Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

দূরত্বের সমান । তার উপরেই রয়েছে আল্লাহ্‌র আরশ । আরশের উচ্চতাও দুই আকাশের মধ্যবর্তী দূরত্বের সমান। আর মহামহিম আল্লাহ্‌র আনুরূপ্যবিহীন অবস্থিতি সর্বোপরি । বাগবীও এরকম বর্ণনা করেছেন। তবে তার বর্ণনায় পৃথিবী থেকে প্রথম আকাশ, এক আকাশ থেকে আর এক আকাশ, মহাসাগর ও আরশের উচ্চতা ইত্যাদির ব্যবধান উল্লেখিত হয়েছে _ পাচ শত বৎসরের পথের দূরত্বের সমান। গতির ন্যুনতা ও আধিক্যই সম্ভবত এমতো বর্ণনাবৈষম্যের কারণ । সুতরাং বলা যায়, দু'টো বর্ণনাই স্ব স্ব দৃষ্টিভঙ্গির দিক থেকে সঠিক । বাগবী লিখেছেন, হাদিস শরীফে স্পষ্টতঃ উল্লেখ করা হয়েছে, বর্তমানে আল্লাহ্‌র আরশ ধরে আছেন চার জন ফেরেশতা তাদের এক জনের আকৃতি মানুষের মতো এবং অপর তিন জনের আকৃতি নেকড়ে, বলদ ও গদরভের মতো । সংখ্যা হবে আট । অর্থাৎ ফেরেশতাদের আটটি বৃহৎ দল তখন আরশ বহনকারী হবে । আল্লাহ্‌ই জানেন, তাদের সংখ্যা কতো । এরপরের আয়াতে (১৮) বলা হয়েছে _ সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। একথার অর্থ _ হে মনুষ্যমণ্ডলী! মহাপুনরুথানের পর কৃতকর্মের বিচারার্থে হাশর প্রান্তরে উপস্থিত করা হবে তোমাদের সকলকে । তখন তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য পুণ্য ও পাপ কোনোকিছুই তোমরা চাইলেও গোপন থাকবে না। রসুল স. বলেছেন, প্রতিফল দিবসে মানুষকে হতে হবে তিনটি সাক্ষাতকারের সম্মুখীন ৷ দু’টি সাক্ষাতকার হবে বাদানুবাদ ও অজুহাতের এবং তৃতীয়টি হবে আমলনামা প্রাপ্তির । কেউ আমলনামা পাবে ডান হাতে এবং কেউ বাম হাতে । হাকেম ও তিরমিজির বর্ণনায় এসেছে, সাক্ষাতকার তিনটি হবে তিনটি পৃথক পরিবেশে । প্রথম সাক্ষাতকার হবে আল্লাহ্র শত্রুদের সঙ্গে । তারা আল্লাহ্‌কে দেখতে পাবে না । তাই তারা মনে করবে, বাদানুবাদ করলে বোধ হয় পরিত্রাণের কোনো উপায় পাওয়া যাবে। বাদানুবাদে তারা লিপ্ত হবে একারণেই ৷ দ্বিতীয় সাক্ষাতকার হবে অবাধ্যদের উপস্থিতিতে ৷ তারা উপস্থাপন করবে বিভিন্ন রকমের অজুহাত আল্লাহ্‌ তখন হজরত আদম ও অন্যান্য নবী-রসুলগণের দ্বারা তাদের অজুহাত খণ্ডন করাবেন । শেষে তাদের সকলকে প্রেরণ করবেন জাহান্নামে ৷ তৃতীয় সাক্ষাতকার অনুষ্ঠিত হবে বিশ্বাসীগণের সমাবেশে আল্লাহ্‌ তাদেরকে এমনভাবে শাসাবেন যে, তারা হয়ে যাবে লজ্জাবনত ও অনুতপ্ত । শেষে তিনি তাদেরকে দান করবেন মার্জনা ও তৃষ্টি । এরপরের আয়াতে (১৯) বলা হয়েছে _ ‘তখন যাকে তার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হবে, সে বলবে, নাও, এই হচ্ছে আমার আমলনামা, পড়ে দ্যাখো’ এখানে বলা হয়েছে তৃতীয় সাক্ষাতকারের সম্মুখীন যারা হবে তাদের তাফসীরে মাযহারী/৮৩

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।