হজরত আবু সাঈদ খুদরী বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, জান্নাতবাসীরা তাদের আপন আপন প্রাসাদে বসে একে অপরকে দেখতে পাবে দিগস্ত-দূরবর্তী সমুজ্জ্বল তারকার মতো । কারণ তাদের মধ্যে থাকবে স্তরগত পার্থক্য । মান্যবর সহচরবৃন্দ বললেন, হে আল্লাহ্র প্রত্যাদেশবাহক! নবী-রসুলগণ ছাড়া উন্নততর স্তরে অন্য কেউ কি পৌছতে পারবে? তিনি স. বললেন, যীর আনুরূপ্যবিহীন অধিকারে আমার জীবন, তার শপথ করে বলছি, যারা আল্লাহ্ এবং তীর রসুলকে মনেপ্রাণে বিশ্বাস করে, উন্নততর স্তরের অধিবাসী হতে পারবে তারাও । বোখারী, মুসলিম । হজরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ বলেছেন, “মাআ'রিজ্ব’ অর্থ নভোমণ্ডল । কেননা ফেরেশতামণ্ডলী আরোহণ করে আকাশে । কাতাদা বলেছেন, এর অর্থ _ অনুগ্রহভাণ্ডার । অর্থাৎ যিনি আকাশাধিকারী, অথবা ভাণ্তারাধিশ্বর । এরপরের আয়াতে (8) বলা হয়েছে _ ‘ফেরেশতা এবং রূহ আল্লাহ্র দিকে উৰ্ধ্বগামী এমন একদিনে, যার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাজার বৎসর’ বাক্যটির যোগসূত্ৰ রয়েছে একটি অনুক্ত ক্রিয়ার সঙ্গে, যার সঙ্গে সম্পৃক্ত ‘শান্তি যা অবধারিত’ কথাটি । এভাবে বক্তব্যটি দাড়ায়, যেদিন তাদের উপরে মহাশাস্তি আপতিত হবে, সেদিনের পরিমাণ হবে পার্থিব পঞ্চাশ হাজার বৎসর । সেদিনের নামই মহাবিচার দিবস । ইকরামা সূত্রে বায়হাকী লিখেছেন, হজরত ইবনে আব্বাসও এরকম বলেছেন । ইয়ামান বলেছেন, মহাবিচার দিবসের বিরতিস্থল হবে পঞ্চাশটি ৷ প্রতিটি বিরতিস্থলে অবস্থান করতে হবে এক হাজার বৎসর ধরে। হজরত আবু হোরয়রা থেকে বোখারী ও মুসলিম বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে বিত্তপতি তার জমানো সোনা-রূপার জাকাত আদায় করবে না, মহাবিচারের দিবসে তার সোনা-রূপাগুলোকে দোজখের আগুনে পুড়িয়ে বানানো হবে পিণ্ড, আর ওই জ্বলন্ত পিণ্ড দিয়ে দাগ দেয়া হবে তার বাহু ও ললাটে বিচারপর্ব সমাপ্ত হওয়া পর্যন্ত এভাবেই শাস্তি দেওয়া হবে তাকে। আর বিচারপর্ব সমাপ্ত হতে লাগবে পঞ্চাশ হাজার বৎসর । এরপর তাকে দেখানো হবে স্বর্গ অথবা নরকের পথ । আর যে উক্রপতি জাকাত আদায় করবে না তার উটের, তাকে শোয়ানো হবে উনুক্ত প্রান্তরে । তারপর পদদলিত করা হবে উটের সাহায্যে উটের শাবকগুলোও তাকে পদপিষ্ট করবে একইভাবে তারা একবার তার উপর দিয়ে যাবে, একবার আসবে । সেদিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বৎসর এরপর আল্লাহ্ তার জন্য সিদ্ধান্ত দান করবেন জান্নাতের, অথবা জাহান্নামের ছাগলের মালিকেরা জাকাত না দিলেও এরকমই ঘটবে । তখন তার ছাগলগুলি তাকে শিঙ দিয়ে গুঁতো দিতে থাকবে এবং তাকে জর্জরিত করতে থাকবে তাদের খুরের আঘাতে সেদিনের পরিমাণ হবে পঞ্চাশ সহস্র বৎসর । পরিশেষে তাদের সম্পর্কেও ফয়সালা দেওয়া হবে বেহেশত, অথবা দোজখের সুপরিণত সূত্রে আহমদ, আবু ইয়ালা, ইবনে হাব্বান ও বায়হাকী বৰ্ণনা করেছেন, হজরত আবু সাঈদ খুদরী বলেছেন, একবার নিবেদন করা হলো, হে আল্লাহ্র রসুল! সেই তাফসীরে মাযহারী/৯৭
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।