অন্য কারীগণ আদামাকে মারফু এবং কালিমাতিনকে মানসুব করে পড়েছেন। এমতাবস্থায় অর্থ দাড়াবে-হজরত আদম আল্লাহ্র নিকট থেকে কিছু বাক্য শিখে নিলেন। বাক্যসমূহ হচ্ছে- রব্বানা জ্লামনা আংফুসানা ওয়া ইল্লামতাগফিরলানা ওয়াতার হামনা লা নাকুনান্না মিনাল খসিরিন' (হে আমাদের প্রতিপালক । আমরা আত্মঅত্যাচারী। আর তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, দয়া না করো, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূত হবো)। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস বলেন, হজরত আদম ও হাওয়া পৃথিবীতে নেমে চল্লিশ দিন পর্যন্ত পানাহার করেন নি। একশ বছর পর্যন্ত তারা ছিলেন পরস্পর বিচ্ছিন্াবস্থায়। আর তারা কেঁদেছিলেন দু'শ" বছর ধরে। ইউনুস বিন হাব্বাব এবং আলকামা বিন মারসাদ বলেছেন, পৃথিবীবাসীদের চোখের পানি একত্র করলেও হজরত দাউদ আ. এর চোখের পানির সমান হবে না এবং হজরত দাউদ ও পৃথিবীবাসীদের চোখের পানি একত্র করলেও সেই চোখের পানির চেয়ে হজরত আদমের চোখের পানি হবে অধিক । শহর বিন হাউসাব বলেছেন, আমার নিকট এই সংবাদটি পৌছেছে যে, হজরত আদম তার ভ্রান্তির লজ্জায় তিনশ' বছর যাবত মাটি থেকে মস্তক উত্তোলন করেননি। এরপর বলা হয়েছে, "আল্লাহ্ তার প্রতি ক্ষমা পরবশ হলেন'_এর অর্থ তওবা কবুল করলেন। তওবা অর্থ অপরাধের স্বীকারোক্তি, লজ্জা এবং অপরাধের পুনঃসংঘটন না করার দৃঢ়সংকল্প । আয়াতে কেবল হজরত আদমের তওবা গৃহীত হওয়ার বিবরণ দেখা যায়। তবুও স্বাভাবিকভাবে একথা মেনে নেয়াতে কোনো বাধা নেই যে, হজরত হাওয়াও এ সংবাদের অন্তর্ভুক্ত । কোরআন মজীদের অন্য সকল স্থানেও এরকম করা হয়েছে। অর্থাৎ যেখানে কেবল পুরুষদেরকে সম্বোধন করা হয়েছে সেখানে নারীরাও রয়েছেন সেই সম্বোধনভূতা । শেষ বাক্যে বলা হয়েছে, “ইন্নাহু হুয়াত্তাউয়াবুর রহীম” অর্থ তিনি অত্যন্ত ক্ষমাপরবশ ও দয়ালু । তওবা শব্দের আভিধানিক অর্থ প্রত্যাবর্তন করা। শব্দটি যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তবে অর্থ হবে, পাপবিমুখ হওয়া বা পাপ থেকে প্রত্যাবর্তন করা । আর আল্লাহ্র সঙ্গে সম্পৃক্ত হলে অর্থ হবে, পাপ ক্ষমা করা এবং পাপের জন্য শাস্তি নির্ধারণ না করা। সুরা বাকারা ঃ আয়াত ৩৮ পা তঠপ তে পপি ওত 5 22 5 ঠতা্িশ ০ 12141৮ 9% ০] 1505 585 ৩৮৮৪৩৯৬৩৩৫৩ ৪০5৪৮০৩৪ পাঠ ৫ গপাত ঠন্খর্টণ ও শর্ত % গগখঃ ০৬১৮৮৫১৪৫০০ ০০ তাফসীরে মাযহারী/১১৪ . ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।