যদি তার উপর প্রাধান্য পাই তবে তাকে ধ্বংস করে ফেলবো । আর সে যদি প্রাধান্য পায় তবে আমি তাকে অমান্য করবো । আমি হবো বিরোধী, বিদ্রোহী । ইবলিসের এই কথার পরিপ্রেক্ষিতেই আল্লাহতায়ালার নির্দেশ ঘোষিত হলো, “আদমের প্রতি নত হও ।' আয়াতে নির্দেশ পালনকারী হিসেবে ফেরেশতাদের কথা এসেছে এবং ইবলিসের অমান্য করার কথাও এসেছে। বলা হয়েছে, “ইবলিস ব্যতীত সকলেই নত হলো।' সে (ইবলিস) অমান্য করলো ও অহংকারী হলো । সুতরাং সে সত্য প্রত্যাখ্যানকারীদের অন্তর্ভুক্ত । 'গোপন রাখো" বলে ইবলিস অন্তরে হজরত আদমের প্রতি যে হিংসা গোপন রেখেছিলো, সে সম্পর্কেও ইঙ্গিত করা হয়ে থাকবে । তখন ব্যক্ত করা ও গোপন করার ব্যাপারটি দাড়াবে এরকম- ফেরেশতাদের প্রকাশ্য মান্যতা এবং ইবলিসের গোপন অভিসন্ধি, সকল কিছুই আল্লাহতায়ালা নিশ্চিতরূপেই জানেন। আয়াতে আরেকটি বিষয় প্রমাণিত হয়েছে যে, নবীগণ আল্লাহপাকের বিশেষ বান্দা । এই বিশিষ্ট বান্দাগণ বিশিষ্ট ফেরেশতাদের থেকে উত্তম । ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন হজরত জিব্রাইল আ.। আল্লাহপাক তাকে রসুলগণের প্রতি দূত হিসেবে নির্বাচন করেছেন। এটাই হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা। আলেমগণ বলেছেন, সাধারণ মানুষ অর্থাৎ অলি আল্লাহগণ (নেককার ও মুত্তাকীগণ) সাধারণ ফেরেশতাদের চেয়ে উত্তম। এই অভিমতটি অবশ্য কোরআনপাক দ্বারা সাব্যস্ত হয়নি। তবে অনেক হাদিসে এর প্রমাণ রয়েছে। হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত হয়েছে-রসুলপাক স. এরশাদ করেছেন, আল্লাহ্্পাকের নিকট কোনো কোনো মু'মিন কোনো কোনো ফেরেশতার চেয়ে উত্তম ৷ ইবনে মাজা । হজরত জাবের থেকে বর্ণিত হয়েছে_ মহানবী স. বলেন, আল্লাহপাক হজরত আদম ও তার সন্তানদেরকে সৃষ্টি করলে ফেরেশতাবৃন্দ বলেছিলেন, হে আমাদের মহান প্রতিপালক! মানুষেরা পানাহার করেন, পরিণয়সূত্রে আবদ্ধ হন, শশুর উপরে আরোহন করেন। আমাদেরকে তো এসব কোনো কিছুই করতে হয় না। আপনি বরং তাদের জন্য দুনিয়া নির্ধারণ করে দিন। আর আমাদের জন্য নির্ধারণ করুন আখেরাত । আল্লাহপাক বললেন, এ কেমন কথা? যাকে আমি আপন হাতে সৃষ্টি করলাম, যার মধ্যে স্বীয় রূহ ফুৎকার করলাম, তাকে আমি কেমন করে ওই সকল সৃষ্টির সমতুল করে দেবো - যারা আমার 'কুন' কথার সাথে সাথে সৃষ্টি হয়েছে। শো'বুল ইমানে ইমাম বায়হাকী এই হাদিসটি লিপিবদ্ধ করেছেন। আদম সম্ভানেরা বেহেশতে আল্লাহ্পাকের দর্শন লাভের সৌভাগ্য অর্জন করবেন। ফেরেশতামন্ডলী এই মহিমান্বিত সম্পদ এবং শ্রেষ্ঠ গণিমত থেকে বঞ্চিত থাকবেন! এ কথায় প্রমাণিত হয় যে, মানুষ ফেরেশতাপেক্ষা শ্রেষ্ঠ । কেবল অলি বেহেশতে আল্লাহ্পাকের দীদার লাভ করবেন তাই নয়, সাধারণ বিশ্বাসীরাও এ নেয়ামত লাভে ধন্য হবেন। অবশ্য মর্যাদার তাফসীরে মাযহারী/১০৬ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।