শিঙ্গাধ্বনি উত্ধিত হলে। এমতো অভিমতের প্রবক্তা ইমাম কুরতুবী । তিনি তার অভিমত প্রমাণার্থে বলেন, ত্রাসসঞ্চারক ফুৎকার সম্পর্কে এক আয়াতে বলা হয়েছে _ তখন সকলে হয়ে পড়বে সংজ্ঞাহীন, কিছুসংখ্যককে আল্লাহ্ রক্ষা করবেন সংজ্ঞাহীন হওয়া থেকে, যাদেরকে তিনি ইচ্ছা করবেন । সুতরাং বুঝতে হবে ত্রাস-সঞ্চারক ও সংজ্ঞাহারক ফুৎকার হচ্ছে একটিই ফুৎকার। আবার অধিকাংশ হাদিসে দু’টি ফুৎকারের কথাই এসেছে। এরকমও বর্ণিত হয়েছে যে, দুই ফুৎকারের মধ্যকার ব্যবধান হবে চল্লিশ বৎসর । হজরত আবু হোরায়রা থেকে বর্ণিত তিন ফুৎকারের বিবরণবিশিষ্ট হাদিসটির সূত্রগত বিশুদ্ধতা সর্ববাদীসম্মত নয়। শায়েখ ইবনে আরাবী এবং কুরতুবীর নিকটে ওই হাদিসটি যথাসূত্র- সম্বলিতরূপে গৃহীত হলেও বায়হাকী এবং শায়েখ আবদুল হকের নিকটে অ-দৃঢ় । কেননা হাদিসটি বিবৃত হয়েছে মদীনার এক বিচারক ইসমাইল ইবনে রাফেয়ের মাধ্যমে । আর ইসমাইল বর্ণনাকারী হিসেবে বিতর্কিত আল্লামা সুয়্যুতী বলেছেন, হাদিসটির বর্ণনাভঙ্গি সুসঙ্গত নয় । কেউ কেউ বলেছেন, হাদিসটি এসেছে বিভিন্ন সূত্রপরম্পরা থেকে বিভিন্ন জনের মাধ্যমে । ‘যখন শিঙ্গার ফুৎকার দেওয়া হবে’ বলে এখানে কোনো সংকীর্ণ কালকে নির্দেশ করা হয়নি । বরং এর কাল পরিসর সুবিস্তৃত। অবশ্য কিয়ামত শুরু হবে প্রথম ফুৎকার থেকে এবং সমাপ্ত হবে তখন, যখন মহাপুনরুথ্থান ও মহাবিচারপর্বের শেষে জান্নাতবাসী ও জাহান্নামবাসীরা চলে যাবে তাদের নিজ নিজ ঠিকানায় । অর্থাৎ কিয়ামতের পরিসর সুবিস্তীর্ণ । তাই কোরআন মজীদের বিভিন্ন স্থানে বিভিন্ন শব্দের মাধ্যমে বলা হয়েছে কিয়ামতের কথা । যেমন ‘আল হাকৃকা’ (অবশ্যম্ভাবী ঘটনা) ‘আল কৃ্রিআ’হ্’ (মহাবিনাশপর্ব) ‘আলক্ব্য়ামাহ’ (মহাপ্রলয়) । জিয়াদ ইবনে মিখরাক বর্ণনা করেছেন, হজরত ইবনে আব্বাস কর্তৃক মুক্তকৃত দাস ইকরামাকে একবার শাসক হাজ্জাজ জিজ্ঞেস করলো, পরকালের দিবস কি পৃথিবীর দিবসের মতো, না তার চেয়ে দীর্ঘ? তিনি বললেন, তখনকার দিবস শুরু হবে পৃথিবীর দিবসের মতোই । কিন্তু শেষ হবে পারলৌকিক দিবসের বৈশিষ্ট্য নিয়ে । উল্লেখ্য আলোচ্য আয়াতে ঘোষিত হয়েছে কিয়ামতের সূচনাপর্বের কথা । আর এর শেষ পর্বের বিবরণ দেওয়া হয়েছে ‘ফাহুয়া ফী ই’শাতির রদ্বিয়্যা’ আয়াতে । এর মধ্যেই একে একে ঘটতে থাকবে মহাবিনাশকাণ্ড, মহাপুনরুখান, মহাবিচার, আমলনামা প্রদান, পাপ-পুণ্যের ওজন, পুলসিরাত অতিক্রমণসহ এ সম্পর্কিত সকল ঘটনা । এরপরের আয়াতে (১৪) বলা হয়েছে ‘পর্বতমালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হবে এবং মাত্র এক ধাক্কায় তারা চুর্ণ-বিচূর্ণ হয়ে যাবে’ । এখানে “‘দাক্কান’ অর্থ চূর্ণন, নিম্পেষণ । জাওহারী বলেছেন, এর আসল মানে__ ভেঙে চুরে চুরমার করা। জাওহারীর বরাত দিয়ে বাগবী লিখেছেন, ‘দাককুন’ অর্থ কর্দমাক্ত ভূমি । যেমন আল্লাহ্ বলেছেন ‘ওয়া দাককাতিল জ্রিবাল’ (আর শৈলশ্রেণী হবে কর্দমাক্ত ভূমির মতো) অর্থাৎ ভূপৃষ্ঠ তখন হয়ে যাবে তাফসীরে মাযহারী/৮১
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।