সন্তান শায়েখ আবদুল আজিজ দেহলভী ছিলেন তার সতীর্থ ও সুহৃদ প্রথমোক্ত জন বলতেন ‘ছানাউল্লাহ্কে ফেরেশতারাও সম্মান করে’। শেষোক্ত জন তীকে বলতেন ‘এযুগের বায়হাকী’। আর তীর প্রিয়তম পীর-মোর্শেদ তীর উপাধি দিয়েছিলেন ‘পথের দিশারী’ (আলামুল হুদা) । তিনি আরো বলতেন ‘মহাবিচারের দিবসে কী নিয়ে এসেছো’ এমতে প্রশ্নের মুখোমুখি যদি হই, তবে আমি বলবো ‘ছানাউল্লাহ্কে’ । প্রতিদিন এক মঞ্জিল কোরআন পাঠ করতেন তিনি। অতিরিক্ত নামাজ পাঠ করতেন একশত রাকাত । আজীবন এই-ই ছিলো তার নিত্যকার অভ্যাস। এর সঙ্গে নিয়মিত সম্পন্ন করতেন বিচারপ্রার্থীদের বিচার-মীমাংসার দায়িত্ । এর পরে যে সময়টুকু পেতেন, তা ব্যয় করতেন জ্ঞানানুশীলনে ও গ্রন্থ রচনায় । এভাবে এক সময় অতীত হয়ে গেলো অনেক আলো এবং অনেক অন্ধকার । দিবসের ৷ নিশীথের ৷ মানব সমাজের উত্থান- পতনের ভারতের সুদীর্ঘ কালের মুসলিম শাসন তখন অস্তমিতপ্রায়। সেই প্রহত প্রদোষকালে তিনি জ্বালিয়ে দিয়ে গেলেন এই অনির্বাণ বাতিঘর মহাজ্ঞানের এই অনন্য উপপ্নব, তাফসীরে মাযহারী। কাজ শেষে পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেলেন তীর পরম প্রিয়তম সখার কাছে ১২২৫ হিজরী সনের ১১ই রমজানে ৷ আল্লাহৃপাক তাকে করুন মহাকল্যাণাধিকারী। আর আমাদেরকে করুন ক্ষমায়িত, অনুকম্পায়িত। আমরা একথা ভেবে আজীবন কৃতজ্ঞ থাকতে চাই যে, তাফসীরে মাযহারীর অক্ষরাস্তরণ-প্রক্রিয়ায় আমাদেরকেও নিযুক্ত করা হয়েছিলো অন্ততপক্ষে তো শ্রমিকরূপে । আমরা নীরবে-নিভৃতে- নেপথ্যে সেই সৌভাগ্যের স্মৃতি সজল চোখে আমৃত্যু স্মরণ করতে চাই । চাই পরিতোষ কেবল তীর । আমরা মানে অনুবাদক, সম্পাদক, প্রকাশক, আর্থিক ও অন্যবিধ-সহায়ক, প্রচারক-প্রচারিকা, পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী । আল্লাহুম্মা আমিন । পরিশেষের জ্ঞাতব্য ৪ আমরা এই মহান গ্রন্থের অনুবাদ করেছি মূলত দিল্লীর নাদ্ওয়াতুল মুসান্নিফের পরিচালক মাওলানা আবদুদ্ দাঈম কৃত উদ্দু তরজমা থেকে ।। অবশ্য জটিল বিষয়গুলো পরীক্ষা করে নিয়েছি আরবী ভাষ্য থেকে । আর বঙ্গানুবাদখানি আমরা সকৃতজ্ঞ চিত্তে ব্যবহার করেছি ইসলামিক ফাউণ্ডেশন, বাংলাদেশ এর ‘আল- কুরআনুল করীম’ থেকে। সম্মানিত পাঠক-পাঠিকাগণের প্রতি উপরোধ__ ক্রটি ও অনবধানতা চোখে পড়লে জানাবেন । আমরা কৃতাৰ্থ হবো । দোয়াও করবো । শান্তি সম্ভাষণ সৰ্বপ্ৰথমে ও সর্বশেষে ৷ মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ ।
— صفحة ٩ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.