আউফী সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, তখন সত্যপ্রত্যাখ্যানকারীদের পশ্চাদ্দেশের ভিতর দিয়ে লৌহশিকল প্রবেশ করিয়ে তা বের করা হবে তাদের নাকের ছিদ্র দিয়ে । আবার ইবনে জারীর সূত্রে ইবনে আবী হাতেম বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস বলেছেন, শিকল প্রবেশ করানো হবে তাদের নিতম্বের ভিতর দিয়ে এবং তা বের করা হবে মুখ- গহ্বর দিয়ে, যেভাবে কাঠিতে গেঁথে ফেলা হয় কোনো টিডিডকে। তারপর ওই টিডিডকে যেমন আগুনে ভুনা করা হয়, তেমনি তাদেরকেও ঝলসানো হবে জাহান্নামের আগুনে । নাওফ বুকায়ী শামী বলেছেন, ওই শিকলের দৈর্ঘ্য হবে সত্তর জেরা । প্রতিটি জেরা সত্তর হাতবিশিষ্ট এবং প্রতি হাত হবে কুফা থেকে মক্কা শরীফের দূরত্বের সমান হান্নাদ ও ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, সুফিয়ান বলেছেন, একটি জানেন, ওই জেরা কোন জেরা । আমি বলি, ওই জেরা হবে নরকের দ্বাররক্ষীদের জেরা বা বিঘত। অথবা নারকীদের হাতের বিঘত। আর হাদিস শরীফে বলা হয়েছে, তাদের দেহাকৃতি হবে উহুদ পাহাড় সদৃশ বিশাল । আর তাদের গাত্রত্বকের ঘনত্ব হবে তিন দিনের পথের দূরত্বের সমান । সুপরিণতসূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে হজরত আবু হোরায়রা থেকে । হজরত ইবনে ওমর থেকে আহমদ তিরমিজি ও বায়হাকী কর্তৃক বর্ণিত এবং তিরমিজি কর্তৃক উত্তম’ আখ্যায়িত এক হাদিসে এসেছে, রসুল স. একবার তার মাথার তালুর প্রতি ইঙ্গিত করে বললেন, নরকের ওই শিকলের এতটুকু একটি বালা পৃথিবীর দিকে নিক্ষেপ করা হলে পৃথিবীতে তা পৌছবে রাত শেষ হওয়ার আগে, যদিও আকাশ ও পৃথিবীর ব্যবধান পাচশত বৎসরের রাস্তা । কিন্তু ওই বালা যদি নরকের শিকলের এক প্রান্তে বেধে ঝুলিয়ে দেওয়া হয়, তবে তা অনবরত পতিত হতে হতে নরকের তলদেশে পৌছবে চল্লিশ বৎসরে । ইবনে মোবারকের বর্ণনায় এসেছে, কা’ব বলেছেন, ওই শিকলের একটি বালাতে রয়েছে এই জগতের সকল লোহা । মোহাম্মদ ইবনে মুনকাদিরের বরাত দিয়ে আবু নাঈম লিখেছেন, পৃথিবীর সমুদয় লোহা একত্রিত করলেও নরকের লৌহশৃঙ্খলের একটি কড়ার সমান হবে না। এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘সে মহান আল্লাহ্র প্রতি বিশ্বাসী ছিলো না (৩৩), এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করতো না’(৩৪)। এখানে ‘বিল্লাহিল আ’জীম’ অর্থ মহান আল্লাহ্ । কথাটির মাধ্যমে এখানে এটাই প্রমাণিত হয় যে, প্রকৃত মহিমা মহত্ব কেবলই তার । সুতরাং কেউ যদি অন্য কাউকে অথবা কোনোকিছুকে এ ব্যাপারে তার সমকক্ষ অথবা অংশী মনে করে, তবে অবশ্যই সে হবে অংশীবাদী ও মহাশাস্তির উপযোগী । হজরত আবু হোরায়রা বর্ণনা করেছেন, রসুল স. বলেছেন, আল্লাহ্ বলেন, মহত্ত্ব আমার উত্তরীয় এবং শ্রেষ্ঠত্ব আমার পরিচ্ছদ ৷ যে এ দু'টোকে আকর্ষণ করতে উদ্যত হবে, আমি অবশ্যই তাকে প্রবেশ করাবো নরকাগ্নিতে । তাফসীরে মাযহারী/৮৮
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।