Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

কর্দমাক্ত ভূমির মতো একাকার, সমান, উঁচু-নিচু বলে কিছু থাকবেই না । বায়হাকী বর্ণনা করেছেন, হজরত উবাই ইবনে কাব বর্ণনা করেছেন, তখন গিরিশ্রেণী ও ভূপৃষ্ঠ হবে গোধুলি সদৃশ । অবিশ্বাসীদের সর্বাঙ্গ হবে ধূলি-মলিন। কিন্তু শর্তের । কিন্তু এর পরিণতি এখানে রয়েছে উহ্য । ওই উতহ্যতাসহ বক্তব্যটি দাড়ায় শিঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্তিকা এবং মৃত্তিকাস্থিত পাহাড় পর্বতসমূহকে উঠিয়ে নিয়ে করা হবে চৌচির, চুরমার । মহাবিনাশ কাণ্ড শুরু হবে এভাবেই । এরপরের আয়াতে (১৫) বলা হয়েছে _ ‘সেদিন সংঘটিত হবে মহাপ্রলয়’। একথার অর্থ যে মহাবিনাশপর্বের কথা যুগ যুগ ধরে মহামানবতার শ্রুতিকে সচকিত করেছে, বিশুদ্ধচিত্তদেরকে করেছে উদ্বেল, সেই অবশ্যম্ভাবী ঘটনা সংঘটিত হবে তখনই । এরপরের আয়াতে (১৬) বলা হয়েছে _ ‘এবং আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আর সেদিন তা বিশ্লিষ্ট হয়ে পড়বে’ । এখানে ‘ওয়াহ্‌ইয়ুন’ অর্থ বিশ্লিষ্ট, বিপন্ন, শিথিল । দৃঢ়তা । এরপরের আয়াতে (১৭) বলা হয়েছে _ ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে এবং সেদিন আটজন ফেরেশতা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করবে তাদের উর্ধ্বে । এখানে ‘তোমার প্রতিপালকের আরশ’ বলে আরশকে করা হয়েছে সম্মানিত । তার এই সম্মানপ্রাপ্তির কারণ হচ্ছে, সারাক্ষণ তার উপরে পতিত হতে থাকে আল্লাহ্‌র অবর্ণনীয় জ্যোতির সম্পাত । আরশবাহী ফেরেশতাগণের সংখ্যা আট । তারা মহাসম্মানিত। আবু দাউদ ও তিরমিজির বর্ণনায় এসেছে, হজরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব বলেছেন, একবার আমরা কয়েকজন রসুল স. এর সঙ্গে বুতহা নামক স্থানে উপবিষ্ট ছিলাম । আকাশে ভেসে যাচ্ছিলো একটি মেঘখণ্ড । তিনি স. সেদিকে ইঙ্গিত করে বললেন, বলো দেখি, ওটা কী? আমরা বললাম “সাহাব’। তিনি স. বললেন, বলো মুযন’ও। আমরা বললাম, হ্যা, মুযন’ও । তিনি স. পুনরায় বললেন, বলো, হিনান’ও ৷ রসুল স. এরপর বললেন, তোমরা কি জানো, আকাশ ও পৃথিবীর মধ্যেকার ব্যবধান কতো? আমরা বললাম, না। তিনি স. বললেন, ওদু’টোর মধ্যকার ব্যবধান একাত্তর, বায়াত্তর অথবা তিয়াত্তর বৎসরের পথের দূরত্বের সমান । এরপর তিনি স. একে একে বললেন সাত আকাশের কথা । বললেন, ওগুলোর প্রত্যেকের একটি থেকে অপরটির দূরত্ব একই রকম । শেষে বললেন, সপ্তম আকাশের উপরে রয়েছে একটি মহাসাগর ৷ ওই মহাসাগরের গভীরতাও দুই আকাশের মধ্যকার দূরত্বের সমান। তার উপরে রয়েছে একটি প্রকাণ্ডকায় পার্বত্য ছাগল । তার পায়ের ক্ষুর থেকে কটিদেশের দূরতৃও দুই আকাশের মধ্যবর্তী তাফসীরে মাযহারী/৮২

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।