উপত্যকাভূমি থেকে, সে শাস্তিই কামনা করেছিলো নজর ইবনে হারেছ। সুতরাং তদুপরি পরকালের শান্তিও তাদের জন্য অনিবার্য । বাগবী লিখেছেন, দোজখের একটি উপত্যকার নাম “সায়িল’। আবদুর রহমান ইবনে জায়েদ ইবনে আসলামও এরকম বলেছেন। ইবনে মুনজির বর্ণনা করেছেন, হাসান বসরী বলেছেন, মক্কার এক পৌত্তলিক একবার আবেদন করলো, যে শাস্তি অবধারিত, সে শাস্তি এখনই নেমে আসুক । তখন অবতীর্ণ হলো ‘এক ব্যক্তি চাইলো সংঘটিত হোক শাস্তি, যা অবধারিত’ । পৌত্তলিক জনত প্রশ্ন করলো, তাহলে কবে আপতিত হবে সেই শাস্তি? তখন অবতীর্ণ হলো ‘কাফেরদের জন্য, এটা প্রতিরোধ করবার কেউ নেই’ । এমতো ব্যাখ্যার প্রেক্ষাপটে বলা যায়, এখানকার “সায়িলুন’ অর্থ হবে ‘প্রশ্ন’ । বি আ'জাবি’ এর বা’ অব্যয়টির অর্থ হবে ‘আ'ন’ (হতে) । অর্থাৎ প্রশ্নটি যেহেতু অতীব গুরুত্বপূর্ণ, তাই তা পরিবেশিত হয়েছে ‘বা’ সহযোগে । আর ‘ওয়াক্দিয়’ শব্দটি এখানে “শাস্তি'র বিশেষণ । অর্থাৎ অবধারিত শাস্তি । এরপরের আয়াতে (২) বলা হয়েছে _ ‘কাফেরদের জন্য, এটা প্রতিরোধ করবার কেউ নেই’ । এ কথার অর্থ _ প্রার্থিত ওই শাস্তি সত্যপ্রত্যাখ্যানকারীদের উপরে আপতিত হবেই । সে শাস্তি প্রতিহত করার সাধ্য কারো নেই । এই কথাটিও পূর্বোক্ত প্রশ্নের জবাব । এরপরের আয়াতে (৩) বলা হয়েছে _ ‘এটা আসবে আল্লাহ্র নিকট থেকে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী’ । একথার অর্থ _ মহামর্যাদাধারী আল্লাহ্ স্বয়ং যেহেতু ওই শাস্তি অবতীর্ণ করবেন, সেহেতু তা হবে অপ্রতিরোধ্য । এখানে ‘জিল মাআ'রিজ্ব’ অর্থ _ মহাপারদ্শী আল্লাহ্ । সাঈদ ইবনে যোবায়ের বলেছেন, এর অর্থ মহিমান্বিত । আমি বলি, কথাটির মাধ্যমে এখানে বুঝানো হয়েছে আল্লাহ্র নৈকট্যের ওই সকল স্তরকে, যে স্তরসমূহে স্ব স্ব যোগ্যতানুসারে উপনীত হন নবী-রসুল, ফেরেশতাকুল এবং আউলিয়াগণ । অর্থাৎ পাত্রভেদে যে সকল স্তরে উন্নিত হয় পুণ্যকর্মসমূহ। অথবা এর অর্থ__ বেহেশতের স্তরাস্তর । হজরত উবাদা ইবনে সামেত বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, বেহেশতের ভিতরে আছে একশতটি স্তর । এক স্তর থেকে আর এক স্তরের ব্যবধান আকাশ- পৃথিবীর ব্যবধানের মতো। আর ফেরদাউস হচ্ছে বেহেশতের সর্বোননত স্তর । সেখান থেকেই উৎসারিত হয়েছে বেহেশতের স্রোতস্বিনীচতৃষ্টয়। এর উপরে ফেরদাউস । হজরত আবু হোরায়রা থেকেও এরকম বর্ণনা এসেছে। তবে তার বর্ণনায় ‘আকাশ-পৃথিবীর ব্যবধানের’ স্থলে বলা হয়েছে ‘একশত বৎসরের পথের দূরত্বের সমান’ । তাফসীরে মাযহারী/৯৬
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।