‘ফাহুয়া ফী ঈ’শাতির রদ্বীয়াহ’ অর্থ সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন 'দ্বীয়াহ’ অর্থ সন্তোষজনক, আনন্দময় । শব্দটি কর্তৃবাচক হলেও এখানে শব্দটি হবে কর্মবাচক অর্থপ্রকাশক। অর্থাৎ প্রথমোক্ত আয়াত এর অর্থ ‘আনন্দদানকারী জীবন’ না হয়ে হবে ‘আনন্দময় জীবন’ বা ‘সন্তোষজনক জীবন’ । বায়যাবী অবশ্য অর্থ করেছেন কর্তৃবাচক হিসেবেই । জীবনের সঙ্গে আনন্দের বিশেষণটি এখানে সম্পৃক্ত হয়েছে রূপকার্থে। ফী ভ্বান্নাতিন আ'’লীয়াহ্’ অর্থ সুউচ্চ জান্নাতে । অর্থাৎ চির আনন্দময় ওই জীবন যাপিত হবে চিরউন্ত কাননে, আল্লাহ্র সার্নিধ্যক্মাত মহামর্যাদাসম্পন্ন উদ্যানে । অথবা বলা যেতে পারে স্থানগত দিক থেকেও জার্বাত সর্বোর্ত। কেননা জান্নাত রয়েছে সপ্ত আকাশেরও উপরে ৷ কিংবা সুদীর্ঘ তরুরাজি পরিশোভিত বলেই এখানে জান্নাতকে বলা হয়েছে সুউচ্চ । ‘কুত্বুফুহা দানিয়াহ্’ অর্থ যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে । অর্থাৎ জান্নাতের বৃক্ষরাজি অতি দীর্ঘ হওয়া সত্বেও সেগুলোর ফলগুচ্ছ থাকবে জার্নাতবাসীদের নাগালের মধ্যে । তাই তারা সেখানে দাড়িয়ে, বসে, শুয়ে যেকোনো অবস্থায় যখন ইচ্ছা তখন আহরণ করতে পারবে ফল । এরপরের আয়াতে (২৪) বলা হয়েছে _ ‘তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যা করেছিলে, তার বিনিময়ে’ ৷ বাক্যটির পূর্বে উত্য রয়েছে আর একটি বাক্য । ওই উতহ্যতাসহ বক্তব্যটি দাড়ায় তাদেরকে বলা পানাহারের এই প্রতুল আয়োজন । সুতরাং তোমরা নিশ্চিন্তে ও পরিতৃপ্তির সঙ্গে এখানে সম্পন্ন করতে থাকো পানাহার ৷ লক্ষণীয়, এখানে বলা হয়েছে ‘কুলু ওয়াশ্রাবু’ (তোমরা পানাহার করো)। অথচ ২১ সংখ্যক আয়াতে বলা হয়েছে সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন’। একবচন ও বনহুবচনের এই অসঙ্গতি দূর করণার্থে বলা যেতে পারে, ‘হুয়া’ (সে) সর্বনামটি কখনো কখনো ‘তারা’ অর্থেও ব্যবহৃত হয়ে থাকে । সুতরাং এখানে কোনো অসঙ্গতি আসলে নেই । এমতাবস্থায় আলোচ্য বাক্যটি হবে ২১ সংখ্যক আয়াতের ‘হুয়া’ উদ্দেশ্যের দ্বিতীয় বিধেয় । অথবা বলা যেতে পারে আলোচ্য বাক্যটি একটি পৃথক বাক্য । ‘অতীত দিনে যা করে ছিলে তার বিনিময়ে’ অর্থ তোমরা পৃথিবীতে যেসকল সুকর্ম করেছিলে, তার পারিতোষিক হিসেবে । ‘আইয়ামিল খলিয়াহ্’ অর্থ অতীত দিনে। পৃথিবীর জীবন একসময় অতীত হয়েই থাকে। পৃথিবীর সময়কে এখানে অতীত দিন বলা হয়েছে সে কারণেই ৷ ‘খলী’ বলে ওই স্থান ও কালকে, যা শূন্য হলে আর পূর্ণ হয় না। পৃথিবীবাসীরাও তেমনি, একবার মৃত্যুবরণ করলে আর কখনো পৃথিবীতে ফিরে আসে না। তাই তাদের পৃথিবীর সবকিছুই হয়ে যায় অতীত ৷ যেমন এক আয়াতে বলা হয়েছে ‘কৃদ্ খলাত মিন কৃবলিহির রসুল (তীর পূর্বে অতীত হয়েছেন অনেক রসুল) । তাফসীরে মাযহারী/৮৫
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।