Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

47’ EL Ele GS WEN RXEEREE gl \ GS BOELLISS 4) ST IMAHIS ESA iB Beds 0 আমি কসম করিতেছি উহার, যাহা তোমরা দেখিতে পাও, 0 এবং যাহা তোমরা দেখিতে পাও না; 0 নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসুলের বাহিত বার্তা 0 ইহা কোন কবির রচনা নহে; তোমরা অল্পই বিশ্বাস কর, 0 ইহা কোন গণকের কথাও নহে, তোমরা অন্পই অনুধাবন কর । 0 ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ । সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত, 0] আমি অবশ্যই তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম, 0] এবং কাটিয়া দিতাম তাহার জীবন-ধমনী, 0 অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই, যে তাহাকে রক্ষা করিতে পারে। 0] এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ । 0] আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রহিয়াছে। 0] এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হইবে, 0 অবশ্যই ইহা নিশ্চিত সত্য । | অতএব তৃমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর । প্রথমোক্ত আয়াতত্রয়ের মর্মার্থ হচ্ছে _ আমি আমার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনুগ্রহসম্ভারের শপথ করে বলছি, নিশ্চয় এই কোরআন আমি অবতীর্ণ করেছি আমার মহাসম্মানিত দূত জিবরাইল ফেরেশতার মাধ্যমে । এখানে ‘ফালা উক্সিমু’ এর শাব্দিক অর্থ আমি শপথ করি না। মর্মার্থ _ কোরআন আল্লাহ্র বাণী হওয়ার ব্যাপারটি এতোই সুনিশ্চিত যে, এর জন্য শপথ করার কোনো প্রয়োজনই পড়ে না। ‘লা’ অব্যয়টি এখানে না-বাচক। আর ‘লা’ কে যদি এখানে অতিরিক্তরূপে সন্নিবেশিত বলে ধরা হয়, তবে বক্তব্যার্থটি দাড়াবে আমি সুদৃঢ় শপথ করছি । অথবা বলা যেতে পারে, ‘লা’ অব্যয়টির সম্পর্ক রয়েছে এখানে একটি উহ্য বাক্যের সঙ্গে । ওই উহ্যতাসহ বক্তব্যটি দাড়ায় অবিশ্বাসীরা কোরআনকে আল্লাহ্র বাণী বলে স্বীকার করতে চায় না। বলে, মোহাম্মদ কবি ও গণক । সে-ই কোরআন রচনা করে। আমি শপথ উচ্চারণ করে বলছি, তাদের এ সকল মন্তব্য মিথ্যা । নিশ্চয় কোরআন আল্লাহ্র বাণী । তাফসীরে মাযহারী/৯০

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।