‘যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না’ অর্থ যা কিছু পরিদৃশ্যমান এবং যা কিছু অপরিদৃশ্য । এরকমও বলা হয়েছে যে, এখানে প্রথমটির অর্থ আকারসম্ভূত এবং দ্বিতীয়টির অর্থ আত্মাবিশিষ্ট । অথবা এখানে ‘যা তোমরা দেখতে পাও’ অর্থ মনুষ্যজাতি এবং ‘যা তোমরা দেখতে পাও না ’ অর্থ ফেরেশতা ও জ্রিন। অথবা কথাটির অর্থ _ প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহসম্ভার । কিংবা ওই জ্ঞান, যা দেওয়া হয়েছে মানুষ-ফেরেশতা-জ্বিনকে এবং ওই জ্ঞান, যা দেওয়া হয়নি তাদের কাউকেই । আর ‘এই কোরআন এক সম্মানিত রসুলের বাহিত বার্তা’ অর্থ এই কোরআনের ধারক-বাহক ও প্রচারক জিবরাইল আমিন, অথবা মোহাম্মদ মোস্তফা স. ৷ এরপরের আয়াতে (8৪১) বলা হয়েছে _ ‘এটা কোনো কবির রচনা নয়’ । একথার অর্থ হে মক্কার পৌত্তলিকেরা! ‘মোহাম্মদ কবি এবং কোরআন তীরই রচনা’ তোমাদের এই মন্তব্যটি সর্বেবরূপে মিথ্যা, ভিত্তিহীন । এরকম বিস্ময়কর, নিখুঁত ও অপ্রতিদ্বন্থী বাণী আল্লাহ্ ছাড়া অন্য কারো হতেই পারে না। কিন্তু তোমাদের তো এর প্রতি বিশ্বাস মাত্রই নেই । এখানে ‘অল্পই বিশ্বাস করো’ অর্থ কিছুই বিশ্বাস করো না । ‘কৃলীলান’ (অল্পই) শব্দটি এখানে কর্মপদ, কিংবা ক্রিয়ার আধার হওয়ার কারণে যবরযুক্ত হয়েছে। আর স্বল্পতাকে সুনির্দিষ্ট করণার্থে এরপর ব্যবহৃত হয়েছে ‘মা’ অব্যয়টি। এভাবে শব্দার্থটি দাড়িয়েছে _ অত্যল্প । অর্থাৎ অত্যল্প সময়ের জন্য তোমরা বিশ্বাস করো। অর্থাৎ কোরআনের বাণীর মহিমা যখন তোমাদের মনোযোগের সম্মুখে সুপ্রকট হয়, তখন তোমরা অভিভূত হয়ে তা স্বীকার করতে বাধ্য হও অত্যন্ত অল্প সময়ের জন্য । পরক্ষণে আত্মসমর্পণ করো তোমাদের জেদ, গোৌয়ার্তুমি ও পূর্বসংস্কারের কাছে। এধরনের স্বীকৃতি অস্বীকৃতিরই নামান্তর। কেননা তা স্থায়ী ও কার্যকর কোনোটাই নয়। যেমন বলা হয় ‘আরে, তুমি তো এদিকে খুব কমই আসো’ । অর্থাৎ তুমি তো এদিকে আসোই না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘এটা কোনো গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন করো (8৪২) । এটা জগতসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ’ (৪৩) । এখানে ‘অল্পই অনুধাবন করো’ অর্থ অনুধাবনই করো না। এভাবে পুরো বক্তব্যটি দাড়ায় কোরআনকে যেমন তোমরা বিশ্বাস করো না, তেমনি এর মর্মবাণীও অনুধাবন করতে চেষ্টা করো না। একে কবির কাব্য এবং গণকের কথা বলে উড়িয়ে দাও। অথচ পরিচ্ছন্ন বিশ্বাস ও সুস্থ বিবেকের দাবি হচ্ছে একথা স্বীকার করা যে, কোরআন অবতীর্ণ হয়েছে জগতসমূহের প্রতিপালক আল্লাহ্র নিকট থেকে । এখানকার ‘তানযীল’ (অবতীর্ণ) শব্দটি ধাতুমূল ও কর্মপদার্থে ব্যবহৃত । তাফসীরে মাযহারী/৯১
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।