ক্বারী আবু জাফর লিল মালা-ইকাতি' এর স্থলে পাঠ করেছেন “লিল মালা- ইকাতৃ" অন্য একস্থানে উল্লেখিত কুররব্বিকুম কেও তিনি পাঠ করতেন কুর্রব্বুকূম ৷ অন্য কারীগণ উভয় স্থানে যের সহযোগে পাঠ করেছেন। সুজুদ শব্দটির আভিধানিক অর্থ বিনয়। শরিয়তের পরিভাষায় এর অর্থ ইবাদতের উদ্দেশ্যে মাটিতে মস্তক স্থাপন করা । ফেরেশতাদেরকে যে সেজদার নির্দেশ দেয়া হয়েছিলো, সম্ভবত সে সেজদার মর্ম হবে সেজদায়ে শরিয়াহ্ । সেজদার প্রকৃত উদ্দেশ্য স্বয়ং আল্লাহ্। আর হজরত আদমের মর্যাদার আধিক্য প্রকাশ করার লক্ষ্যে হজরত আদমকে নির্বাচিত করা হয়েছে কেবলা । হজরত আবু হোরায়রা থেকে আহমদ ও মুসলিম বর্ণিত হাদিসটিও এই অর্থটি বহন করছে, যেখানে বলা হয়েছে - রসুল স. এরশাদ করেছেন, যখন মানুষ সেজদার আয়াত তেলাওয়াত করে এবং সেজদাবনত হয়, তখন শয়তান এক কোনে যেয়ে নিঃসঙ্গ অবস্থায় কাদতে তাকে । বলে, হায় আক্ষেপ! মানুষকে সেজদার নির্দেশ দেয়া হয়েছে, তারা সেজদা করে জান্নাত লাভ করছে । আমাকেও সেজদা করতে বলা হয়েছিলো, কিন্তু আমি করি নাই। এখন জাহান্নামই আমার পরিণাম । আমি মনে করি, লি আদামা” শব্দের 'লাম' অব্যয়টি ইলা (প্রতি) অর্থে ব্যবহৃত হয়েছে। এমতাবস্থায় অর্থ দাড়াবে এ রকম- আদমের প্রতি মনোনিবদ্ধ (মোতাওয়াজ্জোহ) করে আমাকে সেজদা করো । কবি সাহাবী হজরত হাস্সান রা. হজরত আবু বকর সিদ্দিক রা. এর প্রশংসাসূচক একটি কবিতায় ইলা অর্থে লাম ব্যবহার করেছেন। কবিতাটি হচ্ছে_ আলাইসা আউয়ালু মান সাল্লা লি ক্বিলাতিকুম ওয়া আরাকান্নাসি বিল কুরআনি ওয়াস্ সুনান অর্থঃ হজরত আবু বকর কি ওই সকল লোকদের প্রথম নন যারা কেবলামুখি হয়ে নামাজ আদায় করেন। আর তিনি কি কোরআন ও সুন্নাহর উপরে সর্বাধিক অভিজ্ঞ নন? কবিতায় “লি ক্বিলাতিকুম' শব্দটির লাম ব্যবহৃত হয়েছে ইলা (প্রতি) অর্থে। হজরত আদম সৃষ্টির প্রস্তাবনা প্রসঙ্গে ফেরেশতাবৃন্দের পক্ষ থেকে আপত্তি উত্থাপিত হয়েছিলো। তাই তওবা হিসেবে তাদের দায়িত্বে একটি সেজদা অবধারিত হয়ে যায়। এই সেজদার পরোক্ষ কারণ ছিলেন হজরত আদম । তাই-_ লি আদামা (আদমের জন্য) শব্দটি ব্যবহার করা হয়েছে। এভাবে আয়াতের অর্থ দীড়ায় এ রকম- আদমের কারণে আমাকে সেজদা করো। এই নিয়মে “লি আদামা' শব্দের 'লাম' অব্যয়টিকে কারণ বাচক (সবব) হিসেবে গ্রহণ করতে হবে। দৃষ্টাততস্বরূপ উল্লেখ করা যায়, সঙ্লি লি দুলুকিশ্শামূস সূর্য হেলে পড়ার কারণে নামাজ আদায় করো) । এখানেও কারণ হিসেবে 'লাম' ব্যবহৃত হয়েছে। তাফসীরে মাযহারী/১০৮ ॥111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।