Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

মিলিয়ে নাও তোমাদের রুকুর সঙ্গে । আর যখন অবতীর্ণ হলো “সাব্বিহিস্‌মা রব্বিকাল আ'লা’ তখন তিনি স. বললেন, এ কথাটিকে তোমরা মিলিয়ে নাও তোমাদের সেজদার সঙ্গে ৷ হজরত হুজায়ফা বর্ণনা করেছেন, রসুল স. রুকুতে পাঠ করতেন '“সুবহানা রব্বিয়াল আ’জীম’ এবং সেজদায় পাঠ করতেন ‘সুবহানা রব্বিয়াল আ'লা’ । আর কোরআন পাঠকালে যখন তিনি পৌছে যেতেন রহমত-বর্ষণ বিষয়ক কোনো আয়াতে, তখন সেখানে থেমে গিয়ে দোয়া করতেন বরকতের জন্য । তেমনি যদি সমীপে ৷ তিরমিজি, আবু দাউদ, দারেমী । হজরত ইবনে মাসউদ থেকে আওন ইবনে আবদুল্লাহ্‌ বর্ণনা করেছেন, রসুল স. আজ্ঞা করেছেন তোমরা রুকুর সঙ্গে তিনবার মিলিয়ে নিয়ো ‘সুবহানা রব্বিয়াল আ’জীম’ এবং তিনবার ‘সুবহানা রব্বিয়াল আ'লা’ মিলিয়ে নিয়ো সেজদার সঙ্গে । কমপক্ষে এতটুকু করলেই পূর্ণ হবে তোমাদের রুকু ও সেজদা । তিরমিজি বলেছেন, হাদিসটির সূত্রপরম্পরা অযথার্থ । কেননা হজরত ইবনে মাসউদের সঙ্গে আওন ইবনে আব দুল্লাহ্র কখনো সাক্ষাত ঘটেনি । হজরত জাবের বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, যে ব্যক্তি ‘সুবহানাল্লহি ওয়া বিহামদিহী সুবহানাল্লহিল আ’জীম’ পাঠ করে, আল্লাহ্‌ তার জন্য বেহেশতে রোপণ করেন একটি খেজুর গাছ। তিরমিজি । মাসআলা ৪ আলেমগণের সর্ববাদী সম্মত মত এই যে, রুকু ও সেজদায় তসবীহ্‌ পাঠ করা সুন্ুত। ইমাম আহমদ বলেছেন, ওয়াজিব (অত্যাবশ্যক) । কেননা রসুল স. আজ্ঞা করেছেন “মিলিয়ে নিয়ো’। তার আজ্ঞা পালন করা ওয়াজিব। আবার তিনি স. একথাও বলেছেন যে ‘এতটুকু করলে পূর্ণ হবে তোমাদের রুকু ও সেজদা’ কিন্তু আলেমগণ বলেন, এখানকার আজ্ঞাটি মোস্তাহাব (অভিপ্রেত) পর্যায়ের । রুকুতে ও সেজদায় গমনকালে এবং সেজদা থেকে মাথা ওঠানোর সময় ‘আন্মাহু আকবার’ বলা সুন্ুত, সকল বিদ্বান এ ব্যাপারে একমত এ ক্ষেত্রে ব্যতিক্ৰম কেবল ইমাম আহমদ ৷ তীর মতে নামাজের তকবীরসমূহ ওয়াজিব । ‘সামিআ'লুহু লিমান হামিদাহ্‌’ এবং ‘রব্বানা লাকাল হামদ’ সম্পর্কেও রয়েছে এরকম মতপ্রভেদ ৷ অর্থাৎ সকল বিদ্বান কাজ দু’টোকে বলেছেন সুনুত। কিন্তু ইমাম আহমদ বলেছেন ওয়াজিব। তবে দুই সেজদার মাঝখানের ‘রব্বিগৃফিরলি’ পাঠের ব্যাপারে কারো কোনো মতপৃথকতা নেই । অর্থাৎ এই আমলটির ওয়াজিব হওয়ার কথা কেউই বলেননি । আন্লাহ্‌ই প্রকৃত তত্ত্ব পরিজ্ঞাত । তাফসীরে মাযহারী/৯৪

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।