Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

অনুযায়ী কথা বলাই ছিলো জ্ঞানপ্রবীণগণের রীতি। আল্লাহপাকই প্রকৃত অবস্থা সম্পর্কে সমধিক জ্ঞাত। তাফসীরবিদগণ বলেছেন, “আরাদ্বাহুম' শব্দটিতে যে, “হুম' সর্বনামটি রয়েছে তা দ্রব্য-সামগ্রীর সঙ্গে সম্বন্ধযুক্ত । যদিও দ্রব্য-সামগ্রীর কথা আয়াতে স্পষ্টভাবে উল্লেখিত হয়নি। এই দ্রব্যসম্ভারের নামই হজরত আদমকে শিক্ষা দেয়া হয়েছিলো । “হুম' সর্বনাম পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এতে করে বুঝা যায়, জ্ঞানবানগণও এর অন্তর্ভুক্ত । আমার অভিমত ছিলো, “আসমা বা নাম বলতে এখানে আসমায়ে ইলাহিয়া বা আল্লাহতায়ালার নাম মনে করতে হবে। এই অভিমতটি গ্রহণ করলে “আরাদ্া হুম' শব্দের হুম সর্বনামটি সম্পৃক্ত হবে হজরত আদমের সঙ্গে। সর্বনামটি বহুবচন তাই প্রশ্ন উঠতে পারে, হজরত আদমের সঙ্গে বহুবচন সর্বনামটি যুক্ত হয় কিভাবে । জবাবে বলতে হয়, হজরত আদমের মর্যাদার আধিক্য বুঝাতেই এ রকম করা হয়েছে । আরেকটি জবাব হচ্ছে, হজরত আদম বলতে এখানে বনী আদম (আদম সন্তানগণ) বুঝানো হয়ে থাকবে। পূর্ব পুরুষের নামের সঙ্গে পরবর্তী বংশধরেরা পরিচিত হয়। এটি একটি বহুল প্রচলিত নিয়ম। যেমন রবীয়া, মুজার-এগুলো বিভিন্ন গোষ্ঠির পূর্ব পুরুষদের নাম । কাষী বায়যাবী বলেছেন, আলা খওফিম্মিন ফির আউনা ওয়া মালাইহিম- এই আয়াতের অর্থও এ রকমই। প্রকাশ্যতঃ একথাও জানা গিয়েছে যে, আল্লাহপাক হজরত আদমের পৃষ্ঠদেশ থেকে নবী রসুলগণকে বের করে ফেরেশতাদের সামনে পেশ করেছিলেন এবং সকলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন। হজরত মোহাম্মদ স. হজরত নূহ, হজরত ইব্রাহিম, হজরত মুসা এবং হজরত ঈসা আলাইহিমুস্সালাম-_ সকলেই ছিলেন ওই জঙ্গীকারানুষ্ঠানের অন্তর্ভূত। তদসব্তেও এখানে হুম সর্বনামটি হজরত আদমের সঙ্গে সম্পৃক্ত হওয়াই অধিক সমীচীন । কেনোনা নবী রসুলগণের নামগুলো এই সর্বনামের পূর্বে উল্লেখ করা হয়নি। তাছাড়া এই সর্বনামের পূর্বে স্পষ্ট করে হজরত আদমের কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং কষ্টকর বিশ্লেষণের প্রতি ধাবিত না হওয়াই উত্তম । হজরত উবাই বিন কাব আরাদ্ধাহুম শব্দটিকে পাঠ করতেন “আরাদ্াহা' এবং হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ পাঠ করতেন- আরাছাহুন্না। তাদের পাঠ অনুযায়ী হুম সর্বনামটি হজরত আদমের নামের সঙ্গে সম্বন্ধষিত হয়। ফেরেশতাগণ প্রতিনিধিত্তের দায়িত্ব বহন করার উপযোগী নন। একটি প্রশ্নের মাধ্যমে আল্লাহতায়ালা এ কথাটি প্রমাণ করে দিচ্ছেন। প্রশ্নটি হলো এই. “এই সমুদয়ের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো" । তাফসীরবিদগণের একটি বড় দলের অভিমত হচ্ছে, “এই সমুদয়' বলতে পৃথিবীর দ্রব্যসামঘ্রীর কথা বলা হয়েছে। আর আমার অভিমতানুসারে অর্থ হবে, এই সমুদয়ের নাম' অর্থ যা হজরত আদম ও তার সন্তানেরা জানেন_ ওই নামসমূহ তোমরা বলো। জঙ্গীর মমথার/১০২ |||||| 10011 8,001

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।