সবগুলোই ফেরেশতাদেরকে শিক্ষা দেয়ার হুকুম দিয়েছেন আল্লাহ্পাক। কিন্তু সকল নাম জানবার যোগ্যতা তাদের নেই । যদি থাকতো, তবে তারাও মানুষের শ্রেষ্ঠত্ব সমান্তরালে এসে দাড়াতেন। তাই আসমায়িকুম না বলে আসমায়িহিম বলা হয়েছে। যাতে করে বুঝা যায়, আল্লাহতায়ালা ফেরেশতাদের জ্ঞান অনুযায়ী জ্ঞানদান করতে হুকুম দিয়েছেন হজরত আদম আ.কে। হজরত আদম আল্লাহতায়ালার নির্দেশ যথাপ্রতিপালন করলেন। তখন আল্লাহতায়ালা বললেন, আমি কি তোমাদের বলিনি, আকাশমন্ডল এবং মৃত্তিকামন্ডলের সকল সংগুপ্ত বিষয়াবলী আমি সম্পূর্ণ অবহিত। “আমি কি তোমাদের বলিনি'_ একথাটি ইতোপূর্বে উল্লেখিত আয়াতের (আয়াত ৩০) ওই বাক্যটির প্রতি ইঙ্গিত, যেখানে বলা হয়েছে, 'ইন্নি আ'লামু মালা তা'লামুন' (আমি জানি যা তোমরা জানো না)। ইমামে হারামাইন এবং আবু আমর ইন্লি শব্দটি যবরযুক্ত ইয়া সহযোগে পাঠ করেছেন। এই নিয়মে সকল সম্বন্ধ পদে ইয়া অক্ষরটি থাকার কথা । তবে এরপর যদি জবরবিহীন আলিফ থাকে তবে যবর সহযোগে পাঠ করা যাবে । কিছু অক্ষর অবশ্য এই বিধানের বাইরে । যথাস্থানে এ সম্পর্কিত আলোচনা আসবে । অন্যান্য কারীগণ কয়েকটি স্থান ব্যতীত এরকম “ইয়া'তে যবরযুক্ত করেন না। ইনশাআল্লাহ, যথাস্থানে এ সমস্তের আলোচনা এসে যাবে। আয়াতের শেষ দিকে বলা হয়েছে, 'তোমরা যা ব্যক্ত করো এবং গোপন করো, আমি সে সকল বিষয় নিশ্চিতভাবে জানি।' এখানে "ব্যক্ত করো' বলে ফেরেশতাদের ওই উক্তির প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেখানে তারা বলেছিলেন, “আতাজয়ালু ফিহা মাই ইয়ুফছিদু ফিহা।' (তারা সেখানে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে)। আর “গোপন রাখো" বলে ফেরেশতাদের ওই আলাপচারিতার দিকে নির্দেশ করা হয়েছে যা তারা নিজেদের মধ্যে সঙ্গোপনে করেছিলেন। বলেছিলেন, আল্লাহ্পাক আমাদের চেয়ে অধিক মর্যাদাসম্পন্ন কাউকে সৃষ্টি করবেন না। হজরত আদমের পবিত্র শরীর যখন মন্কা শরীফ ও তায়েফের মধ্যবর্তী স্থানে পতিত অবস্থায় ছিলো তখন ইবলিস তার পাশ দিয়ে যাওয়ার সময় বলে ফেললো, একে আবার কেনো সৃষ্টি করা হলো। এরপর ইবলিস হজরত আদমের শরীরের মধ্যে প্রবেশ করলো । মুখ-গহবর পথে প্রবেশ করে পশ্চাদূদেশ দিয়ে বের হয়ে গেলো। বললো, এ কেমন সৃষ্টি, যে কোনো কিছু থেকে নিজেকে রক্ষা করতে পারে না। এর অভ্যন্তর ভাগ যে একেবারে শুন্য । এরপর সে তার সঙ্গী ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললো, ধরে নাও এই সৃষ্টিটি তোমাদের চেয়ে উত্তম । আল্লাহপাক যদি তোমাদেরকে এর আনুগত্যের নির্দেশ দেন, তবে তোমরা কী করবে? সঙ্গীরা সমস্বরে জবাব দিলেন, আমরা আমাদের মহিমময় ও প্রতাপশালী প্রভুপালকের নির্দেশ মান্য করবো । ইবলিস মনে মনে বললো, আমি তাফসীরে মাযহারী/১০৫ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।