Tafsir Mazhari - Bangla translation — Mazhari12 bg
/ ৬৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তখন যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবে, ‘লও, আমার ‘আমলনামা, পড়িয়া দেখ; 0 ‘আমি জানিতাম যে, আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে !' সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন; 0 সুউচ্চ জান্নাতে 0 যাহার ফলরাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে । 0] তাহাদিগকে বলা হইবে,‘পানাহার কর তৃপ্তির সহিত, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়ে ৷’ মহাপ্রলয় যে অতীব ভয়াবহ এবং তা অস্বীকারকারীদের পরিণতি যে অতীব মন্দ, সে সম্পর্কে এতক্ষণ ধরে ধারণা দেওয়ার পর এখান থেকে শুরু করা হয়েছে তার সবিস্তার বিবরণ ৷ প্রথমে বলা হয়েছে _ ‘ফা ইজা নুফিখা ফিস্‌ সুর’ । এর অর্থ__ যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে। হজরত ইবনে ওমর বলেছেন, “সূর' হচ্ছে একটি শিঙ। ওই শিঙের মধ্যেই ফুৎকার দেওয়া হবে। এরপর বলা হয়েছে _ ‘একটি মাত্র ফুৎকার’ ৷ কথাটির মাধ্যমে এখানে বলা হয়েছে ওই ফুৎকারধ্বনির কথা, যা শুনলে মানুষসহ সকল প্রাণী সংজ্ঞাহীন হয়ে পড়বে। ফুৎকার ধ্বনিত হবে আরো একবার, অথবা দুইবার এ সম্পর্কে বিদ্বজ্জনের মধ্যে রয়েছে মতানৈক্য । কেউ কেউ বলেছেন, শিঙ্গায় ফুৎকার ধ্বনিত হবে মোট তিনবার ১. ত্রাসের ফুৎকার, যা শুনলে সন্ত্রস্ত হবে সকলে ২. সংজ্ঞাবিলোপক ফুৎকার, যা শুনলে সকলে হয়ে যাবে বেহুশ । ৩. পুনরুখানের ফুৎকার । এই ফুৎকার শুনেই পুনরুজ্জীবিত হবে মানুষ ও অন্যান্য প্রাণী । ত্রাসসঞ্চারক ফুৎকার সম্পর্কে বলা হয়েছে ‘আর সেদিন ফুৎকার দেওয়া হবে শিঙ্গায়, তখন সন্ত্রস্ত হয়ে পড়বে নভোবাসী ও পৃথিবীবাসীরা’। সংজ্ঞাবিলোপক ফুৎকার সম্পর্কে বলা হয়েছে ‘আর ফুৎকার দেওয়া হবে শিঙ্গাতে, ফলে সংজ্ঞাহীন হয়ে পড়বে আকাশবাসী ও পৃথিবীবাসী’। আর পুনরুথানের শিঙ্গাধ্বনি সম্পর্কে বলা হয়েছে ‘অতঃপর তাতে ফুৎকার দেওয়া হবে পুনর্বার, অকস্মাৎ তারা পুনরুখিত হয়ে দেখতে থাকবে পরস্পরকে’ । শায়েখ ইবনে আরাবী এরকম ব্যাখ্যার প্রবক্তা । হজরত আবু হোরায়রা কর্তৃক বর্ণিত একটি দীর্ঘ হাদিসে বলা হয়েছে, শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তিনবার । প্রথম ফুৎকার হবে বিভীষিকাসঞ্চারক, দ্বিতীয় ফুৎকারের ফলে সকলে হারিয়ে ফেলবে সংজ্ঞা এবং তৃতীয় ফুৎকার শুনে ঘটবে সকলের পুনরুত্থান । হাদিসটি বর্ণনা করেছেন ইবনে ‘মসনদে’ এবং বায়হাকী তীর ‘আল বা’ছ’ নামক পুস্তকে । কেউ কেউ বলেছেন, শিঙ্গার ফুৎকার ধ্বনিত হবে দু'বার মহামরণের এবং মহাপুনরুথানের ৷ অর্থাৎ ত্রাসোদ্দীপক ফুৎকারধ্বনির ফলেই সংজ্ঞাহীন হবে সকলে । হারিয়ে ফেলবে জীবন । পরবর্তীতে জীবন ফিরে পাবে আর একবার তাফসীরে মাযহারী/৮০

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।