Tafseer Mazhari Edited Version (Bangla) — Tafseer Mazhari 01
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

কালিরূপে ব্যবহার করা হয়, তবে তার নাম শেষ হওয়ার পূর্বেই সাগরের পানি নিঃশেষ হয়ে যাবে । অন্যত্র এরশাদ করেছেন, ওয়ালাও আন্নামা ফিল্‌ আরদ্ে মিন্‌ শাজারতিন্‌ আকলামুন ওয়াল্‌ বাহ্‌রু ইয়ামুদ্দুহ মিম্‌ বায়্দিহি সাবয়াতু আব্হুরিন মা নাফিদাত্‌ কালিমাতুল্লাহ্‌' । এই আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে পারে_ মানুষের সীমিত জ্ঞানে আল্লাহ্‌্পাকের অশেষ নামের সংকুলান হবে কি করে? রসুল মোহাম্মদ স. তার প্রার্থনায় বলতেন, আয় আল্লাহপাক! আমি তোমার ওই নামের মাধ্যমে নিবেদন করছি, যে পবিত্র নাম তোমার পরম সত্তা-সংশ্রিষ্ট এবং ওই সকল নামের ওসীলা গ্রহণ করছি, যে সকল নাম তোমার অবতীর্ণ গ্রহে উল্লেখিত হয়েছে। আর ওসীলা গ্রহণ করছি ওই সকল নামেরও যা তোমার সৃষ্টিজগতের কাউকে শিখিয়েছো, ওই সমস্ত নামেরও যে সম্পর্কে কারো কোনো জ্ঞান নেই। এই হাদিস হজরত আবদুল্লাহ্‌ ইবনে মাসউদ এবং হজরত আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেছেন ইবনে হাব্বান, হাকেম, ইবনে আবী শায়বা, তিবরানী ও আহমদ । এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, আল্লাহ্‌্পাকের অনেক নাম তিনি ভিন্ন অন্য কেউ জানে না। হজরত আদমকে যদি আল্লাহ্‌্পাকের সমুদয় নাম শিক্ষা দেয়া হয়ে থাকে, তবে আরেকটি জটিলতার সৃষ্টি হয়। যে নামগুলো অন্য কেউই জানে না, সেগুলো তিনি জানবেন কীভাবে? এই জটিলতার নিরসন এভাবে হওয়া সম্ভব যে, নাম সম্পর্কিত বিস্তারিত জ্ঞান নয়, সীমিত জ্ঞান তাকে শিক্ষা দেয়া হয়েছিলো । তিনি ছিলেন পরম প্রেমময় প্রতুপ্রতিপালক আল্লাহৃতায়ালার পরম সত্তার নিগুঢ় সাহচর্যধন্য এবং বিরল সৌভাগ্যের অধিকারী । অনন্য সাহচর্য এবং নিগুটু সৌভাগ্যের কারণেই তিনি এমন এক অবস্থায় উপনীত হয়েছিলেন যে, যখনই তিনি তার সন্তাগত নাম ও গুণাবলীর প্রতি চিত্তসংযোগ করতেন, তখনই তা দিবালোকের মতো প্রতিভাসিত হয়ে উঠতো । বিষয়টি ওই সুযোগ্য ও ব্যুৎপত্তিসম্পন্ন ব্যক্তির মতো, যিনি কোনো সমস্যার প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে সাথে সাথে মানসপটে ভেসে ওঠে তার সমাধান। যদি কোনো প্রতিবাদকারী এই মর্মে প্রতিবাদ উত্থাপন করে যে, আমার এই ব্যাখ্যা মনগড়া এবং অনুমাননির্ভর ৷ এরকম অনুমান নির্ভর ব্যাখ্যা হারাম। পূর্ববর্তী তাফসীরবিদগণের ব্যাখ্যার সঙ্গে অসামঞ্জস্যশীল। তাছাড়া হাদিস শরীফে বর্ণিত হয়েছে- রসুল স. এরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন মজীদের খেয়ালী ব্যাখ্যা করে সে যেনো জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেয় । আরো বর্ণিত হয়েছে অজ্ঞতাবশতঃ আল্লাহ্‌র কালাম সম্পর্কে কেউ যদি কিছু বলে, সে যেনো তার আবাসস্থল হিসেবে খুঁজে নেয় দোজখকে। হজরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস থেকে বাগবী এই হাদিস বর্ণনা করেছেন। হাদিস শরীফে উল্লেখিত এই ভ€সনা কান্ডজ্ঞানহীন ব্যক্তিদের জন্য প্রযোজ্য, যারা কোরআন অবতীর্ণ হওয়ার প্রেক্ষিত সম্পর্কে স্বকপোলকল্লিত কাহিনী নির্মাণ করে। ব্যাখ্যা হতে হবে ওহী বা প্রত্যাদেশ নির্ভর । নিছক বুদ্ধিনির্ভর নয়৷ তকষঠারেমাহার/০০ ||||||.এ|100118,00

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।