Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস ও হজরত কাতাদা বলেছেন, আল্লাহপাক হজরত আদমকে বললেন, আমি জান্নাতের যে সমস্ত নেয়ামত তোমাদের জন্য বৈধ করে দিয়েছিলাম, ওগুলোই কি তোমাদের জন্য যথেষ্ট ছিলো না? নিষেধাজ্ঞা করলেন, বারে এলাহী । আমি জানতাম না যে, কেউ তোমার নামে মিথ্যা শপথ করতে পারে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে হজরত সাঈদ ইবনে জোবায়ের বর্ণনা করেন, আল্লাহপাক হজরত আদমকে জিজ্ঞেস করলেন, হে আদম! এমন করলে কেনো? তিনি নিবেদন করলেন, হে মহাবিশ্বের মহাঅধীশ্বর! আমি হাওয়ার কথায় প্ররোচিত হয়েছিলাম । আল্লাহপাক এরশাদ করলেন, আমি তার জন্য শাস্তি নির্ধারণ করলাম । তাকে গর্ভধারণের কষ্ট পেতে হবে । আর পেতে হবে প্রতি মাসের খতুত্রাবের বিড়ম্বনা । নির্দেশ শুনে কাদতে শুরু করলেন হজরত হাওয়া । আল্লাহপাক বললেন, তোমার ও তোমার কন্যাদের জন্য কান্নাকেই অবলম্বন করে দেয়া হলো। এরপর এরশাদ হচ্ছে, “আমি বললাম, তোমরা একে অন্যের শক্ররূপে পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদেরকে কিছুকাল জীবনোপকরণসহ বসবাস করতে হবে ।" বাগবী হজরত ইকরামা থেকে এবং তিনি হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে একটি হাদীস বর্ণনা করেছেন। হানিসটিতে উল্লেখ করা হয়েছে- রসুল স. সাপ দেখলেই মেরে ফেলার নির্দেশ দিতেন এবং বলতেন, যারা ভীতিপ্রদ হয়ে সাপ মারা থেকে বিরত থাকবে, তারা আমার দলভুক্ত নয়। অন্য একটি বর্ণনায় এসেছে_ রসুল স. বলেছেন, মদীনাবাসী জ্বিনদের একটি গোত্র ইসলাম গ্রহণ করেছে। তোমরা সাপ দেখলে তিনবার সেটিকে পলায়নের সুযোগ দাও (কারণ, ওই সাপ মুসলমান জ্বিনও হতে পারে)। তোমাদের সুযোগ গ্রহণ না করলে তাকে মেরে ফেলো । কেনোনা সে হচ্ছে শয়তান। সুরা বাকারা $ আয়াত ৩৭ পা শে ০2%০04%141545558 5995 (0) অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ্‌ তাহার প্রতি ক্ষমাপরবশ হইলেন । তিনি অত্যন্ত ক্ষমাপরবশ, পরম দয়ালু । আল্লামা ইবনে কাসীর -ফাতালাক্‌ আদামা' বাক্যাংশটির আদামা শব্দটিকে মানসুব এবং কালিমাতিন' শব্দটিকে মারফু করে পড়েছেন। এভাবে পড়লে অর্থ দীড়াবে_ আদমের নিকট তার প্রতিপালকের নিকট থেকে কতিপয় বাক্য আগমণ করলো। এই বাক্যাবলী ছিলো হজরত আদমের তওবা গৃহিত হওয়ার কারণ । তাফসীরে মাযহারী/১১৩ ডে ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।