এরপরের আয়াতচতুষ্টয়ে বলা হয়েছে _ ‘সে যদি আমার নামে কোনো কথা চালাতে চেষ্টা করতো (88), আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম (8৫) এবং কেটে দিতাম তার জীবন-ধমনী (৪৬), অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে তাকে রক্ষা করতে পারে’ (৪৭) । একথার অর্থ _ কেউ তার নিজের মনগড়া কথাকে আমার কথা বলে চালাতে চেষ্টা করলে আমি কি তা সহ্য করতাম? এরকম অপচেষ্টা করলে আমি তো তাকে মেরেই ফেলতাম । আর তখন তাকে কেউ সাহায্যও করতে পারতো না। সুতরাং হে মক্কাবাসী! মিথ্যাচার পরিত্যাগ করো । মেনে নাও আমার বাণী ও বাণীবাহককে । এখানে ‘লাআখাজনা মিনহু বিল ইয়ামীন’ অর্থ আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম । অথবা__ আমার দক্ষিণ হস্ত দ্বারা আমি পাকড়াও করতাম তাকে। শেষোক্ত অর্থের ক্ষেত্রে এখানকার ‘মিন’ অব্যয়টি হবে অতিরিক্ত । আর ‘আল্লাহ্র দক্ষিণ হস্ত’ কথাটি দুর্জ্েয় (মুতাশাবিহাত) আয়াতের অন্তর্ভুক্ত । কেননা আল্লাহ্ আকার ও দিকের অতীত, আনুরূপ্যবিহীন (বেমেছাল) ৷ সুতরাং স্বীকার করতে হবে, কথাটির মর্ম জানেন কেবল আল্লাহ্ । তবে হজরত ইবনে আব্বাস প্রমুখ বলেছেন, এখানে ‘দক্ষিণ হস্ত’ বলে বুঝানো হয়েছে আল্লাহ্র অপার শক্তিমত্তাকে। কেননা হাত হচ্ছে শক্তির প্রতীক । অবশ্য একথাটিও স্বীকার্য যে, আল্লাহ্র শক্তিও আল্লাহ্র মতো আনুরূপ্যবিহীন । সুতরাং শেষ পর্যন্ত বিষয়টি থেকে যায় দুর্জয় ও রহস্যাচ্ছন্নই । ‘ওয়াতীন’ অর্থ জীবন-ধমনী, হৃৎপিণ্ডের একটি শিরা, যা কেটে দিলে মৃত্যু অনিবার্য হয়। ‘ফামা মিনকুম মিন আহাদিন’ অর্থ অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই । আর ‘আ'নহু হাজ্রিধীন’ অর্থ যে তাকে রক্ষা করতে পারে। এখানকার ‘আহাদিন’ শব্দটি একবচন হলেও বহুবচনার্থক। সেকারণেই শেষে উল্লেখিত হয়েছে বহুবচনরূপী ‘হাজ্িধীন’ ৷ অর্থাৎ যারা তাকে রক্ষা করতে পারে। এরপরের আয়াতে (৪৮) বলা হয়েছে _ ‘এই কোরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ’ ৷ একথার অর্থ যারা সাবধানী (মুত্তাকী), কেবল তারাই কোরআনের উপদেশ দ্বারা উপকৃত হতে পারে। হজরত মোজাদ্দেদে আলফে সানি রহঃ বলেছেন, এখানকার ‘লিল মুত্তাক্বীন’ কথাটিতে ‘আলিফ লাম’ ব্যবহৃত হয়েছে বিশেষ অর্থে । অর্থাৎ কোরআন দ্বারা প্রকৃত অর্থে উপকৃত হতে পারেন কেবল সাবধানীরা । আর সাবধানী তারাই, যারা বিশুদ্ধচিত্ত ও পরিশুদ্ধ প্রবৃত্তিবিশিষ্ট । অর্থাৎ যাদের অর্জিত হয়েছে কলব ও নফসের ফানা। এ ধরনের ব্যক্তিগণই কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হন । অর্থাৎ কোরআন পাঠ তাদের ক্ষেত্রেই হয় আত্মিক স্তরোর্নতির উপলক্ষ । যারা এরকম নন, তাদের কোরআন পাঠ কেবল একটি সাধারণ পুণ্যকর্ম, অথবা পুণ্যময় অনুশীলন, প্রকৃত উপকারপ্রদায়ক নয় । তাফসীরে মাযহারী/৯২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।