এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে (৪৯) এবং এই কোরআন নিশ্চয়ই কাফেরদের অনুশোচনার কারণ হবে (৫০), অবশ্যই এটা নিশ্চিত সত্য’ (৫১)। একথার অর্থ _ তোমরা যারা কোরআনকে অস্বীকার করো, তাদের সম্পর্কে আমি ভালো করেই জানি । যথাসময়ে আমি তাদেরকে যথোপযুক্ত শাস্তিদান করবোই । তখন তারা কোরআনের সতর্কবাণীর কথা স্মরণ করে অনুতাপানলে দকগ্ধীভূত হতে থাকবে । সুতরাং হে মক্কাবাসী! এখনো সময় আছে, সাবধান হও । এই মুহূর্তে মেনে নাও যে, এই কোরআন অবশ্যই-নিশ্চয় মহাসত্য । এখানে ‘ইয়াকীন’ অর্থ নিঃসন্দিঞ্ধ, সত্য । কামুস ৷ ‘ইয়াবক্ীন’ হচ্ছে প্রজ্ঞার এক উচ্চতর মার্গের বিশেষণ । এভাবে এখানে কথাটির মাধ্যমে এই তত্্বটিই জানিয়ে দেওয়া হয়েছে যে, কোরআন স্বমহিমায় সতত সমুজ্ল। প্রকৃত অর্থে যারা প্রজ্ঞাবান, তাদের কাছে এ তত্ত্রটি অবিদিত নয়। এভাবে এখানে 'হাব্্কুল ইয়াক্বীন’ কথাটির অর্থ দাড়িয়েছে _ নিশ্চিত সত্য । কথাটির আসল রূপ ছিলো ‘য়াৰ্বীনুল হাকৃ’ (সত্য বিশ্বাস) । এরকম লিখেছেন ‘বাহার’ অভিধান প্রণেতা । অর্থাৎ কোরআন যে নিশ্চিত সত্য, তা অবশ্য বিশ্বাস্য । একটি প্রশ্ন ৪ ‘ইয়াক্বীন’ অর্থই নিশ্চিত বিশ্বাস বা সুনিশ্চিত সত্য । তাহলে এখানে ‘ইয়াকীন’ এর সঙ্গে আবার ‘হাক’ (সত্য) সংযুক্ত হলো কেনো? এরকম পুনরাবৃত্তির স্বার্থকতা কী? উত্তর £৪ এরকম করা হয়েছে ‘ইয়াক্বীন’ কে অধিকতর সুনিশ্চিতি প্রদানার্থে, অধিক প্রবলভাবে প্রকাশার্থে। বাগবী লিখেছেন, ‘ইয়াকীন’ ও হাক’ সমার্থক । ফলে বলা যেতে পারে, শব্দ দু'টো যেনো সম্বন্ধিত হয়েছে নিজেদেরই সঙ্গে, পরিস্ষুটক, পরিপূরক বা পরিপোষকরূপে । শেষোক্ত আয়াতে (৫২) বলা হয়েছে _ ‘অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো’ । একথার অর্থ _ হে আমার রসুল! অবিশ্বাসীরা আল্লাহ্, রসুল ও কোরআন সম্পর্কে যে সকল অযথার্থ উক্তি করে, তার প্রতিবাদে আপনি বর্ণনা করুন আপনার মহান প্রভুপালয়িতার নামের পবিত্রতা ও মহিমা । এখানে ‘তাসবীহ’ অর্থ পবিত্রতা । কেউ কেউ বলেছেন, এখানে ‘তাসবীহ’ অর্থ নামাজ । এভাবে বক্তব্যটি দাড়ায় আপনি আল্লাহ্র স্মরণে তীর নির্দেশ- নিষেধাজ্ঞাদি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠা করুন নামাজ । আবার কেউ কেউ বলেছেন, এখানকার ‘বিসমি’ (নামের) কথাটির ‘বা’ অব্যয়টি এবং ‘ইসিম’ উভয়ে সন্নিবেশিত হয়েছে অতিরিক্তরূপে । এভাবে বক্তব্যটি দাড়ায় বর্ণনা করুন আপন প্রভুপালকের পবিত্রতা । হজরত উকবা ইবনে আমের জুহুনী বর্ণনা করেছেন, যখন “সাব্বিহিস্মা রব্বিকাল আ’জীম’ অবতীর্ণ হলো, তখন রসুল স. বললেন, তোমরা এ বাণীকে তাফসীরে মাযহারী/৯৩
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।