Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

হাতে গুঁজে দেওয়া হবে তাদের অপকর্মসমূহের বিবরণলিপি। এরকমও বলা হয়েছে যে, তখন তাদের বাম হাত তাদের বক্ষ ভেদ করে পিঠের পশ্চাতে বের করে তাতে ধরিয়ে দেওয়া হবে তাদেরই কৃতকর্মের বিবরণী । এরপরের আয়াতে (২৬) বলা হয়েছে _ ‘এবং আমি যদি না জানতাম আমার হিসাব’। একথার অর্থ _ শাস্তি সুনিশ্চিত, একথা বুঝতে পেরে সে তখন তার সতীর্থদেরকে লক্ষ্য করে আরো বলবে, হে আমার স্বজাতি! একি হলো! কতোই না ভালো হতো, যদি আমি আমার এই হিসাব সম্পর্কে জানতে না পারতাম । এখানে “মা হিসাবিয়াহ্‌’ প্রশ্রবোধক এবং ‘লাম আদরি’ (না জানতাম) এর কর্মপদ । এরপরের আয়াতে (২৭) বলা হয়েছে _ ‘হায়! আমার মৃত্যুই যদি আমার শেষ হতো’ । একথার অর্থ _ সে আরো বলবে, হায়! হায়! শিঙ্গার ফুৎকার শুনে মৃত্যুকবলিত হওয়ার পর আমি যদি আর জীবন্ত না হতাম । ওই মৃত্যুই যদি হতো আমার শেষ পরিণতি! কাতাদা বলেছেন, পৃথিবীতে মৃত্যুই ছিলো সত্যপ্রত্যাখ্যানকারীদের জন্য সর্বাধিক অস্বস্তিকর বিষয় । আর পরজগতে মৃত্যুই হবে তাদের কাম্য । আরো কাম্য হবে, আমলনামা না পাওয়া, হিসাবের সম্মুখীন না হওয়া, পুনর্জীবনপ্রাপ্ত না হওয়া এরপরের আয়াতদ্বয়ে বলা হয়েছে _ ‘আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না (২৮) । আমার ক্ষমতাও বিনষ্ট হয়েছে’ (২৯) । এখানে ‘মা আগনা আ'ন্নী’ (আমার কোনো কাজে এলো না) কথাটির ‘মা’ না-সূচক। অথবা অস্বীকৃতিজ্ঞাপক প্রশ্ন । এভাবে বক্তব্যটি দাড়ায় কই, আমার ধন-সম্পদ এখন কি আমার কোনো কাজে লাগলো? আমার কর্তৃত্ব-প্রতাপ জনবল__ সবকিছুই তো এখন অবলুপ্ত । আমি তো এখন সম্পূর্ণরূপে অসহায় । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘ফেরেশতাদেরকে বলা হবে, ধরো তাকে, তার গলদেশে বেড়ি পরিয়ে দাও (৩০) অতঃপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে (৩১) পুনরায় তাকে শৃঙ্খলিত করো সত্তর হাত দীর্ঘ এক শৃঙ্খলে’ (৩২) । ‘ফেরেশতাদেরকে বলা হবে’ কথাটি এখানে অনুক্ত। অর্থাৎ তখন এমতো নির্দেশ দেওয়া হবে জাহান্নামের প্রহরী ফেরেশতাদেরকে লক্ষ্য করে। ‘আল জাহীম’ এখানে কর্মপদ, বসেছে ‘সল্লূহু’ (নিক্ষেপ করো) ক্রিয়াপদের পূর্বে। এভাবে তাদের গন্তব্যকে করা হয়েছে সুনির্দিষ্ট । আর সে গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম । ‘আলজাহীম’ অর্থ প্রজ্্বলিত অগ্নিকুণ্ড, জাহারাম। আর 'ছুম্‌মা (অতঃপর) শব্দটি পুনঃপুনঃ উল্লেখিত হওয়ার কারণে এখানে একথাই প্রতীয়মান হয় যে, ক্রমান্বয়ে বাড়তেই থাকবে তাদের দুর্ভোগ । যেমন প্রথমে তাদের গলদেশে বেড়ি পরানো হবে, তারপর জাহার্বামে নিক্ষেপ করা হবে, তারপর বেঁধে ফেলা হবে সত্তর হাত দীর্ঘ এক ‘শিকলে’ আর “ফাস্লুকূহু' কথাটির ‘ফা’ এখানে অলংকারিক, তাই অতিরিক্ত । অব্যয়টি এখানে যোজক নয়। অন্যথায় ছুম্‌মা’ ও ‘ফা’ অব্যয় দু’টো হয়ে যাবে একাকার । তাফসীরে মাযহারী/৮৭

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।