তাফসীর (ব্যাখ্যা) শব্দটি তাফসীরাহ্ শব্দটি থেকে ব্যুৎপত্তি লাভ করেছে। প্রপ্রাব ভর্তি বড় বোতলকে বলা হয় তাফসীরাহ্, যা দেখে চিকিৎসক রোগ নির্ণয় করতে পারে। তেমনি মুফাসসির ব্যোখ্যাকার ) তাকেই বলা যেতে পারে, ধিনি আয়াতের শানে নুজুল (অবতীর্ণ হওয়ার কারণ) এবং সে সম্পর্কিত কাহিনী বর্ণনা করেন। তাফসীরের অর্থই হচ্ছে শানে নুজুল বর্ণনা করা। বিষয়টি এবার পরিষ্কার যে, ওই তাফসীর নিষিদ্ধ যার শানেনুজুল সঠিক নয়। কিন্তু আয়াতের ভাবগত বিশ্লেষণের ক্ষেত্রে এই নিষিদ্ধতা নেই । তাবীর বা ভাবগত ব্যাখ্যা বিশ্রেষণকে হতে হবে পূর্বাপর সকল আয়াতের সঙ্গে সামপ্রস্যশীল এবং কোরআন ও সুন্নাহর পৃর্ণানুকূল। এরকম ব্যাখ্যা অগ্রহণীয় নয়। জ্ঞানপ্রবীণগণ এরকম ব্যাখ্যার বিরোধী নন। তাবীল শব্দটি গঠিত হয়েছে আওল শব্দ থেকে, যার অর্থ প্রত্যাবর্তন করা। হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ থেকে বাগবী বর্ণনা করেছেন- রসুল পাক স.এরশাদ করেন, সাত রকম অক্ষরবিন্যাসে কোরআন অবতীর্ণ হয়েছে। প্রতিটি আয়াতের একটা বহিরাবরণ এবং একটি অস্তরায়ন রয়েছে। এতদোভয়ের সীমারেখায় একটি উদয়স্থল রয়েছে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে তিবরানী বর্ণনা করেছেন- কোরআন পাক অবতীর্ণ হয়েছে সাতটি আঞ্চলিক ভাষাভঙ্গিকে মান্য করে। প্রতিটি বর্ণের রয়েছে একটি প্রকাশ্য দিক, আরেকটি আধ্যাত্মিক দিক। উভয় দিকের সীমা রেখায় রয়েছে, একটি করে আবির্ভাব স্থল। বাগবী বলেছেন, উদয়স্থল অর্থ আরোহনস্থল। আল্লাহপাক যাঁকে জ্ঞান দান করেন, সে-ই জ্ঞানারোহী হয়। এটা কোনো বিস্ময়ের ব্যাপার নয় যে নিষ্ঠাবান গবেষকদের গ্রতি আল্লাহপাক গুঢ় অর্থের ঘার উম্মোচন করবেন। কাউকে দানে ধন্য করবেন, কাউকে করবেন বঞ্চিত। আল্লাহপাক নিজেই এরশাদ করেছেন, 'জ্ঞানবান অপেক্ষা রয়েছে অধিক জ্ঞানবান' । আমি বলি, বর্ণনার পরম্পরা লংঘিত হয়েছে বলে যদি আমার অভিমতের প্রতি আপত্তি তোলা হয়, তবে আমি বলবো, আমার অভিমত অন্য তাফসীরকারদের মতের সঙ্গে মিলেনি এ কথা ঠিক। কিন্তু তাদের মতামতগুলোও রসুলস. এর সরাসরি কোনো বাণী নয়। তারা গবেষণা করেছেন। কিন্তু গবেষণার ফলাফল একরকম হয়নি । আমার বক্তব্যও সে রকমই গবেষণা নির্ভর । সকল বস্ত্র নাম (এমনকি পেয়ালা পিরিচেরও), বর্তমান ও ভবিষ্যতের সকলের নাম, সম্ভান- সম্ভতিগণের নাম, সকল কারিগরি কৌশলের নাম-এ সকল ব্যাখ্যা আমার প্রদত্ত ব্যাখ্যার সম্পূর্ণ প্রতিকূল কিন্তু নয় । যেমন, আল্লাহৃতায়ালার একটি নাম হচ্ছে আল আউয়াল । যার অর্থ, তার পূর্বে কিছুই ছিলো না। আরেকটি নাম “আল আখির" । অর্থাৎ যার পরেও কিছু নেই। তেমনি তার আরেক নাম “আজ্জাহির' (প্রকাশ্যতম)। আরেকটি নাম “আল বাতিন' (গোপনতম)। হজরত আবদুল্লাহ্ ইবনে আব্বাস প্রকাশ্য বন্তসমৃহের নামের কথা বলেছেন। বিষয়টিকে সর্বসাধারণবোধ্য করে তোলাই ছিলো তার উদ্দেশ্য। কারণ, সাধারণের জ্ঞান তাফসীরে মাযহারী/১০১ ॥1111.0|1100119.0011
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।