Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হয়ে দীড়ালো। তখন তার সাহায্যে এগিয়ে এলো সাপ। সাপের সঙ্গে তার পূর্ববন্ধৃত্ব ছিলো। সাপও ছিলো জান্নাতের প্রহরী। সাপটি দেখতে ছিলো খুব সুন্দর । উটের মতো তার চারটি পা ছিলো। ইবলিস তাকে বললো, তোমার মুখে করে আমাকে জান্নাতে পৌছে দাও। সাপ রাজি হলো । সে শয়তানকে মুখে করে বেহেশতে নিয়ে গেলো । অন্য প্রহরীরা সাপের এ কারসাজি ধরতে পারলোনা । এভাবে জান্নাতে পৌছে গেলো ইবলিস। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস, হজরত আব্দুল্লাহ্‌ ইবনে মাসউদ থেকে ইবনে জারীর এবং আবুল আলীয়া, ওয়াহাব বিন মুনাব্বাহ্‌ এবং মোহাম্মদ বিন কায়েসও এরকম বর্ণনা এনেছেন। হাসান বলেছেন, হজরত আদম কোনো কোনো সময় জান্নাতের দরোজায় এসে দীড়াতেন। একদিন তিনি যখন জান্নাতের দরজায় দাড়িয়ে ছিলেন, তখনই তিনি শয়তানের প্রবঞ্ণনার শিকার হন। বাগবী আরো বলেছেন, হজরত আদম জান্নাত দেখে বলতেন, যে এই জান্নাতে চিরকাল থাকবে সে কতোইনা সৌভাগ্যমন্ডিত। একদিন হজরত আদম ও হজরত হাওয়া যখন জান্নাতে বিচরণ করছিলেন এবং এরকম উক্তি করছিলেন, তখন ইবলিস এসে দাড়ালো তাদের সামনে । হজরত আদম ও হাওয়া তাকে ইবলিস বলে সনাক্ত করতে পারলেন না। হজরত আদমের কথা শুনে ইবলিস কাদতে শুরু করলো । তাকে অঝোর ধারায় রোদন করতে দেখে আদম দম্পতিরও হৃদয় বিগলিত হয়ে গেলো। তারা বললেন, তুমি কাদছো কেনো? ইবলিস বললো, আমি তোমাদের জন্যই কাদছি। সামনে এগিয়ে আসছে মৃত্যু । তোমরা মারা যাবে, আর সঙ্গে সঙ্গে জান্নাতের নেয়ামত সমূহ হাতছাড়া হয়ে যাবে তোমাদের । শংকিত হলেন আদম দম্পতি । পরিণতির কথা ভেবে মর্মাহত হলেন তারা । ইবলিস ভাবলো, তার পরিকল্পনা কার্যকর হতে চলেছে । সে বললো, যা হবার তাতো হবেই। তবে আমি তোমাদেরকে একটি উপায় বাতলে দিতে পারি। ওই যে গাছটি দেখছো। ওই গাছের ফল ভক্ষণ করলে চিরঞ্জীব হওয়া যায়। হজরত আদম শিউরে উঠলেন। বললেন, অসম্ভব! ওই গাছ আমাদের জন্য নিষিদ্ধ। ইবলিস বললো, আল্লাহ্‌র কসম! আমি তোমাদের শুভাকাংক্ষী। আমার উপদেশের মধ্যে ক্ষতিকর কিছু নেই। ইবলিসের কসম শুনে তারা দোদুল্যচিত্ত হলেন । ভাবলেন, আল্লাহ্র কসম করে তো কেউ মিথ্যা বলতে পারে না। হজরত হাওয়া অগ্রবর্তীনি হলেন। মৃত্যু থেকে মুক্তিচিন্তা তখন তাকে আচ্ছন্ন করে ফেলেছিলো। তিনি নিষিদ্ধ বৃক্ষের ফল খেলেন, স্বামীকেও খাওয়ালেন। হজরত সাঈদ ইবনে মুসাইয়েব বলেন, হজরত হাওয়া তার স্বামীকে শরাব পান করিয়েছিলেন, তখন হজরত আদম ছিলেন নেশাগ্রস্ত । ওই অবস্থায় হজরত হাওয়া তাকে নিষিদ্ধ বৃক্ষের কাছে টেনে নিয়ে গিয়েছিলেন এবং দু'জনে মিলে ওই গাছের ফল খেয়েছিলেন । তাফসীরে মাযহারী/১১২ ॥111.0|1100119.0011

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।