Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদিস শীফে বর্ণিত হয়েছে _ রসুল স. বলেন, আমি তখনও নবী ছিলাম, যখন হজরত আদম ছিলেন আত্মা এবং শরীরের মধ্যবর্তী স্থলে । রসুল স. এর পবিত্র অবয়ব বর্ণনা করতে যেয়ে এ রকম বলেছেন হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস, তিবরানী এবং আবু নাঈম। বর্ণনা করেছেন আবুল জাদআর মাধ্যমে ইবনে সা"দ। এই হাদিস দৃষ্টে প্রতীয়মান হয় যে, নবী রসুলগণের জন্য নির্ধারিত জ্ঞান নবুয়তের পূর্ণত্ব এবং তাজাল্লীয়ে জাতী (পরমসত্তার জ্যোতি) হজরত আদমের সৃষ্টির পূর্বেই হজরত মোহাম্মদ স. কে দেয়া হয়েছিলো এবং তখনো তিনি (হজরত মোহাম্মদ) আত্মা ও দেহ বিশিষ্ট ছিলেন। কেননা সত্তাসন্তুত পূর্ণ জ্যোতি ধারণ করতে পারে কেবল মৃত্তিকা । মৃত্তিকা ব্যতীত দেহ গঠিত হয় না। হজরত আদমও আত্মা ও দেহবিশিষ্ট হওয়ার পর তার অনাগত সন্তানদের রূহ বা আত্মাকে তার পৃষ্ঠদেশে ধারণ করতে পেরেছিলেন এবং পরম সত্তার জ্যোতি অধিক গ্রহণের যোগ্যতা লাভ করেছিলেন । 'যদি তোমরা সত্যবাদি হও" এ কথার অর্থ তোমরা তো ধারণা করো, তোমরা আদমের চেয়ে উত্তম । এই দাবীকে যদি তোমরা সত্য বলেই মনে করো, তবে ওই সমুদয়ের নাম আমাকে বলে দাও, যা হজরত আদম এবং তার সন্তানেরা বলতে সক্ষম । সুরা বাকারা £ আয়াত ৩২ ০%9141556৮445৩4047564945106 [7 তাহারা বলিল, “আপনি মহান, পবিত্র। আপনি আমাদিগকে যাহা শিক্ষা দিয়াছেন তাহা ছাড়া আমাদের তো কোন জ্ঞানই নাই। বস্তুতঃ আপনি জ্ঞানময় ও প্রজ্ঞাময় ।' আল্লাহ্‌পাকের প্রশ্রের ধরণ দেখে ফেরেশতারা বুঝলেন, তাদের চেয়ে হজরত আদমই অধিক জ্ঞানী ও উত্তম। তারা আল্লাহ্তায়ালার প্রতি কৃতজ্ঞচিত্ত হলেন এই ভেবে যে, তিনি এই প্রশ্নের মাধ্যমে দয়া করে প্রকৃত তত্ব সম্পর্কে জ্ঞানদান করেছেন। তারা তখন এমনভাবে জবাব দিলেন যাতে পূর্ণ বিনয় এবং হজরত আদমের শ্রেষ্ঠত্বের বিষয়টি পরিস্ফুট হয়ে ওঠে । বললেন, আপনি পবিত্র, মহান । আপনার বক্তব্য, ক্রিয়াকলাপ, তত্বজ্ঞানহীনতা থেকে পবিভ্র। আমরা জানি না। আমাদের জ্ঞান কখনই আপনার অনির্েয় জ্ঞানকে পরিবেষ্টন করতে সক্ষম নয়। আপনিই প্রকৃত জ্ঞানী, বিজ্ঞানবিভূষিত। আমরা কেবল অতট্কুই জানি যতটুকু আপনি আমাদেরকে দয়া করে শিখিয়েছেন। || ও|া]00]] 800] অকাল স্ন১০

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।