আভিধানিক অর্থেও সেজদা শব্দটিকে গ্রহণ করা যেতে পারে । আভিধানিক অর্থ গ্রহণ করলে অর্থ দাড়াবে এ রকম- অভিবাদন ও সম্মান প্রদর্শনার্থে হজরত আদমের প্রতি সেজদাবনত হও। হজরত ইউসুফ আ. এর ভ্রাতাগণ সেজদার মাধ্যমে তাকে অভিবাদন জানিয়েছিলেন। বাগবী বলেছেন, এই তাফসীরটি সমধিক প্রসিদ্ধ। তিনি আরো বলেছেন, হজরত আদমকে সেজদার সময় ফেরেশতারা মাটিতে মাথা রাখেন নি। তারা কিঞ্চিত অবনমিত হয়ে তার প্রতি সম্মান জ্ঞাপন করেছিলেন। শেষ নবী মোহাম্মদুর রসুলুল্াহ্ স. এর সময়ে সেজদার মাধ্যমে অভিবাদনের প্রথা রহিত হয়ে যায়। তদস্থুলে প্রতিষ্ঠিত হয় সালাম আদান প্রদানের নিয়ম । আমি বলি, হজরত আদম ফেরেশতাদেরকে আল্লাহ্র পবিত্র নাম শিক্ষা দিয়েছিলেন। তাই হজরত আদমের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ ছিলো অনিবার্য । রসুল পাক স. বলেছেন, যারা মানুষের প্রতি কৃতজ্ঞ নয় তারা আল্লাহ্র প্রতি কৃতজ্ঞ নয়। হজরত আবু সাঈদ খুদরী থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন আহমদ ও তিরমিজি । তিরমিজি বলেছেন হাদিসটি সহীহ্। “ইবলিস ব্যতীত সকলেই নত হলো' এ কথায় প্রমাণিত হয় যে, সে ছিলো ফেরেশতাদের দলভুত । এ রকম মনে করলে এ কথাটিও প্রমাণিত হয় যে, সকল ফেরেশতা নিষ্পাপ নয়। অধিকাংশ নিম্পাপ। মানুষের মধ্যে যেমন অধিকাংশ পাপী। অল্প সংখ্যক নিম্পাপ। কেউ কেউ বলেছেন, ইবলিস ছিলো জ্বিন সম্প্রদায়ভূত। তবে সে লালিতপালিত হয়েছিলো ফেরেশতাদের সাহচর্য । দীর্ঘদিন তাদের সঙ্গে বসবাস করার কারণে তার প্রতিও ফেরেশতা শব্দটি প্রযোজ্য হতো। এ রকমও বলা যায় যে, ফেরেশতাদের সঙ্গে জ্বিনদের প্রতিও সেজদার হুকুম জারি করা হয়েছিলো। কিন্তু উল্লেখকালে ফেরেশতাদের উল্লেখকেই যথেষ্ট মনে করা হয়েছে। শ্রেষ্ঠদের প্রতি নির্দেশ জারি করলে অধস্তনরাও আপনা আপনি ওই নির্দেশের অঙ্গীভূত হয়ে পড়ে । আলাদা করে অধস্তনদের উল্লেখ না করলেও চলে। এ রকম মনে করা যেতে পারে যে, ফেরেশতাদের একাংশ এবং জ্বিনেরা জাতিগতভাবে এক। তাদের মধ্যে রয়েছে কেবল বাহ্যিক পার্থক্য । কেউ অবশ্য এই মতবাদের বিরুদ্ধে ওই হাদিসটি উপস্থাপন করতে পারেন, যেখানে বলা হয়েছে_ ফেরেশতাদের সৃষ্টি নূর থেকে, জ্বিনদের সৃষ্টি বিশুদ্ধ আগুন থেকে এবং মানুষের সৃষ্টি মাটি থেকে । হজরত আয়েশা থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম। হাদিস দৃষ্টে বুঝা যায়, ফেরেশতা ও জ্বিন সন্তাগতভাবে পৃথক- তবুও একথা বলা সঙ্গত হবে যে, উক্ত হাদিসে জ্িনদের এক বিশেষ প্রকারের কথা বলা হয়েছে, তাদের সঙ্গে ফেরেশতাদের সম্তাগত পার্থক্য রয়েছে। তারা স্ত্রীও নয়। পুরুষও নয়। তাই তারা বংশবৃদ্ধির বৈশিষ্ট্যশূন্য। বিষয়টির ব্যাখ্যা এভাবেও করা যায় যে, নূর (আলো) এবং নার (আগুন) অবিকল এক না হলেও সমগোত্রীয় । পার্থক্য তো শুধু এতোটুকু যে, আগুনের চেয়ে নূর উজ্জ্বলতর। অন্য এক আয়াতে ||| 2|100|18.00] আকসা সা্য/১০৯
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।