তারতম্যহেতু দর্শনেরও ন্যুনাধিক্য থাকবে । কেউ প্রতিদিন সকাল সন্ধ্যা, কেউ সপ্তাহান্তের শুক্রবারে দর্শন লাভ করবেন। কেউ লাভ করবেন বছরে একবার। আবার কেউ সুদীর্ঘ দিবস পরে । এভাবে দেখা যাচ্ছে, সকল ধরনের বিশ্বাসীরাই সাধারণ ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠ । বিশ্বাসীরা যদি ফাসেক, ব্যভিচারী অথবা অবাধ্যও হয় তবুও তারা শাস্তি ভোগের পর বেহেশতে প্রবেশ করবেন। আল্লাহপাক এরশাদ করেছেন, মাই ইয়া*মাল মিসকৃলা জাররাতিন খইরই ইয়ারাহ্ _ যে অনু পরিমাণ সৎ আমল করবে সে তাও দেখতে পাবে । মহানবী স. বলেন, “লা-ইলাহা ইল্লাল্লাহ্' উচ্চারণকারীর অন্তরে গমের দানা পরিমাণ সৎকর্ম অবশিষ্ট থাকলেও অথবা বলেন, ইমানের কণা অবশিষ্ট থাকলেও দোজখ থেকে নিষ্কৃতি পাবে। হজরত আনাস থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন বোখারী ও মুসলিম। হজরত আব.জর গিফারী থেকে মুসলিম বর্ণনা করেছেন, যে ব্যক্তি 'লা-ইলাহা ইন্লাল্লাহ্' উচ্চারণ করে, আর ওই অবস্থায় সে মৃত্যুমুখে পতিত হয়, তবে সে অবশ্যই বেহেশতে প্রবেশ করবে; যদিও সে চুরি করে ও ব্যভিচারী হয়, যদিও সে চোর হয় ও ব্যভিচার করে, যদিও সে চৌর্যবৃত্তিতে লিপ্ত হয় এবং ব্যভিচারাভ্যস্ত হয়। আব.জর যদি এতে অসন্তুষ্ট হয় তবুও। কিন্তু বুদ্ধি বলে, নিষ্পাপ ফেরেশতা অপেক্ষা পাপাচারী মানুষের উত্তম হওয়া উচিত নয়। শরিয়তও তাই বলে। আর আল্লাহপাকও এরশাদ করেছেন, “আমি কি পাপীদের সমান্তরালে আমার অনুগতদের রাখবো?' এ প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, এটা তো সুস্পষ্টই যে, পাপী মানুষ শাস্তি আম্বাদনের পর ক্ষমাপ্রাপ্ত হয়ে বেহেশতে প্রবিষ্ট হবে। সে শাস্তি হবে কখনো পার্থিব জীবনে বিভিন্ন বিপদাপদের মাধ্যমে । কখনো শাস্তি হবে কবরে অথবা দোজখে। খাটি তওবা করলে বিনা শাস্তিতে জান্নাত লাভ হতে পারে। অপর দিকে আল্লাহপাকের করুণাভাজন যারা, তারা তওবা অথবা শাস্তি ব্যতিরেকেই বেহেশতে প্রবেশ করবেন। কিন্ত মনে রাখতে হবে, যেভাবেই হোক শাস্তি ভোগের পর ক্ষমাপ্রাপ্ত পাপীরা আর পাপী থাকেন না। তারা তখন অলি, নেককার ও মুত্তাকীদের দলভুক্ত হয়ে যান । যদিও অলিগণের সুউন্নত মর্যাদার স্তরে উন্নীত হন না। সিদ্ধান্ত তো শেষ পরিণতিনির্ভরই হওয়া উচিত। তাহলে সাধারণ মানুষ যে সাধারণ ফেরেশতার চেয়ে উত্তম_ এ কথা বলতে বাধা কোথায়? আল্লাহ্পাকই সমধিক পরিজ্ঞাত। এই আয়াতে আরো একটি বিষয় জানা গেলো যে, ফেরশতাগণের জ্ঞানভান্ডার উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে। মনুষ্যজাতির মাধ্যমে তারা জ্ঞানলাভ করতে পারেন। কেউ যদি বলেন, কথাটা ঠিক নয়, কারণ আল্লাহপাক অন্যত্র বলেছেন, প্রত্যেক ফেরেশতার পদমর্যাদা ও অবস্থানস্থল সুনির্ধারিত। জবাবে একথা বলা যায় যে, এই আয়াতের মূল মর্ম হচ্ছে এরকম- আল্লাহ্তায়ালার নাম ও গুণাবলীর স্তরে ফেরেশতাদের অধিকতর উন্নতি লাভ হওয়া সম্ভব। কিন্তু তারা পরম সত্তা (মাকামে জাত) পর্যন্ত উন্নতি করতে পারেন না। ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।