আসিবে তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোন ভয় নাই এবং তাহারা দুঃখিতও হইবে না।” নির্দেশ হয়েছে তোমরা সকলেই এখান থেকে নেমে যাও। এরকম নির্দেশ আগেও একবার করা হয়েছে (আয়াত ৩৬)। কোনো কোনো তাফসীরকার বলেছেন, ইতোপূর্বের নির্দেশে জান্নাত থেকে আকাশে নেমে আসতে বলা হয়েছিলো । পরের নির্দেশটি ছিলো আকাশ থেকে পৃথিবীতে নেমে আসার । কেউ কেউ বলেছেন, একই নির্দেশ ছিলো আকাশ থেকে পৃথিবীতে নেমে আসার । কেউ কেউ বলেছেন, একই নির্দেশকে গুরুত্ববহ করে তুলবার জন্য দুইবার নির্দেশ জারি করা হয়েছে। অথবা এ রকমও হতে পারে যে, প্রথম নির্দেশটি ছিলো শাস্তিমূলক এবং পরের নির্দেশটিতে ছিলো পৃথিবীতে নেমে এসে খেলাফতের (প্রতিনিধিত্ব) দায়িত্ব প্রতিপালন করবার তাগিদ। সকলেই নেমে যাও- একথার অর্থ এই নয় যে, সকলে সম্মিলিত হয়ে নেমে যাও । “জামিয়া' শব্দ প্রয়োগের অর্থ হবে, নেমে যাওয়ার নির্দেশটি কেবল সকলের উপরে প্রযোজ্য । “ফাইম্মা ইয়াতিইয়ান্নাকুম মিনি হুদা' (পরে আমার পক্ষ থেকে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসবে) _ এখানে “ফা' অব্যয়টি সংযোজক হিসেবে এবং “ইন' অব্যয়টি হরূফে শর্ত হিসেবে প্রয়োগ করা হয়েছে, এবং “মা' শব্দটি এসেছে গুরুত্ববাহী হিসেবে । এই নিয়মেই “ইয়াতি' ক্রিয়ার সঙ্গে নুন সাকিন যোগ করা বিশুদ্ধ হয়েছে। অন্যথায় এতে তলবের অর্থ নাই। ওই সকল ক্রিয়ার সঙ্গে নুন সাকিন যুক্ত হয় যার মধ্যে তলবের অর্থ নিহিত থাকে । 'হুদা' (সৎপথের নির্দেশ) _ এর অর্থ, নবী এবং কিতাব । আর তোমাদের নিকট' একথা বলে সকল আদম সম্ভানকে উদ্দেশ্য করা হয়েছে, যারা তখন হজরত আদম আ. এর পৃষ্ঠদেশে ছিলেন ! “ফামান তাবিআ হুদাইয়া' (যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে)। এখানে “মান' শব্দটি শর্তযুক্ত । এই শব্দ প্রয়োগের কারণে বাক্যটির অর্থ হবে-- আগের কথাটি (সৎপথের কোনো নির্দেশ আসবে) সন্তাব্য অর্থাৎ সৎপথের নির্দেশ আসার সন্তাবনা রয়েছে । তখন পূর্বের বাক্যটির অর্থ এভাবেই সুস্পষ্ট হবে যে, রসুল ও কিতাব প্রেরণে তিনি বাধ্য নন। বরং রসুল ও কিতাব প্রেরণ সম্পূর্ণতঃই তার দয়া ও ইচ্ছা নির্ভর । বায়যাবী বলেছেন, আল্লাহপাক “হুদা' শব্দটি বারবার উল্লেখ করেছেন। এক্ষেত্রে সর্বনামের ব্যবহার করেননি । কারণ, প্রথম হুদা সাধারণ অর্থে এবং পরের হুদা রেসুল ও কিতাব) বিশেষ অর্থে ব্যবহার করেন। এই বিশেষ হুদা শেষ নবী মোহাম্মাদুর রসুলুল্লাহ স. এর সঙ্গে সম্বন্ধিত। তাফসীরে মাযহারী/১১৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।