কথা । এখানকার ‘হাউম্’ অর্থ লও, নিয়ে নাও, ধরো । শব্দটি ক্রিয়ার অর্থ বিশিষ্ট নামপদ। একবচন বহুবচন পুংলিঙ্গ-স্ত্রীলিঙ্গ সকলক্ষেত্রে শব্দটি ব্যবহৃত হয় একইরূপে । এর কর্মপদ বর্তমানে লুপ্ত । ‘কিতাবিয়াহ’ অর্থ আমলনামা । “কিতাবিয়াহ্’ “মালিয়াহ’ ‘সুলতানিয়াহ্’ শব্দগুলোর অন্তক্ষরে রয়েছে অপরিণত ছন্দপতনসূচক স্বরভঙ্গি ‘হা’ । স্বরভঙ্গিটি উচ্চারিত হয় যতিপাত ঘটলে । আর মিলিত পাঠে স্বরভঙ্গিটি হয় অপসৃত ৷ আলোচ্য আয়াতে বাক্যের শেষে ঘটেছে যতিপাত। তাই এখানে শেষ শব্দটি উচ্চারিত হবে ‘কিতাবিয়াহ্’'রূপে । এখানে ‘কিতাবিয়াহ্’ হচ্ছে ইক্রাউ’ (পড়ে দ্যাখো) কথাটির কর্মপদ । আর ‘হাউমু’ এর কর্মপদ এখানে রয়েছে উহ্য । যেহেতু ‘কিতাবিয়াহ্’ এর অব্যবহিত পূর্বেই উল্লেখিত হয়েছে ‘ইক্রাউ’। এরপরের আয়াতে (২০) বলা হয়েছে _ ‘আমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে’ । একথার অর্থ__ এ বিষয়ে আমার সুদৃঢ় প্রতীতি ছিলো যে, পরকালে আমাকে আমার কৃতকর্মের হিসাব দিতে হবেই ৷ মর্মার্থ _ আমি জানতাম, পরকালে কৃতকর্মের জবাবদিহি অনিবার্য । আর তখন পরিত্রাণের উপযোগী হওয়া যাবে কেবল পুণ্যকর্মশীল হলে। তাই আমি আমার জীবনকে করেছিলাম পুণ্যকর্মশোভিত। সেকারণেই আজ আমার ডান হাতে আমলনামা পেয়ে হলাম চিরসৌভাগ্যাধিকারী । উল্লেখ্য, যিনি মহাপ্রভুূপালয়িতা, তার সম্মুখে নিজের শুভ কৃতকর্মের উল্লেখ করার অর্থ স্বকৃতিত্ব প্রকাশ করা, যা বিনয়নম্নতা ও বিশ্বাসী হওয়ার বৈশিষ্ট্য-বিরোধী । তাই এখানে কর্মের উল্লেখ প্রচ্ছন্ন রেখে বলা হয়েছে কেবল বিশ্বাসের কথা । যেনো বলা হয়েছে _ হে আমার প্রভুপালক! এরকম যে ঘটবে তা আমি জানতাম, বিশ্বাস করতাম । পুণ্যকর্মসমূহ সম্পাদন করতাম সেকারণেই ৷ বায়যাবী লিখেছেন, গবেষণালন্ধ জ্ঞান নিঃসন্দিঞ্ধ নয়। প্রকৃত অবস্থাকে ধারণার প্রলেপ দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে সেকারণেই । এতে করে একথাটিও প্রমাণিত হয়েছে যে, এভাবে বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে প্রকাশ করা দূষণীয় কিছু নয়, যদিও বিশ্বাসও গবেষণালন্ধ । আবু ওসমান নাহদীর বরাতে ইবনে মোবারক বর্ণনা করেছেন, আল্লাহপাক বিশ্বাসীদের হাতে তাদের আমলনামা দিবেন সবার অলক্ষ্যে । তারা তাদের আমলনামার পাপগুলো দেখে ভয়ে জড়োসড়ো হয়ে যাবে। স্বস্তি ফিরে পাবে তখন, যখন দেখবে পুণ্যকর্মাবলীর বিবরণ । পুনরায় পাপগুলোর দিকে দৃষ্টিপাত করলে দেখবে, সেগুলো রপাস্তরিত হয়েছে পুণ্যে । তখনই তারা সোৎসাহে বলে উঠবে, এই ধরো আমলনামা । দ্যাখো, পড়ে দ্যাখো । এরপরের আয়াতত্রয়ে বলা হয়েছে _ ‘সুতরাং সে যাপন করবে সন্তোষজনক জীবন (২১); সুউচ্চ জান্নাতে (২২) যার ফলরাশি অবনমিত থাকবে নাগালের মধ্যে’ (২৩) । তাফসীরে মাযহারী/৮৪
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।